পুরনো মেজাজে হল্লা পার্টি! আবার সেই মজার রাজিব কুমার! শুরু থেকে আজ পর্যন্ত রাজীবের চরিত্রটা না থাকলে হয়তো মিঠাই এতটা জোমতো না মত দর্শকদের

এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের সবথেকে জনপ্রিয় ধারাবাহিক এর নাম হল ‘মিঠাই।’ একটানা এতগুলো সপ্তাহ টিআরপি তালিকায় শীর্ষ স্থান দখল করেছিল মিঠাই। তবে সম্প্রতি মিঠাইয়ের পারফরম্যান্স বেশ কিছুটা নেমেছে। তবে মানুষের মনে মিঠাইকে নিয়ে উত্তেজনা আবেগ এবং ভালোবাসা সেই একই রকম রয়েছে।

মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তার অন্যতম বড় কারণ মিঠাই এবং উচ্ছে বাবুর কেমিস্ট্রি। এই ধারাবাহিক করতে গিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে ধারাবাহিকের দুই প্রধান চরিত্র মিঠাই এবং সিদ্ধার্থ। এরই পাশাপাশি আরও একজন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি হলেন মিঠাই এর জামাইবাবু অর্থাৎ রাজীব কুমার। চলুন জেনে নেওয়া যাক কে এই রাজিব কুমার।

বাংলা টেলিভিশনের জনপ্রিয় একজন অভিনেতা হলেন সৌরভ চ্যাটার্জী। বিগত বেশ কয়েক বছর ধরে তিনি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন। তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। জি বাংলাতেই অনেকগুলি সিরিয়ালে অভিনয় করে তিনি তার দক্ষতার পরিচয় রেখেছেন। এখন মিঠাইতে রাজিব কুমার চরিত্রটি থেকেও সমান জনপ্রিয়তা পাচ্ছেন তিনি।

পজেটিভ থেকে নেগেটিভ, সৌরভকে যে চরিত্রই দেওয়া হোক না কেন তিনি সেই চরিত্র খুব সুন্দরভাবে পর্দায় উপস্থাপন করে এসেছেন এতদিন। তাকে প্রধানত নায়কের চরিত্রে দেখা যায়নি কখনও। তিনি বিভিন্ন পার্শ্ব চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন। তবে পার্শ্ব চরিত্রের অভিনেতা হলেও তার জনপ্রিয়তা কোনও এক নায়কের তুলনায় কম নয়।

Bengali television

বাংলা ধারাবাহিকে প্রধানত ভাই, দেওর এবং জামাইবাবুর চরিত্রে অভিনয় করতে দেখা যায় সৌরভকে। মিঠাই সিরিয়ালে তার চরিত্রটি ভীষণ মজাদার। রাজীব কুমার এই বাড়ির বড় জামাই। সেই সঙ্গে হল্লা পার্টির মাথা তিনি। তাকে ছাড়া হল্লা পার্টির কথা ভাবাই যায় না। সৌরভ এই চরিত্রের মাধ্যমে আরও অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছেন এখন।

Back to top button