‘জোকার সেজে নিজেকে ছোটলোক প্রমাণ করছে…’- একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে পিতৃসম মিঠুন চক্রবর্তীকে নোংরা ভাষায় আক্রমণ! দর্শকদের রোষের মুখে ভিভান ঘোষ!

টেলিভিশনের ছোট পর্দার (Bengali Television) জনপ্রিয় একজন অভিনেতা হলেন ভিভান ঘোষ (Vivaan Ghosh)। দীর্ঘদিন ধরে টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অভিনেতা। বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক চিরসখা-তে (Chirosokha) বুবলাই চরিত্রে অভিনয় করছেন।। বহু বছর ধরে টেলিভিশনের পর্দায় একাধিক ধারাবাহিকে নানান রকম চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা। কখনো নেতিবাচক চরিত্রে আবার কখনো ইতিবাচক চরিত্রে নিজেকে পর্দার সামনে মেলে ধরেছেন।
ধারাবাহিকে তার চরিত্রটি নেতিবাচক। তার চরিত্রটা এতটাই দিনে দিনে অসহ্য হয়ে উঠছে দর্শকদের কাছে। চরিত্রটি এতটাই খারাপ যে তার প্রতি রাগ ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা। তবে এবারে পর্দার ভিলেন বাস্তবেও মানুষের কাছে ভিলেন হয়ে উঠেছেন। পর্দার চরিত্রটি পুরোটাই ধারাবাহিকের ক্ষেত্রে। পুরোটাই অভিনয়ের স্বার্থে। তবে বাস্তবেও যে অভিনেতা দর্শকের চোখে ভিলেন হয়ে যাবে তা আর কে জানতো।
অনেকেই জানেন অভিনেতা ভিভান রাজ্যের শাসক দলকে সমর্থন করেন। ২০২১ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ভিভানকে বহুবার দেখা গিয়েছে। দলের হয়ে সব সময় বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েছেন অভিনেতা। তবে এবারে একুশে জুলাই এর মঞ্চে গিয়ে বিরোধী দলের প্রার্থী তথা টলিউড বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীকে সরাসরি আক্রমণ করেছেন অভিনেতা।
একুশে জুলাই এর মঞ্চে দাঁড়িয়ে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে সরাসরি নিজের কথায় আক্রমণ করেন, নিজের পিতৃসমবয়সী কিংবদন্তি একজন অভিনেতাকে আক্রমণ করে তিনি বলেন, ‘মিঠুন চক্রবর্তী বর্তমানে বাংলায় থাকে না, মুম্বাইতে থাকে। বাংলা সাথে কোনো যোগ আছে বলে আমার মনে হয় না। শুধু শুধু বিরোধিতা করে জোকার সেজে নিজেকে ছোটলোক প্রমাণ করছে।’
আরও পড়ুনঃ সুস্মিতাকে ভুলতে বসেছেন সব্যসাচী! খাওয়া-দাওয়া হাসি-ঠাট্টায় অবলীলায় কাটছে দিন! মা ভাইকে ভালো রাখাই এখন জীবনের প্রধান লক্ষ্য!
এখানেই থামেননি অভিনেতা, সরাসরি মিঠুন চক্রবর্তীকে হুমকি দিয়ে বলেন, ‘বাংলায় আসলেই বুঝে যাবেন কত ধানে কত চাল। উনার একটা ডায়লগ আছে না মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। ওটাই ওনার সাথে বাংলার মানুষ করে দেবে।’ এছাড়াও মিঠুন চক্রবর্তীর ছেলের প্রসঙ্গ টেনে অভিনেতা বলেন, ‘নিজের ছেলে অনেক অন্যায়ের সাথে যুক্ত ছিল। তাই বিরোধীদলের টুপি পড়ে মাঠে নেমেছে।’ এই ধরনের অনেক খারাপ খারাপ কথা বলে সরাসরি কিংবদন্তি অভিনেতাকে আক্রমণ করেছেন ভিভান। মিঠুন চক্রবর্তী সম্পর্কে এমন কথা বলে নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন তিনি। নেটিজেনরা তার উপর ক্ষোভ, রাগ, আক্রোশ সব উগরে দিয়েছেন। মিঠুন চক্রবর্তীর নখের যোগ্য নন তিনি। বাংলার বাইরে একটা মানুষও চেনেন না যাকে তার মুখে এত বড় বড় কথা মানায় না।

