মুখোশের আড়ালে থাকা অভিরূপের আসল চেহারা ফাঁস! সফল হলো ফুলকির অভিযান!

বাংলা টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। প্রতিসপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত করছে এই ধারাবাহিক। প্রতিদিনই হচ্ছে টানটান পর্ব। এক কথায় ফুলকি ধারাবাহিকের একটি এপিসোডও মিস করার মতন নয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়, ধানুর খবর জানতে পেরে রোহিত মাথার ঠিক রাখতে পারেনা। তার বোনের এত বড় ক্ষতি যারা করেছে, তাদের কাউকে প্রাণে বাঁচতে দেবে না রোহিত। এই বলে ধানুকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। তারপর রোহিত ঠিক পাহাড়পুরের ওই পতিতালয় পৌঁছে ধানুকে খুঁজতে শুরু করে। সেখানে একটি ঘরে ধানুকে আটকে রাখা হয়েছিল। কিন্তু রোহিত ঠিক ধানুকে খুঁজে বের করে সেখান থেকে উদ্ধার করে।

এদিকে বাড়িতে সবাই চিন্তা করছে রোহিত ধানুকে খুঁজে পেল কিনা তা নিয়ে। আদিত্য স্ত্রীয়ের জন্য ভীষণ চিন্তা করতে থাকে। এরপর রোহিত ধানুকে নিয়ে ফিরে আসে। ধানুকে দেখে সকলেই ছুটে আসে। রোহিত জানায় ধানুকে কিডন্যাপ করা হয়েছিল, সম্ভবত শাসকদলের লোক কিডন্যাপ করেছিল যাতে ফুলকি মনোয়ন পত্র জমা না দিতে পারে। ধানুকে পাহাড়পুরের পতিতালয় নিয়ে যাওয়া হয়েছিল। এই কথা জানতে পেরে আদিত্যর পায়ের তলা থেকে মাটি সরে যায়। তাকে এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় ধানু। কিন্তু এসব তার হাতে ছিল না। আদিত্য জানায় সে কিছুতেই তার স্ত্রীকে ঘৃণা করবে না, কারণ সে ধানুকে ভালবাসে।
ওদিকে ফুলকি রোহিতের সাথে ফোনে যোগাযোগ করে, রোহিত জানায় বড় রাজা ফিরে এসেছে। কিন্তু তারপরে ধানুকে অপহরণ করা হয়েছিল। ফুলকি এ কথা শুনে অবাক হয়ে যায়। কিন্তু রোহিত তাকে সুস্থ ভাবে বাড়ি ফিরিয়ে এনেছে। ফুলকি বলে মন্ত্রীকে ছেড়ে দিয়ে সেও ফিরে আসবে। ফুলকি নিজের নবাবগঞ্জের বাড়িতে আটকে রেখেছিল মন্ত্রী মশাইকে। ফুলকি তার বাবাকে জানিয়ে দেয় যখন সে ফোন করে জানাবে তখনই গাড়িতে করে গিয়ে মাঝ রাস্তায় কলকাতায় রেখে আসতে মন্ত্রী মশাইকে। আর মন্ত্রী মশাইকেও সাবধান করে দেয় কোনরকম বাড়াবাড়ি না করতে তাহলে তার স্বীকারোক্তির ভিডিও ভাইরাল করে দেবে।
আরও পড়ুনঃ জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে নাম! শিরদাঁড়ায় ভয়ংকর অস্রোপচার! অভিনয় জগৎ থেকে কোথায় হারিয়ে গেলেন কৃষ্ণকিশোর মুখার্জী?
পরের দিন ফুলকিরা ছোট রাজকুমারের মুখোমুখি হয়। ফুলকি মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিল। ওদিকে ছদ্মবেশী রুদ্র তাদের সাথে গিয়েছিল। কিন্তু রুদ্র বারবার ফুলকির কাছে হেরে যাচ্ছে সেটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। ফুলকি আবারো ছোট রাজকুমারকেকে চ্যালেঞ্জ করে তাদের দলের সমস্ত অন্যায় কাজ ফাঁস করবে বলে এবং ফুলকিদের সাথে যে বন্ধুর মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে তাকেও খুঁজে বার করবে। তখনই ইন্দ্র এবং অভিরূপের মধ্যে চোখে চোখে ইশারা হয়, আর সেটা খেয়াল করে রোহিত। রোহিতেরও অভিরূপকে সন্দেহ হয়। এরপর ফুলকি মনোনয়ন পত্র জমা দিয়ে বাড়িতে চলে আসে এবং অভিরূপকে জানাই খুব শিগগিরই ফুলকি তার আশেপাশে বন্ধু বেশে লুকিয়ে থাকা শত্রুর খোঁজ পেয়ে যাবে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

