‘কলকাতার শহরে খালি পায়ে হাঁটা যায়না’ অপরিচ্ছন্ন পরিবেশ, চারিধারে কাঁকড়! শহরের দুরবস্থা দেখে বিরক্ত হয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়, জানালেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়

বাংলা চলচ্চিত্র জগতের (Bengali Film Industry) বর্ষীয়ান অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। সেই সাদা কালো ছবির সময় থেকে দর্শকের মনে ভালোবাসার জায়গায় তৈরি করে রয়েছেন অভিনেত্রী। একাধিক ছবিতে একাধিকবার বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন বারবার।
প্রায় ৬০ বছর ধরে টলি পাড়ায় বিরাজমান তিনি। এত বছর শুধুই মন প্রাণ দিয়ে কাজ করে গিয়েছেন অভিনেত্রী। বাংলা টেলিভিশনের পর্দায় বিভিন্ন ধারাবাহিকের দাপিয়ে কাজ করেছেন তিনি। বর্তমানে এই বয়সে এসেও দাপিয়ে কাজ করে চলেছেন। সম্প্রতি অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক চিরসখাতে অভিনয় করতে।
তবে কিছুদিন আগেই বাংলার সাদা কালো চলচ্চিত্র জগতের জনপ্রিয় কৌতুক শিল্পী ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছু স্মৃতি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সাক্ষাৎকারে ভানু বন্দ্যোপাধ্যায়-এর সাথে প্রথমবার দেখা হওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। প্রথমবার জনপ্রিয় শিল্পীর সাথে দেখা হওয়ার পর সাবিত্রী চট্টোপাধ্যায়কে এমন কিছু কথা বলেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় যা এত বছর পরেও ভুলতে পারেনি অভিনেত্রী।
তবে কি এমন বলেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় যে কথা এত বছর পরেও ভুলতে পারেনি সাবিত্রী। তার স্মৃতিতে রয়ে গেছে সেই কথা। সম্প্রতি একটি ছবির প্রিমিয়ারে এসে সেই কথা সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছেন। অভিনেত্রী জানিয়েছে, ‘স্মৃতির পাতা উল্টাতে গিয়ে সেই মনে পড়ে গেল। সেই প্রথম দিনের সাক্ষাৎকারের কথা।
আরও পড়ুনঃ ‘আমার মা সাক্ষাৎ যমদূত, মায়ের জন্যই…’-ছোটবেলা থেকেই করা শাসন! মাকে নিয়ে একি বললেন অভিনেত্রী স্নেহা চ্যাটার্জি!
সাবিত্রী দেবী বলেন, ‘ভানু বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার যখন প্রথমবার দেখা হয়েছিল তখন আমি খালি পায়ে দেখা করতে গিয়েছিলাম। আমার পায়ে জুতো না দেখে তিনি প্রশ্ন করেছিলেন ‘তুমি খালি পা এসেছো?’ আমি বলেছিলাম, কি করব আমার কাছে তো জুতো নেই একটা জুতো আছে তা আমি কোন রকমে সেলাই করে স্কুলে পড়ে যাই। তারপরই আমাকে নিয়ে একটি জুতোর দোকানে গিয়ে নিজের হাতে একজোড়া জুতো কিনে দিয়েছিলেন। সে কথা আমি কোনদিনই ভুলবো না। তার সাথে উনি আরও একটি দামি কথা বলেছিলেন, তিনি আমাকে বলেছিলেন ‘কলকাতা শহরে খালি পায়ে হাঁটা যায় না। এখানে অনেক কাঁকর ছড়িয়ে আছে। পায়ে লেগে কেটে যাবে। তাই কখনো খালি পায়ে হাঁটবে না।’ একথা আমার আজও মনে আছে। অভিনেত্রীর ভানু বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রথম সাক্ষাৎকারের কথা শুনে সকলের বেশ ভালো লেগেছে।

