‘ফোন তুলতেই নোংরা গা’লিগালাজ করেন জিতু কামাল!’ জিতু-দিতিপ্রিয়া কাণ্ডে উঠে এলো নতুন তথ্য! দেরি করে ফোন তোলায় অ’শালীন ভাষার প্রয়োগ! অভিযোগের নিশানায় জিতু কামাল!

বর্তমানে সারা সোশ্যাল মিডিয়াতে জিতু দিতিপ্রিয়াকে (Jitu-Ditipriya) নিয়ে চর্চা চলছে। তাদের মধ্যেকার ঝামেলা অনেক দূর গড়িয়েছে। জিতুর সম্পর্কে দিতিপ্রিয়া একাধিক অভিযোগ এনেছে। সেই প্রসঙ্গে জিতু দিতিপ্রিয়ার সঙ্গে একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ্যে এনেছে। এই একটার পর একটা ঘটনাতে বিষয়টা আরো বেশি জটিল হয়ে পড়ছে।
দিতিপ্রিয়া অভিযোগ করেন জিতু মধ্যরাতে তাঁরে অশ্লীল হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর পোস্ট করেছে দিতিপ্রিয়া। দিতিপ্রিয়া লিখেছেন, ‘আমি বিশ্বাস করি ‘Ignorance is bliss।’ প্রথমত, একটি ছবি পোস্ট করা নিয়ে জলঘোলা শুরু হয়েছিল। প্রোডাকশন টিম সবসময়েই আমাদের কিছু ছবি দিয়ে থাকে দু’জনকেই সমাজমাধ্যমে কিছু পোস্টের জন্য। আমার সহ-অভিনেতা সেই সব ছবিই পোস্ট করেন। যে ছবিগুলোর মধ্যে একটি আমার ব্যক্তিগত ভাবে একেবারেই ভালো লাগে না। ছবিটা তিনি ডিলিট করেন। তার পর বিভিন্ন ইন্টারভিউতে বার বার বলেছেন, আমার পোস্ট করা ছবিতে নাকি অনেক খারাপ ও নোংরা কমেন্ট এসেছে। তাই আমি খুব কষ্ট পেয়েছি। কিন্তু আমি তো তার সঙ্গে কথাই বলিনি!’
তারপরেই জিতু বেশকিছু স্ক্রিনশট এর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কিন্তু এবারে এই ঘটনায় নয়া মোড় নিল। ডাক্তার কিঞ্জর নন্দার একটি কমেন্ট ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিনেত্রী দিতিপ্রিয়া ফেসবুকে তার সঙ্গে ঘটে যাওয়া একের পর এক কুরুচিকর মন্তব্য প্রসঙ্গে একটি লেখা প্রকাশিত হয়। তার সেই লেখাটি শেয়ার করেন অভিরূপ সেন নামে এক ব্যক্তি। আর সেই লেখাতে আরজিকর কান্ডের অন্যতম মুখ ডাক্তার কিঞ্জল নন্দা মন্তব্য করেন যে, ‘আরজিকর আন্দোলনের সময় আমি তার ফোন ধরিনি বলে, আমাকে কুৎসিত ভাষায় গালিগালাজ করেন।’
তিনি দাবি করেন আরজিকর ঘটনার সময় জিতু কমল তাকে ফোন করেছিলেন, ব্যস্ততার জন্য তিনি ফোনটি ধরতে পারেন নি। যার ফল স্বরূপ অভিনেতা জিতু কমল, কিঞ্জল নন্দাকে কুৎসিত ভাষায় গালিগালাজ করেন। এই ঘটনায় আবারো জিতুর উপর চড়াও হয়েছেন নেটিজেন। কিন্তু তার কিছুক্ষণ পরেই কিঞ্জল নন্দা একটি পোস্ট করেন ফেসবুকে।
আরও পড়ুনঃ ‘দেখলেন তো কার চরিত্র খারাপ…ওকে বাইরে থেকে যা মনে হয় ভেতরে তার উল্টো!’ অন্যের বউকে চু’মু খেয়ে বিপাকে পরিচালক! রাজ চক্রবর্তীকে নিয়ে বিস্ফোরক মিমি!
তিনি লেখেন, ‘জীতু র সাথে যা হয়েছে, সেটা আমার আর জীতু র ব্যাক্তিগত, আমার ও খারাপ লেগেছিল, ওর ও কিছু খারাপ লাগা ছিলো। কিন্তু সবকিছুর বাইরে গিয়ে এইটুকু বলব, ও অভিনেতা হিসেবে যথেষ্ট ভালো,মানুষ হিসেবেও। আমার আর ওর বিষয়টা আমরা মিটিয়ে নিয়েছি ।সবটা মিটে যাক। সিরিয়ালটি সবাই মিলে দেখুন। ভালোবাসা রইল সবাইকে।’

