জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে নাম! শিরদাঁড়ায় ভয়ংকর অস্রোপচার! অভিনয় জগৎ থেকে কোথায় হারিয়ে গেলেন কৃষ্ণকিশোর মুখার্জী?

বাংলা টেলিভিশন জগতের (Bengali Television) জনপ্রিয় একজন অভিনেতা হলেন কৃষ্ণকিশোর মুখার্জী (Krishnokishore Mukherjee)। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত অভিনেতা কিন্তু একজন সাংবাদিক ছিলেন। জীবনের একটা বড় সময় তিনি সাংবাদিকতা করেছেন। একটা সময় টিভির পর্দায় নিয়মিত খবর পড়তে দেখা যেত অভিনেতা কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়কে। তারপর তিনি সঞ্চালকের চাকরি ছাড়লেন এবং পুরোপুরিভাবে মন দিলেন অভিনয়ে। সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ সব জায়গায় অভিনয় করেছেন অভিনেতা। কেবল পর্দা নয়, মঞ্চেও তাঁকে দেখা গিয়েছে নানান ধরনের চরিত্রে অভিনয় করতে।

শেষবার অভিনেতাকে দেখা গিয়েছিল মিঠিঝোরা ধারাবাহিকে অভিনয় করতে। প্রতিবারের মতো এই ধারাবাহিকেও অভিনয় করে প্রত্যেকের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা। নিজেকে যেকোনো চরিত্রের অসাধারণভাবে ফুটিয়ে তুলতেন তিনি। বেশিরভাগ সময়ই তাকে আমরা ইতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখেছি। মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন, ফের সুস্থ হয়ে আবার বিরতি কাটিয়ে ফিরে এসেছিলেন শুটিং সেটে।

মাঝে জনপ্রিয় অভিনেতার জীবনে অনেক বড় ঘটনা ঘটেছিল। যার কারণে অভিনেতার জীবনটাই পাল্টে গিয়েছিল। দীর্ঘ কয়েক বছর অভিনয়ে জগত থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন কৃষ্ণকিশোর মুখার্জী। জনপ্রিয় অভিনেত্রী কমলিকা ব্যানার্জির সঙ্গে জড়িয়ে পড়েছিল কৃষ্ণকিশোর মুখার্জীর নাম। যা তার ক্যারিয়ারকে প্রায় ধ্বংসের মুখে ফেলে দিয়েছিল।

খেলাঘর, কাটাকুটি, এক নদীর গল্প, রাগিনী, মায়াাবাজার এর মতো একাধিক ছবিতেও অভিনয় করেছেন। টেলিভিশনের পর্দায় বোধিসত্ত্বের বোধ বুদ্ধি, ইচ্ছে পুতুল এর মতন একাধিক ছবিতে কাজ করেছেন। সবকটি ধারাবাহিকেই তার অভিনয় বারবার দর্শকদের মুগ্ধ করেছে। তাইতো সকল দর্শকেরই প্রিয় একজন অভিনেতা তিনি।

আরও পড়ুনঃ ‘সুচিত্রা সেন সবসময় আমার কাছে অভিনয় শিখতে চাইতেন!’ মহানায়িকাকে অভিনয় শিখিয়েছেন অভিনেত্রী মিতা চ্যাটার্জী?

তবে মাঝে অনেকটাই অসুস্থ হয়েছিলেন অভিনেতা। শিরদাঁড়ায় অস্ত্রপ্রচার হয়েছিল তার। তবে কিসের জন্য এই অস্ত্রপ্রচার হয়েছে সে কথা জানা যায়নি। অনেকদিন ধরে শোনা যাচ্ছে অভিনেতা অসুস্থ। যদিও মিঠিঝোরা ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে অভিনেতাকে দেখা গিয়েছিল। তবে আবার কবে অভিনেতাকে টেলিভিশনের পর্দায় দেখা যাবে নতুন কোন ধারাবাহিকে তাকে আর কোনদিনও দেখা যাবে কিনা এই নিয়ে যাতে একটু সংশয় রয়েছে।

Back to top button