‘রাজনীতিতে থেকেও লাভ হলো না… কুপ্রস্তাবে রাজি হইনি বলে আজ আমার এই অবস্থা’- কুপ্রস্তাব থেকে রাজনীতির শিকার! দীর্ঘ ২ বছর টেলিভিশন থেকে বিচ্ছিন্ন! কেমন আছেন অভিনেত্রী পায়েল দেব?

বাংলা টেলিভিশন জগতের (Bengali Television) জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন পায়েল দেব (Payel Deb)। দীর্ঘ ১৫ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত পায়েল টেলিভিশনের পর্দায় একাধিক ধারাবাহিকের অভিনয়ে করে এসেছেন। জি বাংলা একাধিক জনপ্রিয় ধারাবাহিক রাঙা বউ, এই পথ যদি না শেষ হয়, কে প্রথম কাছে এসেছি-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে বিগত দু’বছর ধরে অভিনেত্রী টেলিভিশনের পর্দা থেকে একেবারেই হারিয়ে গিয়েছেন।

যাকে টেলিভিশনের পর্দায় প্রায় প্রতিদিনই বিভিন্ন ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে দেখতাম আমরা সেই অভিনেত্রীকে দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে না টিভির পর্দায়। যা নিয়ে দর্শকের মনের একাধিক প্রশ্ন উঠেছে। এবারে সাক্ষাৎকারে সেই নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। শেষবার জি বাংলার রাঙা বউ ধারাবাহিকে দর্শক দেখেছেন পায়েলকে। যদিও কে প্রথম কাছে এসেছি ধারাবাহিককে তাকে কয়েকদিনের জন্য দেখা গিয়েছিল তবে তার চরিত্র সেভাবে গুরুত্ব পাইনি। ২০২৪ সালে প্রেমিক শিখরকে বিয়ে করেন পায়েল। অভিনয়ের পাশাপাশি শাসক দলের সঙ্গে যুক্ত রয়েছেন পায়েল। ২০২১ সালে রাজনীতির ময়দানে যোগ দিয়েছেন। কিন্তু তারপরেও হাতে কাজ নেই। কিসের শিকার অভিনেত্রী? অনেক চেষ্টা করেও পছন্দমত চরিত্র পাচ্ছেন না। সেরকমভাবে ভাল কাজের প্রস্তাবও আসছে না তাঁর কাছে।

পায়েল বলেন, ‘ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে যে শাসক দলের ঘনিষ্ঠ হলে কাজ পেতে সুবিধা হয় এবং বিরোধী দলে থাকলে একঘরে হয়ে যেতে হয়। আমার ক্ষেত্রে কিন্তু পুরো বিষয়টাই উল্টো। আমি শাসক দলের সঙ্গে যুক্ত আছি এবং ভালবেসে রাজনীতি করতে চাই। জীবনের কিছু অভিজ্ঞতা থেকে বুঝেছি মানুষের পাশে দাঁড়ানোর মতো মানুষের সংখ্যা আসলে কম।তাই কোনও টিকিট পাওয়ার লোভে নয়, মানুষের সাহায্য করার জন্য রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। আমার বিয়েতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। সেটা আমার কাছে পরমপ্রাপ্তি। তাঁর সঙ্গে ছবি সমাজমাধ্যমে দেওয়া নিয়েও নানা কথা শুনেছি। আমার এখন ওজন অনেকটাই বেড়ে গিয়েছে, তাহলে কি ওজন বাড়ার কারণে আমি কাজ পাচ্ছি না?’

অভিনেত্রী আরও বলেন, ‘ওজন বেড়ে গেলে যদি বয়স বেশি লাগে তাহলে সেই ধরনের চরিত্র করতেও আমি রাজি। মাসি,বৌদি,পিসি বা দিদির চরিত্র করতে আমার আপত্তি নেই। কিন্তু সেই সব চরিত্রও আমি পাইনা। এর কারণ সত্যিই আমার কাছে অজানা। মাঝে মাঝে মনে হয় আমি কি সত্যিই তবে অভিনয় করতে পারিনা? দর্শক আমায় পছন্দ করেন না বলেই কি আমি কাজ পাই না? তাহলে মুমু দিদিকে আজও কেন দর্শক মনে রেখেছেন? আরও একটা বিষয় হতে পারে, ইন্ডাস্ট্রি থেকে আমি কুপ্রস্তাব পেয়েছি এবং খুব স্বাভাবিকভাবেই তা ফিরিয়ে দিয়েছি। এরপর সেই ব্যক্তি আমাকে কাজ দিতে বারণ করেছেন যা আমি খুব ঘনিষ্ঠ সূত্রে জানতে পারি। তবে কি এই কারণেই আমি কাজ পাই না?’

আরও পড়ুনঃ প্লুটোর বিয়ে আটকাতে দুঃসাহসী পদক্ষেপ নিল মিঠি! পাশে দাঁড়ালো কমলিনী-নতুন!

তিনি বলেন, ‘এক্ষেত্রে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য কিছুদিন আগে একটি কথা বলেন, ইন্ডাস্ট্রিতে শরীর বেচতে আসেনি। আমিও তাই মনে করি অভিনয় করতে এসেছি অন্য কিছু করতে আসেনি। সেই কারণে যদি কাজ করে তাহলে আমার আক্ষেপ নেই। কিন্তু না করতে পারার কষ্টটা দিনে দিনে বেড়েই চলেছে। মাঝে মাঝে আমার কিছুই ভাল লাগেনা, আসলে ১৫ বছর ধরে যে কাজ করে এসেছি এই দু বছরে সেই অভিনয় থেকে আমি দূরে। তা যেন আমি মন থেকে মেনে নিতে পারি না।’

Back to top button