Mithai: নতুন বাড়ি পেল মোদক পরিবার আর এখন শোনা যাচ্ছে সিধাইয়ের সংসারে আসছে ফুটফুটে কন্যাসন্তান! “সিমি মোদক নাম দেবে প্লিজ?” ভক্তদের আবদার রাখবেন কি রাখী ম্যাডাম?

সামনের বছর জি বাংলার সোনার সংসারে চলে আসছে নতুন সদস্য। শিরোনাম পড়েই আপনারা বুঝতে পেরেছেন সেটা। চলে এল টাটকা আপডেট। তবে আসল বিষয়টা কী বলুন তো?

মিঠাই যে এখন কতটা জনপ্রিয় সেটা তো বলার নেই‌। এখন আর কয়েকদিন মনোহরা কে দেখতে পাবো না আমরা তাই একটু মন খারাপ সকলে কিন্তু নতুন বাড়িতেও তো হল্লা পার্টি আর মোদক পরিবার জমিয়ে ফেলেছে। সিড আর মিঠাইয়ের যেভাবে আস্তে আস্তে ভালোবাসা গড়ে উঠেছে সেটা মানুষ খুব উপভোগ করেছেন। এক বছরে মানুষ তাদের খুব ভালবেসে ফেলেছে। তার উপর একের পর এক টুইস্টে একেবারে নজর সরানো যায়নি মিঠাই থেকে।

আর এদিকে সিধাইয়ের সংসারে একের পর এক সমস্যা লেগেই রয়েছে। কিন্তু সব নিজের বুদ্ধিতে একা হাতে সামলাচ্ছে মিঠাই রানী। পাশে পেয়েছে মোদক পরিবারের অন্যান্য সদস্যদের। সবার গুণে ধারাবাহিক এখন বেঙ্গল টপার।

এর মধ্যেই আবার সিধাইয়ের বিবাহ বার্ষিকী উদযাপন পর্ব শেষ হবার পর আরেকটা উটকো ঝামেলা এসে জুটেছে। সোনা পাচারে জড়িয়ে গেছে সিড আর মিঠাই। এখন তাদের পুলিশের জন্যে নিজের বাড়ি ছাড়তে হয়েছে। ভাড়া বাড়িতে মানিয়ে গুছিয়ে নিয়েছে। কিন্তু এই ঝামেলাও মিটে যাবে এমনটাই গোপালের কাছে প্রার্থনা করছে ভক্তরা।

তবে তার মধ্যেই একটা শুভ সংবাদ। যেটা জানার জন্যে আপনারা অপেক্ষা করলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে এবার গল্প অনেক বছর এগিয়ে যাবে। আর সময়ের নিয়মে মা-বাবা হবে সিধাই। সংসারে নাকি এবার আসছে ফুটফুটে একটা কন্যাসন্তান। এবার আসছ নাকি লক্ষ্মী। বাড়ির সবার যে কত আদরের হবে সে তা আর বলতে! এসব খবর অবশ্যই ফ্যানমেড, এর কোন সত্যতা নেই।

কিন্তু এই খবর ছড়িয়ে পড়তেই আবার সোশ্যাল মিডিয়ায় মেয়ের নাম ঠিক করার পালা শুরু হয়ে গেছে। সিড আর মিঠাইয়ের নাম মিলিয়ে অনেকেই দাবি করছে মেয়ের নাম হোক সিমি মোদক। আইডিয়া কিন্তু খাসা। নামখানা কি পছন্দ হয়েছে জি কাকুর?

Back to top button