‘স্থান, কাল, পাত্রের কোনও জ্ঞান থাকবে না? ছোট থেকেই ওরা এসব দেখছে…ছিঃ!’ ফের বিতর্কে সামিল মমতা শঙ্কর!

ইদানিংকালে সোশ্যাল মিডিয়াতে (Social Media) নানার বিতর্কমূলক পোস্ট-এ নাম উঠে আসে জনপ্রিয় অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্করের (Mamata Shankar)। মেট্রো স্টেশনে দুই যুবক যুবতীর চুমু খাওয়া থেকে শুরু করে মেয়েদের ছোট পোশাক, ব্লাউজ ছাড়া শাড়ি পরার ধরন এমনকি মাসিক ঋতুচক্র স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন নিয়েও নানান রকমের বিতর্কমূলক মন্তব্য করেছেন তিনি।
আরও নানান কারণে সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠে এসেছে অভিনেত্রীর নাম। নিজের এই সমস্ত মন্তব্যের কারণে একাধিকবার কটাক্ষ সমালোচনার শিকার হতে হয়েছে তাকে। তবে এই সমস্ত কটাক্ষ সমালোচনা তাকে কখনোই ছুঁতে পারেনি, নিজের ভাষাতেই জানিয়েছেন, “আমি কাটাকাটা ভাষায় কথা বলেছি বলে আমায় নিয়ে ট্রোল হচ্ছে। আমি তো কারও উপর চাপিয়ে দিচ্ছি না যে এমন পোশাক পরতে হবে। অন্যদের মতো আমারও কথা বলার স্বাধীনতা আছে। নিজের স্বার্থে কিছু বলছি না।”
অভিনেত্রী আরো বলেন, “রাস্তায় অস্বাভাবিক কিছু দেখলে আমাদের চোখ আপনা থেকেই চলে যায়। ভুল জিনিসগুলো দিয়ে নিজেকে প্রগতিশীল প্রমাণ করা যায় না। খোলামেলা পোশাক পরলে আমাদের মেয়েদেরই চো। চলে যায়। আরে পাগলরা তো জামাকাপড় খুলেই রাস্তায় ঘুরছে। তাহলে সেই মানুষটার সঙ্গে সুস্থ স্বাভাবিক মানুষের মধ্য়ে কী পার্থক্য রইল!মেয়ে হিসাবে নিজেদের একটা মান-সম্মান বোধ থাকা প্রয়োজন। প্রতিটি নারীর তা ধরে রাখার প্রয়োজন। ”
অভিনেত্রী পুরনো দিনের মানসিকতার মানুষ তাই তার পক্ষে মর্ডান ভাবে শাড়ি পরা, ধূমপান করা একেবারেই স্বাভাবিক নয়। তিনি এই ব্যাপার গুলো একেবারেই ভালো চোখে দেখেন না। এমনকি মেট্রো স্টেশনে চুমুর বিতর্কে নিজের মতামত জানিয়েছেন তিনি বহুবার। অভিনেত্রীর দাবি, “আমি বিষয়টাকে মোটেই ভালো চোখে দেখছি না। আমি এর বিরুদ্ধে। কারণ এরপর তো সমস্ত কিছু করার সাহস হয়ে যাবে। স্থান, কাল, পাত্রের কোনও জ্ঞান থাকবে না? জন্তুরাও বোধহয় আমাদের থেকে অনেক ভালো। এই জন্যই তো আজকাল এসব হচ্ছে, এত রেপ হচ্ছে। বাচ্চাদের হাতে ফোন যাচ্ছে, ছোট থেকেই ওরা এসব দেখছে। ওদের মূল্যবোধ কোথায় যাবে!”
আরও পড়ুনঃ বৈবাহিক জীবনে মেলেনি সুখ, মিলেছে কেবল নিঃসঙ্গতা! স্ত্রীকে একা ফেলে পরকীয়ায় আচ্ছন্ন স্বামী ভরত কলে! তৃতীয় ব্যক্তির জেরেই লন্ডভন্ড অভিনেত্রীর সংসার! একাকীত্বকে সঙ্গী করেই বেঁচে আছেন অনুশ্রী দাস!
যদিও অভিনেত্রীর এই সমস্ত কথাকে নেটিজেনদের অধিকাংশই সমর্থন করেননি। অভিনেত্রীর বিরুদ্ধে অনেক কুরুচিকর মন্তব্য করেছেন। অভিনেত্রীকে অসম্মান পর্যন্ত করেছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু মমতা শঙ্কর থেমে থাকেননি নিজের মনের অভিব্যক্তি সব সময় প্রকাশ করেছে। নিজের মতামত সব সময় জানিয়েছেন।

