সুস্মিতাকে ভুলতে বসেছেন সব্যসাচী! খাওয়া-দাওয়া হাসি-ঠাট্টায় অবলীলায় কাটছে দিন! মা ভাইকে ভালো রাখাই এখন জীবনের প্রধান লক্ষ্য!

টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় অভিনেতা সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। টেলিভিশনের পর্দার চেয়েও বেশি অভিনেতাকে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্লগিং ভিডিওর মাধ্যমে দেখতে পান দর্শক। সেই ব্লগ ভিডিওতে সায়ক বরাবরই তার প্রতিদিনের বিভিন্ন মুহূর্ত সকলের সাথে ভাগ করে নিতেন। পরিবার, বন্ধুবান্ধব সকলের সাথে কাটানো বিভিন্ন সুন্দর মুহূর্তের ভিডিও ওই ব্লগের মাধ্যমে তুলে ধরতেন তিনি। ব্লগ ভিডিওতে মা-বাবা, দাদা বৌদি সবাইকে দেখা যেত।

ইদানিং সময়ে একজন সদস্য সেই ব্লগ ভিডিও থেকে বাদ পড়েছেন। কিছুদিন আগেই বিচ্ছেদ হয়েছে সায়কের দাদা সব্যসাচী চক্রবর্তী এবং তার স্ত্রী টেলিভিশন অভিনেত্রী সুস্মিতা রায়ের। সুস্মিতার জন্মদিনেই সেই বিচ্ছেদের খবর সকলের সামনে আসে। প্রথমে দুজনের বিচ্ছেদের খবরটা কেউই বিশ্বাস করতে পারেননি। কারণ সুস্মিতার ভিডিওতে আমরা সুস্মিতা এবং সব্যসাচীর বিভিন্ন সুন্দর মিষ্টি মুহূর্তের সাক্ষী থেকেছি।

এত বছরের এত সুন্দর একটা সম্পর্ক যে এভাবে এক নিমেষের মধ্যে ভেঙে যেতে পারে সেটা কেউই কল্পনা করতে পারেননি। দুজনের বিচ্ছেদের খবর সকলের কাছেই একেবারে সারপ্রাইজের মত ছিল। যদিও বিচ্ছেদের পর দুজনেই নিজেদের আগামী ভবিষ্যতের জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছে। কাউকে নিয়েই কেউ কটূ মন্তব্য করতে না করেছে। তারা জানিয়েছে এটা তাদের দুজনেরই একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। দুজনে মিলেই তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন।

তবে এখন যে যার কাজে ব্যস্ত তারা। সুস্মিতা তার ব্যবসা নিয়ে ব্যস্ত, তার ব্যবসাকে সে আরো বড় করে তুলেছে। অন্যদিকে সব্যসাচী জনপ্রিয় নিউজ চ্যানেলের সাংবাদিক। তিনি ও তার কর্মজীবন নিয়ে ব্যস্ত। তবে এরই মধ্যে স্ত্রীকে ভুলতে বসেছে সব্যসাচী। বিচ্ছেদের মাত্র কয়েকটা দিনই হয়েছে, এখনই স্ত্রীকে ভুলে আনন্দ হৈ হুল্লোড় করতে মেতে উঠেছে সে। যা নেটিজেনদের বেশ চোখে লেগেছে।

আরও পড়ুনঃ চন্দ্রর প্রলোভনে পা দিল বড় ছেলে রুদ্র! মায়ের বিরুদ্ধে গিয়ে নিজের বিরাট ক্ষতি করে বসলো বুবলাই!

সম্প্রতি সায়ক একটি ব্লগ ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে সায়ক তার দাদা সব্যসাচী এবং মাকে নিয়ে কলকাতার একটি নামি শপিং মলে ঘুরতে গিয়েছে। সেখানে পরিবারের সাথে সুন্দর হেসে খেলে সময় কাটাচ্ছে সব্যসাচী। বিচ্ছেদের দুঃখের লেশমাত্র তার চোখে মুখে নেই। যা নিয়ে সমালোচনা করেছেন একাংশ নেটিজেনরা। বিচ্ছেদের কষ্ট ভুলে সাংবাদিক দিব্যি মলে গিয়ে খাওয়া-দাওয়া আনন্দ করছে মা এবং ভাইয়ের সাথে। অনেকে সেই ব্যাপারটা ভালো চোখে না দেখলেও অনেকেই কিন্তু তাদের এই সুন্দর পরিবার হাসিখুশি পরিবারকে দেখে বেশ খুশি হয়েছে।

https://fb.watch/Bgc443M8Lc/

 

Back to top button