বহুদিন পর সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর, হাতে শাখা পলা! শুভ দিনে জোড়া লাগলো সব্যসাচী সুস্মিতার ভাঙা সংসার? আবারো কি নিজের সংসারে ফিরতে চলেছেন অভিনেত্রী?

দেখতে দেখতে এক মাস কেটে গেল বিচ্ছেদ হয়েছে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সুস্মিতা রায় (Sushmita Roy) এবং সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর (Sabyasachi Chakraborty)। অভিনেত্রীর জন্মদিনের দিন এই দুঃসংবাদ পেয়েছি আমরা। একাধিক ধারাবাহিকে আমরা সুস্মিতাকে বহুবার দেখেছি। এছাড়াও অভিনয়ের পাশাপাশি সুস্মিতা ইউটিউবে নিত্যদিনের ব্লগ ভিডিও শেয়ার করতেন। সেখানেই দুজনের সুন্দর সম্পর্কের বিভিন্ন মুহূর্ত দেখতে পেতাম আমরা।
টেলিভিশনে একাধিক জনপ্রিয় ধারাবাহিকের বিভিন্ন পার্শ্ব চরিত্র সুস্মিতাকে বহুবার দেখেছি আমরা। আর অন্যদিকে বাংলার অন্যতম সেরা সংবাদ চ্যানেল জি ২৪ ঘন্টায় সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন সব্যসাচী।
যদিও নিজেদের বিচ্ছেদের কথা বললেও আসল কারণটা এখনো জানায়নি কেউ। নিজেদের ব্যক্তিগত জীবনের ঝামেলা লোক সমাজে আনতে চাননি বলেই হয়তো আড়াল করে গিয়েছেন। তবে বিচ্ছেদের পরেও নিজেদের ভালো থাকার কথা নতুন জীবনে শুরু করার আগে একে অপরের শুভেচ্ছা বার্তা জানিয়েছে। আর নেটিজেনদের কাছে অনুরোধ করেছেন যেন কেউ তাদের নিয়ে খারাপ সমালোচনা না করে।
তবে এবারে রাখির পূণ্য তিথিতে ঘুচে গেলো তাদের মধ্যকার সমস্ত দূরত্ব। সব ভুল বোঝাবুঝি মিটিয়ে অবশেষে কাছাকাছি এলেন দুজনে। রাখি বন্ধনের দিন সুস্মিতার হাতে দেখা গেলো শাখা পলা। মাথা ভর্তি সিঁদুর দেখা গেলো সুস্মিতার সিঁথিতে। অভিনেত্রীকে এই সাজে এত সুন্দর লাগছিল যে প্রত্যেকেই অভিনেত্রীর প্রশংসা করেছেন।
আরও পড়ুনঃ অভিনয় জগৎ থেকে বিদায় নিয়ে নতুন পেশায় আত্মপ্রকাশ সৌমিতৃষার? অভিনয় ছেড়ে এবারে শুরু করলেন নতুন ব্যবসা!
রাখির শুভ দিনেই তবে তাদের মধ্যে সব দূরত্ব মিটে গেল, এমনটাই মনে করছেন অনেকে। যদিও সেই নিয়ে দর্শকদের এখনো কিছুই বলেননি দুজনের একজনও। তবে সুস্মিতাকে সচরাচর এই ধরনের সাজে দেখা যায়না। তাই দর্শকদের একাংশ ধারণা করেছেন দুজনের ভুল বোঝাবুঝি মিটে গেছে।

