মাঝরাতে ঘিরে ধরল অসুস্থতা! তড়িঘড়ি ভর্তি করা হলো হাসপাতালে, সংকরজনক অবস্থায় সৌরভ গাঙ্গুলীর মা নিরূপা দেবী!

আবারো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) এবং স্নেহাশিস গাঙ্গুলির (Snehashis Ganguly) মা নিরূপা দেবী। গত মঙ্গলবার গভীর রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মহারাজের মা। তড়িঘড়ি করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সকলেই এখন রয়েছে তার সাথে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ রয়েছেন নিরূপা দেবী। সর্দি, জ্বর, গলা ব্যথার মতো একাধিক ব্যাধি ঘিরে ধরেছে তাকে।
এতদিন পর্যন্ত প্রাক্তন ক্রিকেটারের মায়ের চিকিৎসা চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতে রেখেই চলছিল। কিন্তু তাতে শারীরিক পরিস্থিতির কোনরকম উন্নতি লক্ষ্য করা যায়নি। যার কারণে একপ্রকার বাধ্য হয়েই নিরুপা দেবীকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে গত মঙ্গলবার। শারীরিক পরিস্থিতি খুব বেশি খারাপ হওয়ার আগে তড়িঘড়ি এই প্রস্তুতি নিতে হয়েছে।
বর্তমানে সৌরভ-স্নেহাশিসের মা নিরুপা দেবীর বয়স ৭৬ বছর। করোনাকালীন সময়ে তিনি একবার করোনাতে আক্রান্ত হয়েছিলেন। তারপর গত বছর আবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সেইসময় টানা ১৭দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এমনিতেই বয়সজনিত নানান কারণে বিভিন্ন সময় শারীরিক সমস্যার ভোগেন তিনি। সম্প্রতি বেশ কয়েকবার হাসপাতালে ভর্তিও হতে হয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনে নিয়মিত শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলে, নিয়ম করে ওষুধ খেতে হয়।
মঙ্গলবার ইডেনে বিশেষ কাজে গিয়েছিলেন সৌরভ। কিন্তু মায়ের অসুস্থতার খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে যান। ডোনা গঙ্গোপাধ্যায়ও হাসপাতালেই রয়েছেন। চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়েছেন, নিরুপা দেবী ইউরিনাল ইনফেকশনে ভুগছেন। কিন্তু বর্তমানে চিকিৎসা চলছে তাই এখনই চিন্তার কিছু নেই।
আরও পড়ুনঃ ৭৭ বছরেই থমকে গেল জীবন! প্রয়াত বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী, শোকাহত চলচ্চিত্র জগৎ!
স্নেহাশিসের স্ত্রী অর্পিতা বললেন, ‘আমি কাজের জন্য বিলাসপুরে এসেছি। মায়ের শরীর কয়েকদিন ধরে খারাপ ছিল। মঙ্গলবার রাতে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে উদ্বেগের কিছু নেই। চিকিৎসকদের পরামর্শ মেনেই চলা হচ্ছে।’

