তীরে এসে ডুবলো তরী! মন্ত্রী মশাইকে অপহরণ করতে গিয়ে দুষ্কৃতিদের মুখোমুখি রোহিত ফুলকি!

টিআরপি তালিকায় (TRP List) প্রথম পাঁচে থাকা জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরে চলা এই মেগা ধারাবাহিক (Bengali Serial) দর্শকদের অত্যন্ত পছন্দের। ধারাবাহিকে নায়ক নায়িকার পাশাপাশি অন্যান্য চরিত্রগুলিও দর্শকের কাছে বেশ গুরুত্বপূর্ণ। তাইতো ধারাবাহিকের জনপ্রিয়তা প্রথম দিন থেকে আজ পর্যন্ত একই রয়েছে।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়, ফুলকি বলে মন্ত্রীকে কিডন্যাপ করতে হবে। প্রথমে তো ফুলকির এই বুদ্ধিতে কেউ রাজি হতে চায় না। কারণ এই কাজে অনেক রিস্ক রয়েছে। কিন্তু ফুলকিকে এই কাজে সাহায্য করে স্বাগতা। সে মন্ত্রী মানুষের গতিবিধি সম্পর্কে সমস্ত কিছু জানিয়ে দেয় ফুলকিকে। সুযোগ বুঝে ফুলকিরা ছদ্মবেশে গুরুদেবের আশ্রমে মন্ত্রী মহাশয়ের মাকে খুশি করতে যায়। মন্ত্রী মশাইয়ের মা ফুলকিদের নাম কীর্তন শুনে খুশি হয়, তাদেরকে বাড়িতে ডাকে।

Abhishek Bose

তারপর ফুলকিরা ভালো মতো প্ল্যান করে নেয় কিভাবে কখন তারা মন্ত্রীর বাড়ি ঢুকবে। প্রথমে আদিত্য, ধানু, রোহিত ফুলকি ঢুকবে। তারপর সেখানেই নাগারার মধ্যে লুকিয়ে থাকবে ভোম্বল আর রানু। তারপর মন্ত্রীর বাড়িতে লুকিয়ে থাকবে সুযোগ বুঝে ভোম্বল এবং রানু আদিত্য ধানুর সাথে বেরিয়ে আসবে কারণ কড়া সিকিউরিটির মধ্যে দিয়ে তাদেরকে সাবধানে এগোতে হবে। কিন্তু মন্ত্রীর বাড়িতে ঢোকার আগে কে কখন আসে যাচ্ছে সেই সমস্ত খবর জানতে হবে। তার কারণে আগে থেকেই সকলের মিলে চলে যায় মন্ত্রীর বাড়ির সামনে নজর রাখতে।

এরপর সকলে মিলে আড়ালে দাঁড়িয়ে সবকিছুর উপর নজর রাখছিল। তখনই আদিত্য ধানু ঐ সিকিউরিটি গার্ডগুলোর সামনে গিয়ে ঝগড়া করতে থাকে। ধানুদের ঝগড়া দেখে তারাও এগিয়ে আসে। তাদের নজর সরে যায় সিকিউরিটি চেকিং এর সামনে থেকে। আর সেই ফাঁকে ফুলকি গিয়ে কারা কারা অতিথি হিসেবে মন্ত্রী বাড়িতে আসবে যাবে সবকিছুর ছবি তুলে নেয়। তারপর পরের দিন কীর্তনের দলের ছদ্মবেশে রোহিত ফুলকি সকলে মিলে উপস্থিত হয়। নাগার মধ্যেই লুকিয়ে থাকে ভোম্বল আর রানু। মন্ত্রী মশায়ের মায়ের কীর্তনের লোকজন বলে তাদেরকে সেভাবে খুঁটিয়ে চেক করা হয় না খুব সহজেই ভেতরে ঢুকে যায়।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে আরাত্রিকা! গুরুতর আহত হলেন অভিনেত্রী! অঝরে ঝরলো রক্ত!

তারপর প্ল্যান মত নাম কীর্তন শুরু হয়। ভোম্বল রানুকে নাগারা থেকে বের করে লুকিয়ে রাখা হয়। কীর্তন শেষে আবার ফুলকি রোহিত মন্ত্রীর বাড়িতে থেকে যায় এবং আদিত্য ধানুর সাথে ভোম্বল আর রানু বেরিয়ে আসে। আর সেই সুযোগে ফুলকি মন্ত্রীকে কিডন্যাপ করে রোহিত আর ফুলকি। সুযোগ বুঝে তাকে অজ্ঞান করে কিডন্যাপ করে ফুলকিরা। কিন্তু গেট থেকে বেরোনোর সময় তাদের বাধা দেয় মন্ত্রী দলের লোক। যদিও ফুলকিকে ধরাও এতটা সহজ নয়। রোহিত ফুলকি ঠিকই বাইকে করে মন্ত্রীকে নিয়ে সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button