ভেঙে গিয়েছে সহ্যের বাঁধ! মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আ’ত্মহত্যার পথ বেছে নিল কমলিনী কমলিনী!

লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) লেখা আরেকটি অসাধারণ গল্প নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে চিরসখা (Chirosokha) ধারাবাহিক। ধারাবাহিকটি বেশ কিছুদিন হল টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে। শুরুর সময় থেকে ধারাবাহিকটি দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে। বর্তমানে জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে দর্শক মহলে। এই জন্য বেশ ভালো ফলাফল করছে টিআরপি তালিকায়।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কমলিনীর মা বাবার বিবাহবার্ষিকী উদযাপন করতে সকলেই তাদের বাপের বাড়িতে উপস্থিত হয়। বাড়িতে আসতে না আসতেই তাদের নানান রকম ভাবে আবার অপমান করতে থাকে কমলিনীর বৌদি। কমলিনী নতুনকে নিয়ে আবারও সেই একই পুরোনো কাসুন্দি ঘাটতে থাকে। যদিও এই ব্যাপারগুলোর সাথে এখন অভ্যস্ত হয়ে গেছে তারা। এদিকে নতুন সবার জন্য খাবারের অর্ডারও করে দিয়েছে। সবাই একসাথে মিলে দুপুরবেলা আনন্দ করতে করতে খাওয়া-দাওয়া করবে। নতুন যে কমলিনীর জন্য এত কিছু করছে তা সত্যি কেউ করেনি আগে। নতুন কমলিনীর পাশাপাশি তার মা-বাবার কথাও ভাবছে। তাতে সত্যিই খুশি হয়েছে কমলিনী।

পরদিন আবার কোর্টে মামলা শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে চন্দ্রের উকিল ডেকে নেয় বুবলাইকে। বুবলাই ছোট থেকে কি কি দেখেছে কত যন্ত্রনা কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছে সেই সব গল্প শোনাতে আসে। তাকে নাকি নতুনকে নিয়ে নানান রকম কথা শুনতে হয়েছে স্কুলে, কলেজে, পাড়ায় সব জায়গায় তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কিন্তু আদৌ ছোটবেলা থেকে কখনো এই ধরনের পরিস্থিতিতেই পড়তে হয়নি বুবলাইকে। কোর্টে দাঁড়িয়ে মা এবং নতুনের নামে এমন বাজে বাজে কথা বলে সে যা সত্যি অসহ্য লাগতে থাকে সকলের কাছে।

মা এবং নতুন এর সম্পর্কে নানান রকম বাজে কথা, বাজে ভাষায় কোর্টের সামনে বলতে থাকে সে। বুবলাইয়ের ব্যবহার দেখে প্রত্যেকেই অবাক হয়ে যায়। মা কাকা সকলেই তার ব্যবহারে হতবাক। বুবলাই বিচারকের কাছে আর্জি জানায় যাতে তার মা কে এই কেস উইথড্র করে নেওয়ার কথা বলা হয়। বুবলাইয়ের ব্যবহারের জন্য কমলিনী নতুন এর কাছে ক্ষমা চায়। নতুন তাদের এত উপকার করেছে বুবলাই বাবিল সবাইকে ছোট থেকে মানুষ করেছে আর আজকে দাঁড়িয়ে নতুনকে বুবলাইয়ের থেকে এই ব্যবহারটা পেতে হচ্ছে। যেটার সে যোগ্য নয়।

আরও পড়ুনঃ পেরিয়ে গিয়েছে ১বছর! টেলিভিশনের পর্দা থেকে উধাও সুস্মিলি আচার্য! বিনোদন জগৎ থেকে দূরে গিয়ে বর্তমানে কি করছেন অভিনেত্রী?

বুবলাইয়ের বক্তব্য শেষ হওয়ার পর কমলিনীর উক্তি তাকে কিছু প্রশ্ন করতে চাই। আর এই প্রশ্ন উত্তরের পর্বে নানান ভাবে আইনি কথার মার প্যাঁচে বুবলাইয়ের থেকে সব সত্যি কথা বের করে নেন। বুবলাইয়ের কথায় বোঝা যাচ্ছে বিয়ের পরে কিভাবে বুবলাই-এর মানসিকতার পরিবর্তন হয়েছে। তার শ্বশুরবাড়ি এবং তার স্ত্রীর প্রলোভনে কিভাবে বুবলাই পাল্টে গিয়েছে। এছাড়া বিয়ের আগে পর্যন্ত তারা একসঙ্গে সপরিবারে পুরী ঘুরে এসেছে, বিয়ের জন্য দেড় লক্ষ টাকার ঘড়ি উপহার নিয়েছে নতুনের থেকে। আর সেটা হাসিমুখে স্বতন্ত্র তাকে উপহারও করেছে। আর বুবলাই এখন কোর্টে দাঁড়িয়ে সমস্তটাই সাজানো গল্প বলছে। সেটাই প্রমাণ করার চেষ্টা করে কমলিনীর উকিল। কিন্তু ভরা কোর্টের মাঝে বুবলাই তখন আত্মহত্যা করার হুমকি দেয়। এই কথা শুনে কমলিনীও জানায় তার ছেলে যদি এই কাজ করে তাহলে তার কাছেও আর কোনো রাস্তা খোলা থাকবে না আত্মহত্যা ছাড়া। দেখা যাক কি হয় পরবর্তী পর্বে।

Back to top button