‘অনেকেই আছে যারা মাচা শো করে গাড়ি-বাড়ি বানাচ্ছে, শুধুমাত্র স্বীকার করতেই লজ্জা…আমার কোন লজ্জা নেই!’- মাচা শো নিয়ে অকপট অভিনেত্রী ইন্দ্রানী হালদার

বর্তমান সময়ে ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) অভিনেতা অভিনেত্রীদের প্রায়শই আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যেতে দেখতে পাই। যাকে পাতি বাংলা ভাষায় বলা হয় মাচা শো। সমস্ত অনুষ্ঠানে গিয়ে অভিনেতা অভিনেত্রীরা দর্শকদের সাথে আলাপ করে, তাদের সঙ্গে পরিচয় পর্ব সারেন এবং অনেকেই গানের মাধ্যমে প্রত্যেকের মনোরঞ্জন করে।
কিন্তু সেই সমস্ত অনুষ্ঠান গুলিতে অনেক সময় এমন অভিনেতা অভিনেত্রীরা গিয়ে থাকেন যাদের গানের সঙ্গে দূরদূরান্ত পর্যন্ত কোন সম্পর্ক নেই। আর যার কারণে খুব স্বাভাবিক ভাবেই তারা তাদের গানের দক্ষতা না থাকায় তারা ঠিকমতো গান গেয়ে উঠতে পারে না। আর পরে সমালোচনা এবং ট্রোলের শিকার হতে হয় তাদের। সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের সে সমস্ত ভিডিও পোস্ট করে লোকে হাসাহাসি করে। এর আগে বহুবার বহু অভিনেতা অভিনেত্রী এই ট্রোলের শিকার হয়েছেন।
মতো ধারাবাহিকের অভিনেত্রীরাই নন টলিপাড়ার বিভিন্ন বড় বড় অভিনেত্রীরা এই ধরনের মাছ চাষ হতে অংশগ্রহণ করে থাকেন তার মধ্যে অন্যতম একজন হলেন ইন্দ্রানী হালদার। বলিউডের সাথে কয়েক দশক ধরে ধাপে কাজ করছে অভিনেত্রী যদিও বর্তমানে দীর্ঘদিন হয়ে গেল তাকে পর্দায় দেখা যাচ্ছে না কিন্তু এখনো তার জনপ্রিয়তা এতটুকু কমেনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মাচা শোতে গান গাওয়া নিয়ে মুখ খুলেছেন ইন্দ্রানী। সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় সিনেমা ওয়েব সিরিজ এবং সিরিয়াল সবকিছুতেই তিনি কাজ করেছে, কিন্তু তিনি নিজে বিনোদনের কোন মাধ্যমে কাজ করাটাকে বেশি উপভোগ করেন।
আরও পড়ুনঃ আবারো পুরনো জায়গা ফিরে পেল পরশুরাম! ছিটকে গেল জি বাংলার জনপ্রিয় মেগা! দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি তালিকা!
এ প্রশ্নের উত্তরে ইন্দ্রানী জানান, তিনি সবসময়ই নিজের সব কাজ খুব উপভোগ করে করেন। যখনই কোন মানুষ তার কাজ পছন্দ করেন সেটা ওয়েব সিরিজ, হোক কিংবা শর্ট ফিল্ম, অথবা ফিচার ফিল্ম, হোক বা টিভি সিরিয়াল এমনকি তা মাচা শোও হতে পারে বলে মন্তব্য করেন অভিনেত্রী। এ কথার বলার পাশাপাশি অভিনেত্রী দাবি করেন অনেকেই আছেন যারা মাচা শো করে বড় বড় গাড়ি, বাড়ি কিনছে বানাচ্ছে কিন্তু মাচা শো করছে এটা স্বীকার করতে তাদের লজ্জা। কিন্তু মাচা শো করায় ইন্দ্রানী হালদারের কোন লজ্জা নেই, বরং তিনি গর্ব করেন। সেখান থেকে যে পরিমাণ দর্শকদের ভালোবাসা তিনি পাচ্ছেন তা সত্যি তুলনা করা যায় না।

