‘গাঁটছড়া’ শেষের গুঞ্জন মেতেছে টেলিপাড়া তাই বেজায় মন খারাপ দর্শকদের! এরই মাঝে ক্যামেরার পিছনে কেমন সম্পর্ক একে অপরের, আর কী করেন তারা? জানালেন পর্দার রাহুল

স্টার জলসার (Star Jalsha) একসময়ের টিআরপি টপার সিরিয়াল হল ‘গাঁটছড়া’ (Gaatchora)। শুরু থেকেই এই ধারাবাহিক মন কেড়েছিল দর্শকদের। ধীরে ধীরে ‘খড়িদ্ধি’ জুটি দর্শকের কাছে হয়ে ওঠে জনপ্রিয়। এই ধারাবাহিকে আছে মূল তিনটি জুটির প্রেমকাহিনী। সিংহরায় বাড়ির তিন ছেলে ও ভট্টাচার্য বাড়ির তিন মেয়ে। ঋদ্ধিমান, রাহুল, কুনাল আর দ্যুতি, খড়ি, বনিকে নিয়ে শুরু হয়েছিল গাঁটছড়ার পথচলা।
গল্পের খাতিরে একসাথে বাঁধা পরে ঋদ্ধি ও খড়ি। তারপর হাজারো ঝড়ঝাপ্টা পেরিয়ে দেড় বছরের বেশি সময় ধরে দর্শক মনে বিরাজ করছে গাঁটছড়া সিরিয়ালটি। সময়ের সাথে সাথে টিআরপি কমলেও জনপ্রিয়তা কমেনি ধারাবাহিকের। অনুরাগীদের কাছে আজও গাঁটছড়াই সেরা। মানুষ খড়ির চরিত্রে অভিনয়কারী সোলাঙ্কিকে বড্ড ভালোবাসেন। পাশাপাশি গল্পের বুনন নজর কেড়েছে বারংবার দর্শকের। সম্প্রতি পুনবিবাহ সম্পন্ন হয়েছে তিন বোনের।
শুটিং মানেই একসাথে খাওয়া দাওয়া দিনের অর্ধেকের বেশি সময় একসঙ্গে কাটানো হাজারো এক গল্প একসাথে অনেক ছবি তোলা রিলস ভিডিও বানানো আরও কত কি। ধীরে ধীরে তারা হয়ে ওঠে একটা একান্নবর্তী পরিবার। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন অনিন্দ্য। যে ভিডিয়োয় উপস্থিত তাঁর সকল সহ-অভিনেতা। এই মুহূর্তে অনিন্দ্যকে দর্শক দেখছেন ‘গাঁটছড়া’ সিরিয়ালে। যে সিরিয়ালে নেতিবাচক চরিত্রে দর্শক দেখছেন অভিনেতাকে। যদিও সিরিয়ালের নায়ক নায়িকা ঋদ্ধি আর খড়ি। তবুও রাহুল আর দ্যুতির জনপ্রিয়তাও কম নয়। ক্যামেরার সামনে দুই জুটির মধ্যে বিস্তর দ্বন্দ্ব। কিন্তু ক্যামেরা বন্ধ হলেই বদলে যায় সব সমীকরণ।
সেই সমীকরণেরই ঝলক মিলল নতুন ভিডিয়োয়। ক্যামেরার পিছনে তাদের খুনসুটি চলতেই থাকে। কখনও দ্যুতি আর বনি মিলে বেধড়ক মারছে রাহুলকে। কখনও আবার বনি ঋদ্ধির পিঠে মালিশ করে দিচ্ছে, এমন কত কী। সবটাই অবশ্য খুবই মজার ছলে। এমনই মজাদার ভিডিয়ো পোস্ট করে অনিন্দ্য লেখেন, “শুটিংয়ের ফাঁকে আমরা এমনটাই করি।”
সময়টা নিহাতই কম নয়। প্রায় এক বছরেরও বেশি সময় ধরে দর্শক ভালবাসা দিয়ে এসেছেন। একটা সময় টিআরপি তালিকার প্রথমে ছিল এই সিরিয়াল। সময়ের স্রোতে কিছুটা পিছিয়ে পড়েছে এই ধারাবাহিক, কারণ সময়ের সাথে সাথে বেড়ে গেছে প্রতিযোগিতা এসেছে একাধিক ধারাবাহিক। কিন্তু খড়ি, ঋদ্ধির জনপ্রিয়তায় এখনো যে অবিকল রয়েছে তাদের প্রতি দর্শকদের আগ্রহই তার প্রমাণ।

