‘আমি কোনদিনও আমার স্বামীর টাকায় খাইনি!’ অর্থ দম্ভেই কি শেষ হয়েছিল সুস্মিতা সব্যসাচীর সম্পর্ক!

এক মাস কেটে গেল বিচ্ছেদ হয়েছে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সুস্মিতা রায় (Sushmita Roy) এবং সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর (Sabyasachi Chakraborty)। জুলাইয়ের প্রথমেই এই বিচ্ছেদের খবর পেয়েছি আমরা একাধিক ধারাবাহিকে আমরা সুস্মিতাকে বহুবার দেখেছি। এছাড়াও অভিনয়ের পাশাপাশি সুস্মিতা ইউটিউবে নিত্যদিনের ব্লগ ভিডিও শেয়ার করতেন। সেখানেই দুজনের সুন্দর সম্পর্কের বিভিন্ন মুহূর্ত দেখতে পেতাম আমরা।
টেলিভিশনে একাধিক জনপ্রিয় ধারাবাহিকের বিভিন্ন পার্শ্ব চরিত্র সুস্মিতাকে বহুবার দেখেছি আমরা। পার্শ্ব চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি খুব সহজেই। প্রথম থেকেই জীবনে অনেক স্ট্রাগল করতে হয়েছে। ছোটবেলায় অনেক কষ্ট করে বড় হয়েছেন। তারপর ইন্ডাস্ট্রিতে আসার পর নিজের জীবনের আরেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে অভিনেত্রীকে।
একসময় রাস্তার ফুটপাতে রাত কাটিয়েছেন। তবে কোনোদিনই কারোর কাছে হাত পাতেননি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন নিজের স্বামীর কাছেও কোনোদিন হাত পাতেননি। উল্টে তিনি নিজের স্বামীকে খাওয়ানো পড়ানোর ক্ষমতা রাখেন বলেই দাবি করেছেন।
সম্প্রতি ওই সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় বর্তমানে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর কতটা জরুরী? কারণ অনেকেই ভাবেন স্বামীর বেশি উপার্জন থাকলে মেয়েটির আর উপার্জনের দরকার নেই। এই উত্তরে তিনি বলেন, ‘আমি ১৮ বছর বয়স থেকেই মা বাবার কাছ থেকে টাকা নি না। এমনকি আমি বিয়ের পরেও স্বামীর টাকায় কিছু করিনি। নিজের উপার্জনে খাওয়া পড়ার খরচ চালিয়েছি। আর একজন মেয়েও তার স্বামীর দায়িত্ব নিতে পারেন।’
আরও পড়ুনঃ শিরিনের পাতা ফাঁদে শিরিনকেই মাত দিলো পারুল! রায়ানের মায়ের সাথে হাত মিলিয়ে মহা বিপদে শিরিঙ্গে!
কিছুদিন আগেই বিচ্ছেদ হয়েছে সুস্মিতার। যদিও নিজেদের বিচ্ছেদের কথা বললেও আসল কারণটা এখনো জানায়নি কেউ। নিজেদের ব্যক্তিগত জীবনের ঝামেলা লোক সমাজে আনতে চাননি বলেই হয়তো আড়াল করে গিয়েছেন। তবে বিচ্ছেদের পরেও নিজেদের ভালো থাকার কথা নতুন জীবনে শুরু করার আগে একে অপরের শুভেচ্ছা বার্তা জানিয়েছে। আর নেটিজেনদের কাছে অনুরোধ করেছেন যেন কেউ তাদের নিয়ে খারাপ সমালোচনা না করে।

