সকলের আড়ালে শুভশ্রীর হাত ধরে টানাটানি! সহ-অভিনেত্রীর সঙ্গে অসভ্য আচরণ করে নিন্দার মুখে পড়লেন অভিনেতা অঙ্কুশ হাজরা!

টলিউডের (Tollywood) জনপ্রিয় জুটিগুলির মধ্যে অন্যতম একটি জুটি হলো অঙ্কুশ শুভশ্রীর (Ankush-Subhashree) জুটি। দুজনের জুটিতে আমি শুধু চেয়েছি তোমার ছবিটি আজও মনে রেখেছেন দর্শক। ছবিটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তারপর থেকেই অঙ্কুশ শুভশ্রীর জুটি হিট দর্শকমহলে।
এছাড়াও অঙ্কুশ শুভশ্রীকে জি বাংলার ডান্স বাংলা ডান্সের মঞ্চে একসাথে দেখা যায়। আগের সিজনে যেমন শুভশ্রী বিচারকের আসনে ছিলেন আর অঙ্কুশ সঞ্চালকের দায়িত্বে ছিলেন তেমনি এবারে দুজনকেই বিচারকের আসনে দেখা যাচ্ছে। তবে এবারে শুভশ্রীর অমতেই তার সাথে অসভ্য আচরণ করে বসলেন।
এর আগেও বহুবার অঙ্কুশকে আমরা সহ অভিনেত্রী এবং অন্যান্য মহিলাদের সাথে অসভ্য আচরণ করতে দেখেছি। যা অনেকেই ইয়ার্কি ছলে নেয় আবার অনেকেই পছন্দ করে না। প্রেমিকা ঐন্দ্রিলার সামনেই সহ অভিনেত্রীর সঙ্গে ফ্লার্ট করেন অঙ্কুশ। যা নিয়ে বহুবার অভিযোগ করেছিলেন ঐন্দ্রিলা।
কিন্তু এবারের শুভশ্রীর অমতেই শুভশ্রীর সাথে অসভ্য আচরণ করে মাত্রা ছাড়ালে অঙ্কুশ। বিবাহিত নারীর সাথে এভাবে অসভ্য আচরণ করায় খুব স্বাভাবিকভাবেই রেগে গিয়েছেন নেটিজেনরা। কিন্তু হঠাৎ কি করেছেন অভিনেতা, যার কারণে রেগে গেলেন শুভশ্রী? ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে হঠাৎ করে শুভশ্রীর হাত ধরে টানাটানি শুরু করেন অঙ্কুশ। অভিনেত্রী হাত ছাড়িয়ে নিতে চাইলেও অঙ্কুশ কিছুতেই শুভশ্রীর হাত ছাড়তে চান না। শুভশ্রী বলেন তিনি বিবাহিত তার হাত এভাবে ধরা যায় না কিন্তু কোন কথাই শোনে না অভিনেতা, উল্টে বলেন মানছি না মানবো না।
আরও পড়ুনঃ লাবণ্যকে বিয়ের ফাঁদে ফেলতে চাইলো ছদ্মবেশী রুদ্র! শত্রুর মুখোশ খুলতে নতুন প্ল্যান সাজালো ফুলকি!
তবে ঘটনাটি একেবারেই সিরিয়াস কিছু নয়। নেহাতই মজার ছলে অঙ্কুশ শুভশ্রীর হাত ধরে টানাটানি করছিলেন। যা তিনি সাধারণত করে থাকেন। ইয়ার্কি ঠাট্টা খুনসুটি সহঅভিনেত্রীদের সাথে করেই থাকেন অঙ্কুশ। আর শুভশ্রীর সাথে তো তার খুনসুঁটির সম্পর্ক। তাই মজা করেই শুভশ্রীকে বিরক্ত করছিলেন অঙ্কুশ। আর এই ভিডিও বেশ কয়েকবছর আগের। সেইসময় সদ্য বিয়ে হয়েছে অভিনেত্রীর। সেই ভিডিও আবার নতুন করে ভাইরাল হয়েছে।

