জি বাংলার (Zee Bangla) পর্দায় আজ থেকে ঠিক ২ বছর আগে ২০২৩ এর ১২ই জুন শুরু হয়েছিল এক সাধারণ মেয়ের বক্সার হয়ে ওঠার গল্প ফুলকি (Phulki)। নায়িকা চরিত্রের নামেই ধারাবাহিকের নাম রাখা হয়েছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী দিব্যানি মন্ডল (Devyani Mondal) আর অভিনেতা অভিষেক বোস (Abhishek Bose)। এছাড়াও ধারাবাহিকের অন্যান্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত আবার অনেকেই একেবারেই নতুন।
নতুন হোক বা পুরনো একসাথে দীর্ঘদিন ধরে কাজ করতে করতে ধারাবাহিকের সদস্যরা প্রত্যেকেই একটা দ্বিতীয় পরিবার হয়ে ওঠে। ফ্লোরে ঘন্টার পর ঘন্টা কাটানো, খাওয়া-দাওয়া, হাসি ঠাট্টা, গল্প সবকিছু করতে করতে যেন মানুষগুলো বড্ড কাছের হয়ে ওঠে। ফুলকি ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের সাথেও তেমনটাই ঘটেছে।
একসঙ্গে এতগুলো ঘন্টা কাটানোর ফলে এখন একটা পরিবার হয়ে উঠেছে পুরো ফুলকি টিম। শুটিং এর পাশাপাশি এখন তাদের অফ ক্যামেরায় হাসি ঠাট্টা মজা করতে দেখা যায়। সম্প্রতি সাক্ষাৎকারে ফুলকি টিমের কয়েকজন সদস্য ধরা দিয়েছেন। সেখানেও তাদের একে অপরকে নিয়ে হাসি ঠাট্টা করতে শোনা গিয়েছে। আর সেই হাসিটা ঠাট্টার মধ্যেই গল্পের নায়কের রহস্য ফাঁস করল বাকি সহকর্মীরা।
ধারাবাহিকে আমরা যেমন তাকে দেখি বাস্তবে তিনি নাকি একেবারে অন্যরকম। মেয়েদের দেখলেই নাকি বদলে যায় তার গলার স্বর। তখনই একেবারে অন্য মানুষ তিনি। যদিও অভিনেতা নিজেও সেই কথা স্বীকার করেছেন। আর এই কথা শুনে দর্শক তো অবাক। সত্যি কি অভিনেতা মেয়েদের সামনে অন্যরকম হয়ে যায়? ভালো থাকার ভান করে? সেই নিয়ে প্রশ্ন উঠেছে দর্শকদের মনে।
তবে গোটা ঘটনাটি কিন্তু ঘটেছে মজার ছলে, ধারাবাহিকে রোহিতের ভাই পিয়ালের চরিত্রে অভিনয় করছে অভিনেতা দেবমাল্য গুপ্তা। তিনি নাকি নিজের বন্ধুদের সাথে একরকম ভাবে কথা বলেন আর মেয়েদের সাথে কথা বলতে গেলেই নাকি তার গলার সুর পাল্টে যায়। তখন তিনি অন্য সুরে কথা বলেন। তবে গোটা ঘটনাটাই হাসি ঠাট্টা করতে করতে বলেছেন। অভিনেতা অভিনেত্রীদের মধ্যে প্রায়শই এমন ধরনের হাসি ঠাট্টা মজার আলোচনা চলতেই থাকে। তার মাঝে বেরিয়ে আসে বেফাঁস নানান রকম তথ্য।