‘আমাকে একটু বেশিই ভালো দেখতে…তাই আমি মেকআপ ছাড়াই বিউটি কনটেস্টে গিয়েছিলাম!’ নিজের প্রশংসায় পঞ্চমুখ স্বঘোষিত সুন্দরী দর্শনা বণিক!

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন দর্শনা বণিক (Darshana Banik)। শুধুমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, হিন্দি, তেলেগু সহ বিভিন্ন ভাষার ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন অভিনেত্রী। মডেলিং দিয়েই নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর ধীরে ধীরে সেখান থেকে অভিনয় জগতে কাজ করার সুযোগ আসে। বর্তমানে তো চুটিয়ে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে।
আসে আবার শবর, আবার আসিব ফিরে, নেটওয়ার্ক, মুখোমুখি, অপারেশন সুন্দরবন, জালবন্দি, যমালয়ে জীবন্ত ভানু-র মতো একাধিক ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। এছাড়াও সম্প্রতি মেট্রো ইন দিনো ছবিতে কাজ করে বলিউডে পা রেখেছেন দর্শনা। নিজের রূপে গুণে বরাবরই অভিনেত্রী সকলের মন জিতে নিয়েছেন। একাধিক পুরুষের স্বপ্নের নারী তিনি। বিয়ে করেছেন অভিনেতা সৌরভ দাসকে।
তবে এবার একটি পড কাস্ট শোতে এসে নিজের মুখে নিজের প্রশংসা করে বসলেন অভিনেত্রী। যা নিয়ে অনেক নেটিজেনরাই থাকে কৌতুহলী দৃষ্টিতে দেখেছেন। একটি পড কাস্ট শোতে নিজেকেই নিজে সুন্দরী বলে দাবি করলেন। জানালেন তিনি অতিরিক্ত সুন্দরী হওয়ার কারণে বিভিন্ন জায়গায় বিনা মেকাপেই চলে গিয়েছেন। বিভিন্ন বিউটি কনটেস্টে বিচারক হিসেবে তিনি বিনা মেকাপে হাজির হয়েছেন। আর অভিনেত্রীর মুখে এমন কথা শুনে নেটিজেনরা অবাকই হয়েছেন। দর্শনা সুন্দরী তা নিয়ে কখনো কোন সন্দেহ নেই। কিন্তু নিজের মুখে নিজের এমন প্রশংসা করবেন তা কেউ কল্পনাও করেননি।
পড কাস্ট শোতে এসে দর্শনা বলেন, ‘আমাকে অনেকেই দেখে বলেন আমাকে রিলেটেবল দেখতে লাগে না। এবারে রিলেটেবল মানে কি কোন অর্থে তারা এইটা বলছেন সেটা আমি জানি না। কাদেরকে রিলেটেবল লাগে কেনই বা আমাকে এমন কথা বলেন তারা সেটা আমি বুঝিনা। এটা আমার ক্ষেত্রে হয়েছে বেশি ফর্সা, বেশি ভালো দেখতে তাই অনেক ডিরেক্টর আমাকে অনেকবার বলেছেন তোকে নিয়ে যে কি করব তোকে একটু বেশি ভালো দেখতে।’
আরও পড়ুনঃ আদালতে প্রমাণ নিয়ে হাজির মিটিল! বিচারকের সামনে মুখ খুলল চন্দ্রের দ্বিতীয় স্ত্রী! ফাঁস হয়ে গেল চন্দ্রর কুকীর্তি! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো
অভিনেত্রী আরও বলেন, ‘আর তখন আমি এতটাই অল্প বয়সী ছিলাম যে তারপর যে কটা ইভেন্টে আমাকে ডাকা হতো আমি বিনা মেকআপ এ যেতে শুরু করি। এমনকি আমার মনে আছে আমি একটি বিউটি কনটেস্টে বিচারক হয়ে গিয়েছিলাম নো মেকআপ লুকে। তখন আমাকে এক সাংবাদিক বলেছিল তুই এভাবে কেন আসিস, তোকে আগের দিনও দেখলাম সেজেগুজে আসবি। অন্যান্যরা দেখ কত সেজে এসেছে। তখন আমি বিভ্রান্ত হয়ে পড়ি কি করব। আমার তখন মনে হতে থাকে ভালো দেখতে বলে হয়তো আমাকে অ্যাক্টিংয়ে নেবে না। আমার নিজেকে নিয়ে দ্বিধা হতে শুরু করে।’ তাহলে অভিনেত্রী নিজের প্রশংসা নিজেই করেননি। ডিরেক্টর এবং আশেপাশের বহু মানুষদের কথা তুলে ধরেছেন সাক্ষাৎকারে।

