মিতুল থেকে মিশকা জি বাংলা থেকে যাত্রা শুরু করে এখন জনপ্রিয়তার শীর্ষে! এমন কিছু অভিনেত্রী যারা এখন চুটিয়ে কাজ করছেন ছোট পর্দায়

বর্তমানে আমরা যাদেরকে টেলিভিশনের পর্দায় রোজ দেখতে পাই তাদের শুরুটা হয়েছিল খুব ছোট্ট একটা প্ল্যাটফর্ম থেকে। বিশেষ করে যে সমস্ত অভিনেত্রীদের দর্শকরা স্থান দিয়েছে নিজেদের মনে তাদের যাত্রা শুরুর গল্পটা জানতে অনেক দর্শকই উদগ্রীব হয়ে থাকেন। আজ জেনে নিন টেলিভিশনের পর্দায় গোটা টলিউড কাপাচ্ছে এমন তিন অভিনেত্রীর অভিনয় জগতে প্রথমবার পা রাখার গল্প। এরা প্রত্যেকেই তাদের যাত্রা শুরু করে জি বাংলার হাত ধরে।

ahona Dutta

মিতুল নামটার সঙ্গে ছোট পর্দার দর্শক কিন্তু বেশ পরিচিত। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খেলনা বাড়ির কেন্দ্রীয় চরিত্রের নাম মিতুল। খেলনাবাড়ি ধারাবাহিকটি কিন্তু খুব বেশি পুরনো নয়। তবে এই ধারাবাহিকের গল্পে মজেছে ছোট পর্দার দর্শক। প্রতিটি বাঙালি পরিবারের ড্রইং রুমে নির্দিষ্ট সময়ে পৌঁছে যায় মিতুল। টেলিভিশনের পর্দায় মিতুলের অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। কিন্তু এই মিতুলের শুরুটা হয়েছিল খুব ছোট্ট একটা চরিত্রের মধ্যে দিয়ে। লকডাউনের সময়ই কলকাতাতে অডিশনের জন্য আসেন মিতুল ওরফে আরাত্রিকা মাইতি। প্রথম অডিশনেই সিলেক্ট হয়ে যান আরাত্রিকা। সেই সময় রানী রাসমণি ধারাবাহিকে ছোট একটা চরিত্রে কাজের সুযোগ পান। সেই চরিত্রটি সংলাপবিহীন। এরপরই অগ্নিশিখা ধারাবাহিকে কাজের প্রস্তাব পান ছোট পর্দার মিতুল ওরফে আরাত্রিকা মাইতি। সান বাংলার অগ্নিশিখা ধারাবাহিকে শিখা চরিত্রে অভিনয় করে দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন আরাত্রিকা।

ahona Dutta

শ্বেতা ভট্টাচার্য একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তথা বড় পর্দাতেও আমরা দেখে এসেছি এই অভিনেত্রীর মুগ্ধ করা অভিনয়। প্রথম থেকেই দর্শকরা বেশ পছন্দ করেন এই অভিনেত্রীকে। বাংলা থেকে হিন্দি সব জায়গাতেই অবাধ বিচরণ এই অভিনেত্রীর। দুই ভাসা তেই সাবলীল ভাবে অভিনয়ের মাধ্যমে বাংলা ও হিন্দি দর্শকদের মনেই একটি পাকাপাকি জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। তিনি যমুনা ঢাকি, সিন্দুরখেলা, জয় কানহাইয়া লাল কি এবং তুমি রবে নীরবের মতো জনপ্রিয় টিভি শোতেও অভিনয় করেছেন। তবে জানলে অবাক হতে হয় এই অভিনেত্রীর প্রথম যাত্রা শুরু হয়েছিল জি বাংলার হাত ধরেই। জি বাংলার ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শোয়ের প্রথমবার টেলিভিশনের পর্দায় আগমন ঘটে তার। আর তারপর তাকে আর পিছন ঘুরে তাকাতে হয়নি। এখন জনপ্রিয়তার শিরোমনি হয়ে মানুষকে নিত্যদিন বিনোদন উপহার দিয়ে যাচ্ছেন তিনি।

ahona Dutta

যারা প্রতিদিন নিয়মিত ধারাবাহিক দেখেন তাদেরকে আলাদা করে চিনিয়ে দিতে হবে না অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের খলনায়িকা মিশকাকে। প্রতিদিনই নিজের শয়তানি বুদ্ধি আর অন্য কি বিপদে ফেলার একাধিক ফন্দি বেরোয় তার মাথা থেকে। দর্শকের চোখে এই মুহূর্তে সেরা খলনায়িকা হচ্ছে এই অভিনেত্রী। এ সুন্দরী অভিনেত্রীর আসল নাম অহনা দত্ত। অনুরাগের ছোঁয়া ধারাবাহিক দিয়েই ডেবিউ করলেন ছোটপর্দায়। তবে তার প্রথমবার টেলিভিশন পর্দায় আসার শুরুটা কিন্তু জি বাংলার হাত ধরেই। ইনি ও জি বাংলার রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্স এর মাধ্যমে প্রথমবার দর্শকদের সামনে উপস্থিত হন।

মানুষের একঘেয়ে জীবনে বিনোদনের চাহিদা মেটাতেই জি বাংলা স্টার জলসার মত চ্যানেলগুলি প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে। এই তিন অভিনেত্রী এই মুহূর্তে রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। কেউ নায়িকা হিসেবে আবার কেউ ক্ষলনায়িকা হিসেবে জায়গা করে নিয়েছে মানুষদের মনে। এবং এই তিনজনেরই যাত্রাপথে প্রথম শুরুটা হয়েছে জি বাংলা চ্যানেলের মাধ্যমে।

Back to top button