‘খেতে পেতাম না ছেঁড়া শাড়ি পরতাম…হ্যাঁ এখন আমার অনেক ঔদ্ধত্য!’- শূন্য থেকে শুরু করে আজ পৌঁছেছেন শীর্ষে! মা বাবার শিক্ষা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অঞ্জনা বসু!

টলিউড ইন্ডাস্ট্রিতে (Tollywood Industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অঞ্জনা বসু (Anjana Basu)। বেশ কয়েক বছর ধরে ছোটপর্দা হোক বা বড়পর্দা সব জায়গাতেই সমানভাবে নিজের দাপটের সাথে অভিনয় করে চলেছেন তিনি। পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তার অভিনয় কিন্তু বরাবর নজর কেড়েছে সকলের। যেখানেই অভিনয় করেছেন সিরিয়াল হোক বা সিনেমা সব জায়গাতেই তার অভিনয়ের ছাপ রয়ে গিয়েছে।
বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন দাপটের সাথে। তার চরিত্রগুলি সবসময় দর্শকদের কাছে ভীষণ পছন্দের ছিল। এছাড়াও বিভিন্ন শর্ট ফিল্ম এবং ছবিতেও কাজ করেছেন। মাঝে অসুস্থ থাকার কারণে বেশ অনেক বছর অভিনয় থেকে দূরে ছিলেন। তার চেয়েও বড় কারণ হলো বিরোধী দলের সমর্থক হওয়ায় বিভিন্ন জায়গা থেকে তাকে বাতিল করা হয়ে থাকে এই অভিযোগ আগেও করেছেন অভিনেত্রী।
বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার ধারাবাহিক কুসুমে অভিনয় করতে। সেই দাপুটে চরিত্রে আবারো ফিরেছেন অঞ্জনা। বরাবরই তাকে এই ধরনের চরিত্রে দেখতে পছন্দ করেন দর্শক। তার সঙ্গে এই ধরণের গম্ভীর চরিত্র খুব ভালো যায়। অভিনেত্রীর চরিত্রগুলি যেমন অভিনেত্রী বাস্তবেও কিন্তু ঠিক একইরকম। বরাবরই স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে ভালোবাসেন। একটা সময় অনেক কষ্টের মধ্য দিয়ে গেছে জীবন। ছেঁড়া শাড়ি একবেলা খেয়ে দিন কাটিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাই স্বীকার করেছেন অভিনেত্রী। বর্তমানে কুসুম ধারাবাহিকে অভিনেত্রীকে যে চরিত্রে আমরা দেখছি তিনি খুবই কড়া ধাঁচের মানুষ। বাস্তবে অঞ্জনা কেমন? অভিনেত্রী জানান, ‘আমি নিজের সম্পর্কে বেশিকিছু বলব না তবে হ্যাঁ আমি কড়া ধাঁচের, তাতে কোনো লজ্জা নেই, তাতে কোনো ভয় নেই, তাতে কোনো অন্যায় নেই। কে কি বলল তাতে কিছু যায় আসে না। আমার বন্ধুবান্ধব আত্মীয়রা অনেক সময় এরকম বলে।’
আরও পড়ুনঃ দেবশ্রীকে হারিয়ে আজও ভুক্তভোগী প্রসেনজিৎ! অল্প বয়সে কি কারনে বিচ্ছেদের পথে হেটে ছিলেন তারা? মুখ খুললেন অভিনেতা!
তিনি আরও বলেন, ‘আসলে আমি ছোটদের বড়দের সম্মান করতে বলি, আমি আশা করি তারা সেটা করবে, কারণ আমিও বড়দের সম্মান করি। কিন্তু তারমধ্যে অনেক ফারাক থাকে। এই নিয়ে লোকে এত কথা বলেছে আমি আর কিছু বলতেই চাই না। আমি ভীষণ নীতিবাদী। আমি জ্ঞানত আজ পর্যন্ত এমন কোনো কাজ করিনি যার জন্য আফসোস হয়। আমি যা বলি ভেবে বলি, তাতে যদি সামনের কারোর খারাপ লাগে কিছু করার নেই, এতে যদি কেউ ভাবে আমার ভীষণ ঔদ্ধত্য, তাহলে তাই। কারণ আমার বাবা মা যেটা শিখিয়েছে সেটাই আমার কাছে আছে।’ আপনাদের অভিনেত্রীকে কেমন লাগে?

