‘সুস্মিতার মাকে নিয়ে অনেক খারাপ কথা শুনছি…মেয়ের মা মানেই খারাপ!’ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সব্যসাচী! নিজের প্রাক্তন শাশুড়ি সম্পর্কে কি বললেন সাংবাদিক?

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতে একের পর এক বিচ্ছেদের খবর আসছে। যেমন গত মাসেই বিচ্ছেদ হয়েছে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সুস্মিতা রায় (Sushmita Roy) এবং জনপ্রিয় সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী ( Sabyasachi Chakraborty)। তারপর থেকে সোশ্যাল মিডিয়াতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন তারা। দুজনের সম্পর্ক বিচ্ছেদের পর থেকে অনেক জল ঘোলা হয়েছে। নানান মানুষজন নানান ধরনের কথা বলছেন।
বিচ্ছেদের সিদ্ধান্তটা তাদের দুজনেরই মিলিত সিদ্ধান্ত ছিল। একথা জানিয়েছিলেন দুজনেই। কিন্তু বিচ্ছেদের পর থেকে একাধিক নেটিজেনের ক্ষোভের মুখে পড়তে হয়েছে সুস্মিতা। এবং তার মাকে। সুস্মিতার জন্মদিনেই অভিনেত্রীর বিচ্ছেদের খবর সকলেই জানতে পারে না। সব্যসাচী প্রাক্তন স্ত্রীকে জন্মদিনের বার্তায় ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন। তাদের মধ্যে কোন তিক্ততা দিয়ে সম্পর্ক শেষ হয়নি বরং দুজনের বোঝাপড়ার মাধ্যমেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
কিন্তু সব্যসাচী সুস্মিতার বিচ্ছেদের পর থেকে সুস্মিতার মাকে নিয়ে নেটিজেনরা নানান ধরনের কুমন্তব্য করছেন। তাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। আর এই বিষয়টা একেবারে সমর্থন করছে না সব্যসাচী। তার কাছে এই খবর যাওয়া মাত্রই তিনি এই বিষয়টি প্রতিবাদ জানিয়েছেন। সিদ্ধান্ত যখন তাদের দুজনের ব্যক্তিগত তাহলে সেখানে কোন তৃতীয় ব্যক্তির অধিকার নেই তাদের এই সম্পর্ক নিয়ে কথা বলার। বিশেষ করে তাদের মা-বাবাকে অপমান করার অধিকার তো একেবারেই নেই।
এই কথা যখন সব্যসাচীর কান পর্যন্ত পৌঁছায় তখন তিনি বলেন, ‘আমি শুনছি সুস্মিতার মাকে নিয়ে অনেকেই অনেক খারাপ খারাপ কথা বলছেন। আমি বুঝি না এটার কি দরকার। তার মা নিজের মত করে স্ট্রাগল করে আজ এই জায়গায় পৌঁছেছেন, মেয়েকে মানুষ করেছেন। মেয়ের মা মানেই খারাপ এই ধারণাটা ভীষণ অদ্ভুত। আমি একটা কথা ভীষণ স্ট্রিকলি মানি মেয়ের মা মানে খারাপ, এটা একেবারেই নয়। আবার ডিভোর্স ছেলেদের জন্যই হয়, ছেলেরাই খারাপ এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।’ সাংবাদিকের এই কথায় অনেকেই তাকে সমর্থন করেছেন।
আরও পড়ুনঃ যুদ্ধ জয়ের পথে কমলিনী! অকৃতজ্ঞ বেইমান আপনজনদের অপমানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এগিয়ে চলেছে নায়িকা!
আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সকলে সব বিষয়গুলি একতরফাভাবে বিচার করেন। আসল সত্যিটা না জেনেই মন্তব্য করে ফেলেন দর্শকেরা। তাই এই নিয়ে যখন জল ঘোলা হয়েছে সব্যসাচী আর চুপ থাকতে পারেননি, বাধ্য হয়েছে মুখ খুলতে। এখন দুজনেই নিজেদের বর্তমান জীবন নিয়ে ব্যস্ত, ভবিষ্যৎ সুন্দরভাবে গুছিয়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে দুজনে।

