‘এই সায়ক চক্রবর্তী, তোর মাকে বলে দিবি…’- দাদা-ভাইয়ের সুসম্পর্ক পরিণত হলো তিক্ততায়? প্রাক্তন স্ত্রীয়ের পাশে দাঁড়ানই কি হলো কাল? মা-ভাইয়ের উপর রাগ উগরে দিলেন সব্যসাচী!

টেলিভিশনের পর্দার (Bengali Television) একজন জনপ্রিয় অভিনেতা হলেন সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। অন্যদিকে আরেকজন জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায় (Sushmita Roy)। সম্পর্কে দুজনে কিছুদিন আগে পর্যন্ত দেওর বৌদি ছিলেন। সায়কের দাদা সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর সাথে বৈবাহিক সম্পর্কে ছিলেন সুস্মিতা রায়। তাদের দীর্ঘদিনের সম্পর্ক কিছুদিন আগেই শেষ হয়েছে। জুলাই মাসের প্রথম দিকেই নিজেদের বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন তারা।
দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়াতে চর্চায় রয়েছেন অভিনেতা সায়ক চক্রবর্তীর দাদা সব্যসাচী চক্রবর্তী এবং তার প্রাক্তন স্ত্রী সুস্মিতা রায়। তাদের ডিভোর্সের পর থেকেই একের পর এক খবর উঠে আসছে তাদের নিয়ে। নানান ভাবে সোশ্যাল মিডিয়াতে চর্চার বিষয় হয়ে দাঁড়াচ্ছেন তারা।
আমরা প্রত্যেকেই জানি অভিনেতা সায়ক টেলিভিশনের পর্দায় অভিনয় করার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে ব্লগ ভিডিও বানিয়ে থাকেন। বৌদি সুস্মিতাও সোশ্যাল মিডিয়াতে নিত্যদিনের ব্লগ ভিডিও পোস্ট করতেন। সম্প্রতি দাদা বৌদির বিচ্ছেদের পর সায়ক তিনদিন আগেই একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছিলেন নিজের ইউটিউব চ্যানেলে। সেই ভিডিওতে দেখা গিয়েছিল বেশ কয়েকদিন আগে সপরিবারে মিলে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন তারা। সেই দিনগুলোর কথা মনে করেই মন খারাপ সায়কের। বৌদিকে অভিনেতা যে খুব মিস করছেন সেটা বোঝা যাচ্ছিল ভিডিওর ক্যাপশন দেখেই। তবে এবার স্ত্রী এর পরে ভাইয়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন সব্যসাচী।
কিছুদিন আগে স্ত্রীর সাথে বিচ্ছেদের পর এবার ভাই এবং মায়ের সাথে বিবাদে জড়িয়ে পড়লেন সাংবাদিক। সোশ্যাল মিডিয়ায় ভাইকে এবং মাকে নিশানা করে হুমকির ভিডিও পোস্ট করলেন সব্যসাচী। তবে কি বৌদিকে মিস করাই হলো সায়কের কাল? এবারে কি দাদা ভাইয়ের সম্পর্কে ভাঙ্গন ধরতে চলেছে? ভিডিওতে সায়কে কি বললেন সাংবাদিক?
ভিডিওতে দেখা যাচ্ছে সব্যসাচী বলছেন, ‘এই সায়ক চক্রবর্তী লোকনাথ বাবার দিব্যি তোর মাকে বলে দিবি আমার রান্নার মেয়েকে যেন রান্নায় আলু ভাজার সাথে উচ্ছে ভাজা দিতে না করে। যদি এরপরে দেয় তাহলে তোর বাড়িতে গিয়ে তোকে উচ্ছে সিদ্ধ, পেঁপে সিদ্ধ, কাঁচকলা সিদ্ধ, ঢেঁড়শ সিদ্ধ এসব খাইয়া আসবো। আর তোর মা রেখা চক্রবর্তীকে বলে দিবি রেস্টুরেন্টে যাওয়া বন্ধ করে দেব।’
আরও পড়ুনঃ ‘শুভশ্রীকে জড়িয়ে ধরার সাহস কোথা থেকে পায়? একটু বেশি স্বাধীনতা দিয়ে দিয়েছি…’-দেব শুভশ্রীর আলিঙ্গনে ক্ষেপে উঠলেন রাজ চক্রবর্তী!
সাংবাদিকের এই কথা শুনেই বোঝা যাচ্ছে তাদের মধ্যে কোন বিবাদ নয় বরং মজার ছলেই সায়কের উদ্দেশ্যে এমন একটি ভিডিও বানিয়েছেন তার দাদা। পেশার সাংবাদিক বর্তমানে মা এবং ভাইয়ের সঙ্গে বেশিরভাগ সময়টা কাটাচ্ছেন। কিছুদিন আগেই ভাই ও মাকে নিয়ে শপিংমলেও গিয়েছিলেন। সেই ভিডিও ব্লগের মাধ্যমে তুলে ধরেছেন সায়ক।

