একটা ছোট্ট প্রমানেই বসু পরিবারের শত্রুকে চিনে ফেললো পারুল! তুর্যর আসল টার্গেট কে? জানতে পেরে চমকে উঠিল পারুল রায়ান!

যারা প্রতিদিন বিকালে বাংলা মেগা ধারাবাহিকগুলি (Bengali Serial) দেখেন তাদের কাছে পছন্দের একটি মেগা ধারাবাহিক হল পরিণীতা (Parineeta)। ধারাবাহিকটি শুরুর সময় থেকে কটাক্ষের সম্মুখীন হলেও বর্তমানে এই ধারাবাহিকটি দর্শকের খুব পছন্দের একটি ধারাবাহিক। তাইতো সাপ্তাহিক টিআরপি তালিকায় তার ফলাফল প্রমাণ পাওয়া যায়।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কফি পড়ে যাওয়াতে রায়ান একেবারে লাল হয়ে যায় রায়ান। বন্ধুকে মারতে পর্যন্ত এগিয়ে আসে। আর রায়ানের ব্যবহারে তো সকলেই অবাক। পারল বুঝতে পারে কিছু একটা গন্ডগোল আছে। পারুল হঠাৎই বুঝতে পারে রায়ান তুর্যর বানানো কফির প্রতি আসক্ত হয়ে পড়ছে। পারুলের সন্দেহ হয় সেই কফিতে কিছু মেশানো রয়েছে। পারুল ইউনিভার্সিটির এক প্রফেসরের সাহায্য নেয়। তাকে জানায় কিভাবে রায়ান একটা কফির জন্য তার বন্ধুর সাথে মারপিট করেছে, কিভাবে ওই কফি না পেলে রায়ান অস্থির হয়ে পড়ছে।

প্রফেসর সব শুনে বুঝতে পারে ওই কফির মধ্যে নিশ্চয়ই ড্রাগ মেশানো রয়েছে। তবে সেটা ইউনিভার্সিটির কেমিস্ট্রি ল্যাবের পরীক্ষা করে দেখতে হবে। তাই জন্য কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসরের কাছে গিয়ে সাহায্য চান তিনি। তারপর ইউনিভার্সিটির ল্যাবে পরীক্ষা করা হয় সেই কফি এবং সেখানে ড্রাগ পাওয়া যায়। তারপর সবাই মিলে গিয়ে প্রিন্সিপালের কাছে সব ঘটনা খুলে জানায়। তিনি তো এসব শুনে অবাক হয়ে যায়। তুর্য যে আবার এসব করছে সেটা তিনি ভাবতেই পারছেন না। পারুল বলে সে সন্দেহ করেছিল তুর্যকে এত চুপচাপ দেখে। তারপরই প্রিন্সিপাল পুলিশে খবর দেয়। তবে পারুল বলে দেয় এসব যে পারুল জানতে পেরেছে সেটা যেন প্রফেসরা অন্য কাউকে না জানায়। সবটা যে মল্লার করেছে সেটাই বলে সবাইকে। পারিবারিক কিছু ঝামেলার জন্যই পারুল এটা করতে না করে।
আসলে পারুল চায়না রায়ান জানুক পারুল তাকে সাহায্য করছে। তাহলে তার প্রতি কৃতজ্ঞতা থেকে তার সাথে কম্পিটিশন করতে পারবে না। আর এখন রায়ান পারুলকে শত্রু ভাবছে তাকে কম্পিটিশনে হারানোর চেষ্টা করছে। জীবনকে সঠিক পথে নিয়ে যাচ্ছে। পারুল সেটা নষ্ট করতে চায় না। এরপরেই রায়ান বাস্কেট বল খেলে এসে কফি চায়। রায়ানের এক কথায় কফি নিয়ে এসে হাজির করে তুর্য। সকলেই রায়ানকে দেখে অবাক হয় বারবার করে কফি খাচ্ছে দেখে। কিন্তু এবার তাকে মল্লার আটকে দেয় এবং কফি ছুঁড়ে ফেলে দিয়ে জানায় তুর্য এই কফির মধ্যে ড্রাগ মেশাচ্ছে। তাই সে আসক্ত হয়ে পড়ছে। রায়ান প্রথমে বিশ্বাস করতে চায় না। তারপর প্রিন্সিপাল কফি পরীক্ষার রিপোর্ট নিয়ে এসে রায়ানকে দেখায়।
আরও পড়ুনঃ বিরোধী দলের পথে বাধা হয়ে দাঁড়ালো রাজকুমারী! ফুলকিকে সরিয়ে ফেলতে ফের মরণ খেলায় মাতলো রুদ্র!
রায়ান তো ওই রিপোর্ট দেখে রাগে ফেটে পড়ে। তুর্যকে মারতে পর্যন্ত চলে যায়। কিন্তু রায়ানকে আঘাত করে তুর্য পালাতে যায়, আর তখনই পুলিশ চলে আসে। কিন্তু তুর্য এত সহজে তো ধরা দেবে না শ্রীতমার গলায় ছুরি ধরে তুর্য সবাইকে ব্ল্যাকমেইল করে। আর সেই ফাঁকেই পালিয়ে যায়। আর ওইদিকে বাড়িতে গিয়ে পারুল রায়ান সব হিসেব মিলিয়ে বুঝতে পারে তাদের বাড়ির আসল শত্রু হলো তুর্য। দেখা যাক কি হয় আগামী পর্বে।

