‘দেখলেন তো কার চরিত্র খারাপ…ওকে বাইরে থেকে যা মনে হয় ভেতরে তার উল্টো!’ অন্যের বউকে চু’মু খেয়ে বিপাকে পরিচালক! রাজ চক্রবর্তীকে নিয়ে বিস্ফোরক মিমি!

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood) বর্তমান সময়ের প্রথম সারির পরিচালকদের মধ্যে প্রথমেই রয়েছে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) নাম। দীর্ঘ কয়েক বছর ধরে পরিচালনায় দায়িত্ব সামলাচ্ছেন রাজ। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার পরিচালনায় বেশ কয়েকগুচ্ছ সুপারহিট ছবি রয়েছে। হালিশহরের ছেলে রাজ চক্রবর্তী। খুব অল্প বয়সেই স্ট্রাগল শুরু হয় রাজের। টলিউড ইন্ডাস্ট্রিতে মাটি কামড়ে পড়েছিলেন তিনি। ছোট থেকে সহপরিচালক হিসেবে কাজ করতে করতে আজ তিনি বড় পরিচালক।
রাজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তার কর্মজীবন যতই সফল হোক না কেন ব্যক্তিগত জীবন বারবার চর্চায় উঠে এসেছে। যেমন কিছুদিন আগেই দেব- শুভশ্রীর একসাথে হওয়ার পর আবার উঠে এসেছিল রাজের নাম। তিনি নাকি জেলাস এমন দাবি করেছিলেন রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী। যদিও রাজ সেই নিয়ে মোক্ষম জবাব দিয়েছেন। সবটাই স্পষ্ট করে জানিয়েছিলেন তিনি।
বর্তমানে স্ত্রী শুভশ্রীকে নিয়ে সুখের সংসার রাজের। তাদের দুই ছেলেমেয়ে রয়েছে। তবে একসময় কিন্তু রাজের জীবনে একাধিক নারীর আগমন ঘটেছে। রাজের প্রথম স্ত্রী শতাব্দী মিত্র। তার সাথে ২০১১ সালে বিচ্ছেদের পর পরিচালকের জীবনে টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী এসেছেন। তার মধ্যে মিমি অন্যতম। মিমির সঙ্গে রাজের প্রেমের গল্প জানেনা এমন কেউ নেই। তাদের প্রেম নিয়ে বেশচর্চা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে।
সে সময় টলিউডে কানাঘুষো তাদের নিয়ে অনেক কথাই শোনা গিয়েছিল। সম্প্রতি রাজ চক্রবর্তীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ব্যাপক ভাইরাল হয়েছে। যা নিয়ে আবারও রাজের চরিত্র সম্পর্কে প্রশ্ন উঠেছে। এবারে সেই নিয়েই মুখ খুলেছেন প্রাক্তন প্রেমিকা মিমি চক্রবর্তী।
আরও পড়ুনঃ ‘সুস্মিতার মাকে নিয়ে অনেক খারাপ কথা শুনছি…মেয়ের মা মানেই খারাপ!’ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সব্যসাচী! নিজের প্রাক্তন শাশুড়ি সম্পর্কে কি বললেন সাংবাদিক?
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে আবির চট্টোপাধ্যায়ের স্ত্রীকে ক্যামেরার সামনেই জড়িয়ে ধরে চুমু খাচ্ছে রাজ চক্রবর্তী। আর সেই নিয়েই মন্তব্য করেছেন রাজের প্রাক্তন প্রেমিকা মিমি। রাজের ওই ভিডিও ঘিরে মিমি জানিয়েছেন, ‘দেখলেন তো এবারে কার চরিত্রটা খারাপ, সবাই তো আমাকে দোষারোপ করেছিলেন। আসলে সমাজ সব সময় একজন নারীকে দোষ দিতে জানে। কিন্তু তার ভেতরে যে কত কথা থাকে সেটা বুঝতে চায় না কেউ।’ মিমির এই কথাকে অনেকেই সমর্থন করেছেন। অনেক নেটিজেনরাই রাজের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন, কটাক্ষ করেছে।

