মিঠিকে না পেয়ে আত্ম’হত্যার পথ বেছে নিল প্লুটো! ভালবাসার মানুষের জন্য আত্মত্যাগ! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!

বাংলা টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার (Star Jalsha) চিরসখা (Chirosokha) ধারাবাহিক। বেশ কয়েক মাস ধরে ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে। একেবারে অন্য ধরনের গল্প নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকটি। বর্তমানে ধারাবাহিকের গল্প যতই সামনের দিকে এগোচ্ছে ধারাবাহিকটিকে নিয়ে দর্শকদের প্রত্যাশা তত বাড়ছে। প্রতিদিনই ধারাবাহিকের পর্বে থাকছে নিত্য নতুন টুইস্ট। বর্তমানে কমলিনী জীবনের মোড় ঘোরানো এপিসোড দেখানো হচ্ছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, প্লুটো মৌয়ের বিয়ের আয়োজন শুরু হয়ে গিয়েছে। প্লুটোর গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। কিন্তু বিয়েতে প্লুটোর মন নেই। সে তো মিঠিকে ভালোবাসে। তাই বারবার মিঠির কথা মনে পড়ছে। কিন্তু আর পরিস্থিতি স্বাভাবিক নেই। এদিকে নতুন আসার পর অনন্যা আবারো মিঠিকে নিয়ে কথা বলতে শুরু করে। মিঠি প্লুটোকে ভুল বুঝে অযথা খারাপ পরিস্থিতি তৈরি করেছে। প্লুটোর কোন দোষ নেই, এসব বলতে থাকে। কিন্তু নতুন এসব নিয়ে কথা বলতে একদমই আগ্রহী নয় জানিয়ে দেয়। এরপরে প্লুটোর গায়ে হলুদ নিয়ে মৌয়ের বাড়িতে যায় নতুনরা।

বিয়ে বাড়িতে সকলেই বিয়ের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত এরই মধ্যে মৌয়ের মা নতুনকে কথা শোনাতে ছাড়ে না। কমলিনী এবং নতুনকে নিয়ে অপমান করতে পারলেই যেন তার শান্তি। যদিও নতুন তার কথার যোগ্য জবাব দিয়ে দেয়। অন্যদিকে মৌ তার গায়ে হলুদের জন্য ছটফট করছে। আর প্লুটোকে বারবার ফোন করছে। প্লুটোর সাথে তার একবার কথা না বললে যেন পেটের ভাত হজম হয় না।

নতুন, মৌয়ের বাবা, দাদু সবাই দেখে মৌ বারবার প্লুটোকে ফোন করছে আর ছটফট করছে। ওদিকে প্লুটো তো ফোন ধরছে না। তাই জন্য মৌ চিন্তা করছে। নতুন জানায় বিয়ে বাড়িতে প্লুটো ব্যস্ত, তাই হয়তো ফোন ধরছে না। ওইদিকে প্লুটো তো বাড়িতে ভয়ংকর সিদ্ধান্ত নিতে চলেছে। আত্মহত্যা করার চিন্তাভাবনা করছে তারজন্য চিঠি লিখছে সকলের উদ্দেশ্যে। আর সেই চিঠিতেই সে লিখছে সে মিঠিকে ভালোবাসে তাই তাকে ছাড়া সে অন্য কারোর সাথে বিয়ে করার কথা ভাবতেও পারে না। তার মা তাকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে বিয়ে দিচ্ছে মৌয়ের সাথে। কিন্তু মৌকে সে ভালোবাসে না।

আরও পড়ুনঃ রায়ানের মায়ের অত্যাচারে অতিষ্ঠ পারুল! মনের জোরে ঘর বাইরে দুইদিক সামলানোর চ্যালেঞ্জ নিল নায়িকা!|

তার এই পদক্ষেপের জন্য সে কাউকে দায়ী করে না। সে মিঠিকে ভালোবাসে আর মিঠিও তাকে ভালোবাসে, কিন্তু মিঠি পরিস্থিতির চাপে তার মায়ের জন্য প্লুটোর থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছে। তাই মিঠির কোন দোষ নেই। সে নিজের ইচ্ছায় এই পদক্ষেপ নিচ্ছে। চিঠি লেখা হয়ে যাওয়ার পর প্লুটো একগুচ্ছ ঘুমের ওষুধ খেয়ে ফেলে। তার কিছুক্ষণ পরেই শুরু হয় বিষক্রিয়া আর তার ফলেই জ্ঞান হারায় সে। এদিকে বাইরে থেকে তার বন্ধুরা বারবার ডাকাডাকি করছে, মৌ বারবার ফোন করে যাচ্ছে। কিন্তু কেউই এখনো জানে না প্লুটো কি দুর্ঘটনা ঘটিয়ে বসে আছে।

Back to top button