১৮ বছর পর অপূর্ণ ইচ্ছে পূরণ! নিজের জীবনের অন্যতম গোপন ইচ্ছে পূরণ করলেন অভিনেত্রী সোমা ব্যানার্জি!

ধারাবাহিক (Television Serial) হলো সাধারণ মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ। ধারাবাহিক না থাকলে বিনোদন জগতের (Entertenment) একটা বড় অংশ বাদ পড়ে যায়। কারণ বাড়ির মা, কাকিমারা সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যাবেলা থেকেই ধারাবাহিক গুলি দেখার জন্য টেলিভিশনের সামনে বসেন। তাই ধারাবাহিক বিনোদন জগতের একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর এই ধারাবাহিক জগতে একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সোমা ব্যানার্জী। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। বেশিরভাগ সময় অভিনেত্রীকে আমরা সবরকম চরিত্রে দেখে এসেছি। যেকোনো চরিত্রে অভিনেত্রীর অভিনয় সত্যি অসাধারণ। ভিলেন হিসেবেও কখনও কখনও দেখা গেছে অভিনেত্রীকে।

জন্মভূমি, পরী, মা, ভজগোবিন্দ, অপরাজিতা অপু, উমা, ইচ্ছে পুতুল সহ একাধিক ধারাবাহিকে নায়িকার শাশুড়ি কিংবা মা বা অন্য কোনও চরিত্রের দৌলতে দর্শক তাঁকে মনে রাখবে চিরকাল। একইসঙ্গে বড় পর্দাতেও নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সবমিলিয়ে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতের দর্শকের মন জিতে আসছেন অভিনেত্রী। এবারে নিজের মনের ইচ্ছে পূরণ করলেন সোমা। নিজেই জানালেন সেই কথা।

এবারে নিজের জীবনের অন্যতম গুপ্ত ইচ্ছে পূরণ করলেন অভিনেত্রী। দীর্ঘ কয়েক বছর ধরেই তার মনে এই ইচ্ছে জমিয়ে রেখেছিলেন। অবশেষে সেই ইচ্ছে পূরণ হতে চলেছে খুব শীঘ্রই। কিন্তু অভিনেত্রীর কোন গোপন ইচ্ছা পূরণ হল? যার জন্য দীর্ঘ ১৮ বছর অপেক্ষা করেছেন তিনি। অনেকদিন ধরেই এই ইচ্ছে পূরণের সুযোগ খুঁজছিলেন সোমা। অবশেষে সেই ইচ্ছে পূরণের সময় সুযোগ দুটোই চলে এসেছে।

মনের মত চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন সোমা। থিয়েটারের মঞ্চ থেকেই অভিনয় যাত্রা শুরু অভিনেত্রীর। মাঝে ধারাবাহিকের কাজের কারণে দীর্ঘ কয়েকবছর মঞ্চ থেকে দূরে ছিলেন। এবারে আবারো দীর্ঘ ১৮ বছর পরে আবারও নাটকের মঞ্চে ফিরছেন অভিনেত্রী। অনেকদিন ধরেই ভাবছিলেন নাটকের মঞ্চে ফিরবেন এ বার সেই দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হতে চলেছে তাঁর। এই মুহূর্তে অভিনেত্রীকে দেখা যাচ্ছে মিত্তির বাড়ি ও দাদামণি ধারাবাহিকে অভিনয় করতে কিন্তু এর মাঝেও নাট্যমঞ্চে ফিরেছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ মুখে চুনকালি, তবুও বুক চিতিয়ে মিথ্যে বলে চলেছে চন্দ্র! নিজের স্বাধীনতা ছিনিয়ে নিতে রুদ্রমূর্তি ধারণ করলো কমলিনী!

১৫ অগস্ট বাংলা আকাদেমিতে দুপুর ৩ টে আর সন্ধে ৬টায় ডবল শো সোমার। ‘সুন্দরম’-এর নতুন প্রযোজনা ‘লাহোর ১৯৪৭’-এ দেখা যাবে তাঁকে। অভিনেত্রীর কথায়, ‘যখনই সিরিয়াল বা সিনেমায় কোনও একটা পারফর্ম্যান্স করতাম, খালি মনে হতো এটা যদি নাটকের মঞ্চে হয়, তা হলে কী ভালোই না হতো। অন্য কী ভাবে করতে পারতাম বার বার ভাবতে থাকি। আমি যেহেতু খুব থিয়েটার দেখতে যাই। তাই ভীষণ মিস করতাম। আদৌ কখনও ওই জায়গায় আবারও ফিরে যেতে পারব কি না মনে প্রশ্ন জাগত। আপাতত সেই স্বপ্নপূরণ হতে চলেছে।’ তিনি আরও বলেন, ‘আজ আমি যেখানে আছি, সবটা নাটকের মঞ্চের জন্য। তাই এই মাধ্যমের গুরুত্ব আমার কাছে অপরিসীম।’

Back to top button