‘নিজের বাচ্চাগুলোর সঙ্গে অনেক খারাপ করেছি’ ‘মিথ্যে কথা বলতাম, একদিন বলে ১০ দিন বাড়ি আসতাম না, ছেলে মেয়েরা আমাকে…’ মা হিসেবে চরম অসফল? অকপটে পাপিয়া অধিকারী!

একসময় টলিউড (Tollywood) দাপিয়ে বেরিয়েছেন অভিনেত্রী। তার ঝুলিতে রয়েছে একশোরও বেশি ছবি। শুধুমাত্র বাংলা নয় তামিল, ভোজপুরি ইত্যাদি ছবিও রয়েছে অভিনেত্রীর ঝুলিতে। ভাবছেন নিশ্চয়ই কার কথা বলছি। এখানে বলা হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী পাপিয়া অধিকারীর (Papiya Adhikari) কথা। পরবর্তী সময়ে শুধুমাত্র বড়পর্দাতে সীমিত থাকেনি। ছোট পর্দাতেও মেলে ধরেছিলেন নিজের অভিনয় দক্ষতা। এছাড়াও যাত্রার মঞ্চে ছোটবেলা থেকেই অভিনয় করছেন অভিনেত্রী।
খুব অল্প বয়সেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী। এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন। নিজের এত বছরের অভিনয় ক্যারিয়ারে কখনো বিরতি নেননি। বিয়ের পরেও টানা কাজ করে গিয়েছেন। এমনকি সন্তান হওয়ার পরেও কাজ কখনো থামিয়ে রাখেনি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাদের সন্তান হওয়ার পর তারা ইন্ডাস্ট্রি থেকে দীর্ঘ কয়েক বছরের বিরতি নিয়েছেন। সন্তান বড় হওয়ার পর তারা আবার কাম ব্যাক করেছেন। কিন্তু পাপিয়া অধিকারীর ক্ষেত্রে তা একেবারেই হয়নি। কোন পরিস্থিতিতেই নিজের কাজ বন্ধ করেনি তিনি।
যার কারণে অনেক সময় অনেক বিপদ এবং খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তাকে। নিজের সন্তানদের থেকে শুনতে হয়েছে অনেক কথা। সন্তানদের সাথে বেড়েছে দূরত্ব। সম্প্রতি সেরকমই অভিজ্ঞতার কথা সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছেন পাপিয়া অধিকারী। জানিয়েছেন তার ক্যারিয়ারে বিরতি না নেওয়ার ফলে তার জীবনে কি কি ঘটনা ঘটেছিল।
একটি পডকাস্ট শোতে ধরা দিয়েছেন অভিনেত্রী। সেখানে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি একটা খুব বাজে কাজ করতাম। যেহেতু কাজে সূত্রে বেশিরভাগ সময়টাই বাইরে কাটাতে হতো তাই ফিরে এসে অনেক কাজ অতিরিক্ত করে ফেলতাম। যারা বাইরে বাইরে কাজ করেন আমার মত তারা দয়া করে এটা করবেন না। একই দিনে সিনেমার কাজ, একই দিনে ঘুরতে যাওয়া সব করে ফেলতাম যার ফলে আমার সন্তানরা ক্লান্ত হয়ে পড়ত।’
আরও পড়ুনঃ ‘স্থান, কাল, পাত্রের কোনও জ্ঞান থাকবে না? ছোট থেকেই ওরা এসব দেখছে…ছিঃ!’ ফের বিতর্কে সামিল মমতা শঙ্কর!
অভিনেত্রী আরও বলেন, ‘আমি ছেলে মেয়েদের সাথে এত খারাপ করেছি যে ছোটবেলায় ওরা আমাকে হঠাৎ মা বলত। যখন অনেকদিনের কাজের পর হঠাৎ বাড়ি আসতাম তখন বেশি বেশি রান্না করতাম, অনেক জামাকাপড় একসাথে কিনে দিতাম। আর ছোটবেলায় ওদের অনেক মিথ্যে কথা বলতাম, কালকে ফিরে আসবো বলে দশদিন বাদে ফিরতাম। তারপর এসে কান্নাকাটি সামলাতে হত।’

