‘বাবা মায়েরা মনে করে আমার মেয়েই নায়িকা, ওদের জন্য আবার আলাদা রুম চাই! এদেরকেই এক সময় ছুঁড়ে ফেলে দেয় ইন্ডাস্ট্রি!’ বর্তমান সময়ের নবাগতা অভিনেত্রীদের নিয়ে মুখ খুললেন তনিমা সেন!

বাংলা চলচ্চিত্র জগতের (Bengali Film industry) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেত্রী তনিমা সেন (Tanima Sen)। বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশন জগতে অভিনেত্রীর অবদান সত্যি অনস্বীকার্য। তিনি চলচ্চিত্র এবং টেলিভিশন (Bengali Television) অভিনেত্রী হিসেবে ব্যাপক জনপ্রিয়। তিনি একজন থিয়েটার শিল্পী হিসেবে শুরু করেছিলেন নিজের অভিনয় ক্যারিয়ার।

তারপর একের পর এক ছবিতে, ধারাবাহিকে কাজ করেছেন। কমেডি চরিত্রে তার অভিনয় সত্যি ছিল অতুলনীয়। তার অভিনীত বেশ কিছু জনপ্রিয় ছবি হল গোগোলের কীর্তি, অভিশপ্ত নাইটি, পথের শেষ কথা, প্রেম বাই চান্স, বন্ধু এসো তুমি, প্রেমের ফান্দে কাকাতুয়া সহ আরও অনেক। এছাড়াও টেলিভিশনের পর্দায় তাঁর জনপ্রিয় ধারাবিক হল জন্মভূমি, রূপকথা, লাবনীর সংসার, শ্বাশুড়ি জিন্দাবাদ, বিবি চৌধুরানী ইত্যাদি। বর্তমানে খুব একটা টিভির পর্দায় দেখা যায় না অভিনেত্রীকে।

Tanima Sen, Tollywood, Actress, Bengali Television, Bengali Serial, তনিমা সেন, টলিউড, অভিনেত্রী, বাংলা টেলিভিশন, বাংলা সিরিয়াল

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী। সাক্ষাৎকারে বর্তমান সময়ের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আলোচনা করেছেন, জানিয়েছেন নিজের বক্তব্য। অভিনেত্রী তো দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। সময়ের সাথে সাথে অনেককিছুই দেখেছেন, অভিনয়ের ধারা পাল্টাতে দেখেছেন। বর্তমান সময়ে যে সমস্ত বাচ্চা বাচ্চা মেয়েরা অভিনয় করতে আসছে তাদের কেও দেখছেন অভিনেত্রী।

সম্প্রতি তাদের নিয়ে এক সাক্ষাৎকারে নিজের বক্তব্য জানিয়েছেন তিনি। অভিনেত্রী জিজ্ঞাসা করা হয় বর্তমানে যে সমস্ত অভিনেত্রীরা আসছে তাদের মধ্যে কাকে দেখে মনে হয় অনেক দূর যেতে পারে। উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি যে তাদের খুব একটা দেখি তা নয়। তবে বর্তমানে তাদের যা মাথায় তোলা হচ্ছে সত্যি অবিশ্বাস্য। তারা যখন আসে তাদের বয়স ১৮-১৯, তার থেকেও ছোট ১৫ বছরের বাচ্চা মেয়েরা অভিনয় করতে আসে। এই ইন্ডাস্ট্রিতে এসে মাথা ঘুরে যাবে সেটাই স্বাভাবিক ব্যাপার। প্রথম মাথায় তোলে তাদের বাবা-মায়েরা। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের মা-বাবারা এমন একটা হাব ভাব করে যেন আমার মেয়েই সেরা, আমার মেয়েই নায়িকা। অনেকেই আবার বলেন ওকে আলাদা ঘর দিতে হবে, ওর জন্য আলাদা ব্যবস্থা দিতে হবে। এরকম অনেক শিশুশিল্পী আছে। কেন না সে শুধুমাত্র একটি মুখ্য চরিত্রে অভিনয় করছে তাই।’

আরও পড়ুনঃ যন্ত্রই নিয়ন্ত্রণ করছে হৃদপিন্ডের গতিবিধি! অভিনয় জগৎ থেকে প্রায় থেকে হারিয়ে গেছেন বৃদ্ধ অভিনেতা! ‘আমার কাছে আর কাজ আসে না…’- আক্ষেপ অভিনেতা তমাল রায়চৌধুরীর!

অভিনেত্রী আরও বলেন, ‘এদের মধ্যে আবার অনেকে আছে যারা বই খাতা নিয়ে আসে। তারা নাকি পরীক্ষায় প্রথম হয়। সারা বছর স্কুলে যায় না, পড়াশোনা করে না কিভাবে হয় জানি না।’ তাদেরকে অনেক সময় এটা বুঝিয়ে দেওয়া হয় তোমার জন্যই সব দর্শক, তোমাকেই সব দর্শক দেখছেন। সেই ক্ষেত্রে তারা বড় বড় অভিনেত্রীকে শকুন্তলা বড়ুয়া কে, তনিমা সেন কে কাউকেই পাত্তা দেয় না। এদের কে মাথায় তোলার পরেই আবার হঠাৎ করে পরের কাজ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম অনেকেই আছে। যাদের এক সময় মাথায় তোলা হয়। আবার হঠাৎ করে নামিয়ে ফেলে দেওয়া হয়। পরে কাজের তাকে আর চেনেই না কেউ। যার ফলে ওদের মধ্যে একটা পরিবর্তন আসে। যদিও এই পরিবর্তনের জন্য ওদের কোন দোষ নেই।’

Back to top button