বাড়িতে ফিরেও মিলল না শান্তি! চন্দ্র ও শাশুড়ির অপমানে বিধ্বস্ত কমলিনী! মায়ের পাশে ঢাল হয়ে দাঁড়াল মিঠি, নিল বিরাট পদক্ষেপ!

লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay) লেখা আরো একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় কয়েক মাস আগেই শুরু হয়েছে ধারাবাহিক চিরসখা (Chirosokha)। ধারাবাহিকের নায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। আর অপরাজিতার বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। খুব অল্প সময়ের মধ্যে ধারাবাহিকটি নিজের জনপ্রিয়তা বিস্তার করেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নতুন কমলিনীর সম্পর্ক নিয়ে আবারও কাঁটাছেড়া চলতে থাকে। যদিও নতুন মুখের উপর যোগ্য জবাব দিয়ে দেয়। কিন্তু তাও নতুনের বৌদি এবং কমলিনীর বৌদি মিলে তাদেরকে অপমান করতে ছাড়ে না। এদিকে মিঠিকে আরো কষ্ট দেওয়ার জন্য মৌ তার এবং প্লুটোর ছবি তুলে দিতে বলে। মিঠিও হাসিমুখে দুজনের ছবি তোলার জন্য এগিয়ে যায়। কিন্তু মিঠির এই কষ্ট কেউ দেখতে পারছে না নিজের চোখে। সকলেরই খারাপ লাগছে মিঠির জন্য।
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, মিঠির ছবি তোলা হয়ে গেলে কুরচি কমলিনীকে বাপের বাড়ি থেকে নিয়ে যেতে চায়। কিন্তু ওই বাড়ির পরিবেশ থেকে বোনকে কটাদিন দূরে রাখবে বলেই তো বাপের বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু এখানেও তো তার বৌদি তাকে সমানে অপমান করে যাচ্ছে আর কুরচিদের কমলিনীকে ছাড়া বেশিদিন আর ভালো লাগছে না। তাই তারা তাকে নিয়ে যাবে।
এদিকে বাড়িতে যাওয়ার সাথে সাথেই কমলিনীকে ঘিরে আলোচনা শুরু হয়ে যায়। কমলিনী কখন বাড়িতে আসবে যাবে সেইসব এখন ঠিক করবে কমলিনীর শাশুড়ি। তিনি বারবার ভুলে যান তিনি এখন আর নিজের বাড়িতে থাকেন না। কমলিনী থাকতে দিয়েছে বলেই তারা আছে। কমলিনী এমন ব্যবহার করতে চায় না কিন্তু বারবার তাকে সেটা করতে বাধ্য করা হয়।
আরও পড়ুনঃ তূর্য নয়, পারুলের জীবনে আসছে বড় ঝড়! গুরুদেবের সতর্কবার্তা শুনে দুশ্চিন্তায় পারুল! নিজের আসল পরিচয় কি জানতে পারবে সে?
মিঠি এভাবে মায়ের অপমান সহ্য করতে পারে না। তাই নিজের বাবার মুখের উপর যোগ্য দেয়। আর মায়ের হয়ে কথা বলার জন্য মিঠিকে কত কথা শোনায় তার বাবা। যদিও তার এসবে যায় আসে না। তবে তার ঠাকুমার অপমানের জবাব মিঠি তার মাকে স্পষ্ট জানিয়ে দেয় যে এবার থেকে তার মাকে যারা অপমান করেছে, তাকে ভুল বুঝেছে তাদের কোনো কাজ যেন কমলিনী না করে, এমনকি এক কাপ চা যেন তার ঠাম্মিকে না দেয় তাহলে সে ওই কাপ ছুঁড়ে ফেলে দেবে। মিঠির এই সিদ্ধান্তে সকলেই অবাক, দেখা যাক কি হয় পরবর্তী পর্বে।

