পারুলের জীবন নষ্ট করতে ভয়ংকর ষ’ড়যন্ত্রে মাতলো মা-মেয়ে! র’ক্তের টানে পারুলের পাশে দাঁড়াবে তো তার জন্মদাতা বাবা?

টিআরপি তালিকায় (TRP List) যেই ধারাবাহিকগুলি (Bengali Television) সব থেকে ভালো ফলাফল করে প্রতি সপ্তাহেই তার মধ্যে অন্যতম হলেও পরিণীতা (Patineeta)। জি বাংলার (Zee Bangla) পক্ষ থেকে শুরু হওয়া এই ধারাবাহিক খুব তাড়াতাড়ি জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে গিয়েছে। প্রথমদিকে এই ধারাবাহিক নিয়ে হাসাহাসি ঠাট্টা হলেও ধীরে ধীরে ধারাবাহিকের গল্প দেখে দর্শকদের ধারণা পাল্টেছে। বেশ কিছু বার টিআরপি তালিকায় টপার পর্যন্ত হয়েছে পরিণীতা। চলুন তাহলে জেনে নাও ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পরের দিন রায়ান এবং পারুল দুজনেই নতুন ইন্টার্নশিপ করতে বের হয়। কিন্তু রাস্তায় বেরিয়ে অটোওয়ালা-পারুলকে ভুল রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল পারুল বলার পরও থামাচ্ছিল না। আসলে ওই অটোওয়ালা শিরিনের ঠিক করা। তাকে টাকা দিয়েই পারুলকে ভুল রাস্তা নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। পারুল কিছুটা দূর যাওয়ার পরে বুঝতে পারে সে অফিসের লোকেশন থেকে অনেকটা ভেতরে চলে এসেছে। কি করবে বুঝতে না পেরে পারুল বাধ্য হয়ে চলন্ত অটো থেকে রাস্তায় লাফ দেয় আর তার সামনে একটা বড় গাড়ি এসে পড়ে।

এদিকে একে একে সবাই চলে আসে অফিসে। কিন্তু পারুল আসছে না দেখে চিন্তা হতে থাকে রায়ানের। কারণ পারুল এরকম দেরি করার মেয়ে নয়, তার আবার নতুন কোন বিপদ হল কিনা সেটা ভাবতে থাকে রায়ান। দুজনে একসাথে বাড়ি থেকে বেরোলো তবে এতোটুকু রাস্তা আসতে এতক্ষণ সময় লাগছে কেন। ওদিকে রাস্তার মানুষজন পারুলকে সাহায্য করে। পারুল জানায় কিভাবে ওই অটোওয়ালা তাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। কিন্তু তাকে এখনো অফিসে যে করেই হোক ১১ টার সময় পৌঁছাতেই হবে। কিন্তু এলাকার মানুষজন জানায়। পারুল যেদিকে যাবে সেদিকে যেতে প্রায় ৪৫ মিনিট লাগবে। এ কথা শোনার পর পারুলের চিন্তা শুরু হয়ে যায়। আর ঠিক তখনই সেখানে অ্যাম্বুলেন্স দেখতে পায় পারুল। সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে অনেক করে অনুরোধ করে অফিসের সামনে একটু ছেড়ে দিতে। অনেক বিপদে পড়েই পারুল সাহায্য চাইছে। ওর ড্রাইভারও পারুলের অনেক অনুরোধ করার পর তাকে নিয়ে যায়। রায়ান, শিরিন সকলেই সময়মতো অফিসে ইন্টার্নশিপ করতে পৌঁছে যায়। আর নানান বাধা পেরিয়ে পারলের অফিসে পৌঁছাতে একটু দেরি হয়ে যায়। পারুল গিয়েই তার সাথে কি কি ঘটেছে সমস্ত কিছুই জানায়। কিন্তু অফিসের ম্যাডাম তিনি কোন কথাই শুনতে চান না। ভাবেন পারুল হয়তো বানিয়ে মিথ্যা কথা বলছে। ওই ম্যাডাম তো পারুলকে গেট থেকেই বাইরে বের করে দিতে চায়। পারুলের কোনো কথাই তিনি শোনেন না। তাকে অফিস থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন তিনি।

আরও পড়ুনঃ সিংহাসনচ্যুত পরশুরাম! টিআরপি টপার রাণী ভবানী, এগিয়ে থাকলো পরিণীতা! দেখে নিন চলতি সপ্তাহেও টিআরপি তালিকা

সকলে ইন্টার্নশিপের কাজ করতে চলে যায়। পারুলের অবস্থা দেখে শিরিন তাকে নিয়ে ইয়ার্কি করে। কিন্তু পারুল তো জানে না তার এই অবস্থার জন্য শিরিন এবং তার মা-ই দায়ী। পারুল এক জায়গায় বসে কান্নাকাটি করতে থাকে। কিন্তু রায়ান এসে শেষ মুহূর্তে ওই ম্যাডামের সেক্রেটারিকে অনুরোধ করে পারুলকে বের করে না দেওয়ার জন্য। কারণ পারুল ব্রাইট মাইন্ডস্-এর টপার। রায়ান পারলে রেজাল্ট দেখায় তার চ্যাম্পিয়ন হওয়ার ছবিও দেখায়। রায়ানের কথার উপর ভরসা করে পারুলকে আরেকটা সুযোগ দেওয়া হয়। পারল রায়ানকে ধন্যবাদ জানায়। রায়ান জানায় সে নিজের জন্যই পারুলকে সাহায্য করেছে। কারণ পারুল না থাকলে এই কম্পিটিশনটা তার কাছে নুন ছাড়া তরকারির মত। কিন্তু পারুল সুযোগ পেলেও শিরিন এত সহজে থামবে না। সিম কার্ড বিক্রি করতে রাস্তায় বেরোলে রাস্তায় পারুলের হাত থেকে ছোবল মেরে খাম কেড়ে নিয়ে চলে যায় শিরিনের লোক। আর শিরিন তো দারুন মজা পায়। দেখা যাক কি হয় আগামী পর্বে

Back to top button