সিংহাসনচ্যুত পরশুরাম! টিআরপি টপার রাণী ভবানী, এগিয়ে থাকলো পরিণীতা! দেখে নিন চলতি সপ্তাহেও টিআরপি তালিকা

বর্তমান সময়ে ধারাবাহিকগুলি (Bengali Serial) পুরোটাই নির্ভর করে থাকে টিআরপি রেটিং (TRP Rating) এর উপরে। তাইতো প্রতি সপ্তাহের এই বিশেষ দিনের জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি প্রতিপক্ষকে টেক্কা দিতে পারল কিনা, কত টিআরপি রেটিং নিয়ে এগিয়ে রইল সেই সমস্ত খবর জানার জন্য মুখিয়ে থাকেন সকলে। প্রতি সপ্তাহের এই বৃহস্পতিবার দিনটা তাই ধারাবাহিক প্রেমীদের জন্য হয়ে ওঠে বিশেষ গুরুত্বপূর্ণ।

এখন প্রতিটি ধারাবাহিকের সঙ্গে প্রতিটি ধারাবাহিকের প্রতিযোগিতা চলে। প্রতি সপ্তাহতেই এই নির্দিষ্ট দিনে টিআরপি তালিকা বের হয়। আর এই দিনেই জানা যায় কোন ধারাবাহিক এগিয়ে রইল, কোন ধারাবাহিক একটুর জন্য পিছিয়ে পড়ল। দর্শকেরা জানতে পারেন তাদের পছন্দের ধারাবাহিক কত পয়েন্ট নিয়ে এগিয়ে রইল টিআরপি তালিকায়।

আর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিন টিআরপি তালিকা প্রকাশ পায়। সেইদিন দর্শকদের বুঝতে পারে সেই সপ্তাহে কোন ধারাবাহিক কত ভালো ফলাফল করেছে। সেজন্য আজকের দিনে দর্শকদের মনে বিশেষ উত্তেজনা থাকে। স্টার জলসা, জি বাংলা চ্যানেলের দর্শকদের মধ্যে রেষারেষি চলতে থাকে।

চলুন তাহলে চলতি সপ্তাহে টিআরপি তালিকায় নজর দেওয়া যাক। এই সপ্তাহে বিরাট বড় পরিবর্তন টিআরপি তালিকায়। দীর্ঘদিনের রেকর্ড ভাঙলো পরশুরামের। সকলকে পিছনে ফেলে প্রথম স্থান দখল করে নিল স্টার জলসার রাণী ভবানী। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। টিআরপি তালিকায় চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার পরিণীতা। তাদের মোট প্রাপ্ত নম্বর ৬.৯। আর এবারে তৃতীয় স্থান দখল করেছে স্টার জলসার পরশুরাম। তাদের প্রাপ্ত নম্বর ৬.৮।

আরও পড়ুনঃ ‘পাঁচ মিনিট অন্তর বাথরুমে গিয়ে কেঁদে এসেছি!’ নয় বছর পর প্রাক্তনের কাছাকাছি এসে দুর্বল হয়ে পড়লেন শুভশ্রী গাঙ্গুলী?

অন্যদিকে টিআরপি তালিকায় চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক জগদ্ধাত্রী। তাদের মোট প্রাপ্ত নম্বর ৬.৭। পঞ্চম স্থান দখল করে রেখেছে স্টার জলসার রাঙামতি আর জি বাংলার ফুলকি তাদের মোট প্রাপ্ত নম্বর ৬.৪।

চলতি সপ্তাহে TRP তালিকায় প্রথম পাঁচের নাম

1st রাণী ভবানী ৭.১
2nd পরিণীতা ৬.৯
3rd পরশুরাম ৬.৮
4th জগদ্ধাত্রী ৬.৭
5th ফুলকি, রাঙামতি ৬.৪

Back to top button