‘ভেবেছিলাম আর হয়তো ফিরে আসা হবে না…!’ অপমান লাঞ্ছনা সহ্য করে মারণ রোগ ক্যান্সারকে প্রতিহত করে জয়ী অভিনেত্রী এষা ভট্টাচার্য!

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Bengali Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক ( Bengali Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।

সেরকমই টেলিভিশনের পর্দার জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন এষা ভট্টাচার্য। বেশ কয়েক বছর ধরে টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত রয়েছেন এষা। সবসময় অভিনেত্রীকে আমরা নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি। একাধিক ধারাবাহিকে মা, কাকিমা, শাশুড়ির চরিত্রে ধরা দিয়েছেন নায়িকা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তবে বেশিরভাগ সময়ের পার্শ্ব চরিত্রেই দেখা যায় অভিনেত্রীকে। বিভিন্ন চরিত্রে সাবলীল ভাবে অভিনয় করেছেন তিনি। আর সহজেই জিতে নিয়েছেন দর্শকের মন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী। সেখানেই জীবনের কঠিন সময়ের লড়াইয়ের গল্প ভাগ করে নিয়েছেন।

সম্প্রতি বেশ অনেকদিন হলো অভিনেত্রী এষাকে আর দেখা যাচ্ছে না টেলিভিশনের পর্দায়। কিন্তু এত জনপ্রিয় অভিজ্ঞ অভিনেত্রী হঠাৎ কেনো দূরে সরে গেলেন অভিনয় জগৎ থেকে? এই প্রশ্ন বারবার এসেছে দর্শকদের মনে। এবারে সাক্ষাৎকারে অভিনেত্রী সেই বিষয়ে সকলে আসল কারণ ফাঁস করলেন। কেনো নিজেকে অভিনয় জগৎ থেকে দূরে সরিয়ে নিয়েছেন।

অভিনেত্রী বলেন, ‘দীর্ঘদিন হলো অভিনয় জগতে কাজ করছি। ২০১৮ সালে ব্রেস্ট ক্যা’ন্সার ধরা পড়ে আমার, তারপর শুরু হয় চিকিৎসা। সেইসময় পরিবারকে পাশে পেয়েছি।’ অভিনেত্রী অসুস্থ হওয়ার পর বেশ কয়েক বছর অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন। তবে মারণরোগের সাথে যুদ্ধ করে শেষ হাসি হেসেছেন তিনি। পাশে ছিলেন স্বামী দীপঙ্কর ভট্টাচার্য এবং মেয়ে প্রেরণা ভট্টাচার্য।

আরও পড়ুনঃ ইতিহাস গড়ছে কমলীনি! চোখের জল না ফেলে অসৎ স্বামীর থেকে মুক্তি ছিনিয়ে নিয়েছে নায়িকা! লড়াই করেছে মানসিক বিকারগ্রস্ত ছেলের সঙ্গেও!

কেমোথেরাপির জন্য ন্যাড়া হতে হয়েছিল অভিনেত্রীকে। একসময় যিনি সাজতে ভালোবাসতেন তার জীবনে এমন কঠিন সময় আসবে সেটা কেউ ভাবতে পারেনি। একটা সময় ভেবেছিলেন আর হয়তো ফিরে আসতে পারবেন না। তবে ভেঙে না পরে হাসি মুখেই সব সামলেছেন। নিজের মতন মাথায় পরচুল লাগিয়ে সেজেছেন। অভিনেত্রী অতীতের অভিনয়ের অভিজ্ঞতার কথা শেয়ার করে জানান, একসময় সহকর্মীদের কাছ থেকে চরম অপমানিত হতে হয়েছে অভিনেত্রীকে। অপমান সহ্য করে বাড়িতে এসে কেঁদেছেন কিন্তু কিছু মুখের উপর বলতে পারেননি কোনো কথা।

Back to top button