যন্ত্রই নিয়ন্ত্রণ করছে হৃদপিন্ডের গতিবিধি! অভিনয় জগৎ থেকে প্রায় থেকে হারিয়ে গেছেন বৃদ্ধ অভিনেতা! ‘আমার কাছে আর কাজ আসে না…’- আক্ষেপ অভিনেতা তমাল রায়চৌধুরীর!

বাংলা চলচ্চিত্র জগতে (Film Industry) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন তমাল রায় চৌধুরী (Tamal Raichowdhury)। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক জনপ্রিয় ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা। চ্যালেঞ্জ, লে হালুয়া লে, বিন্দাস, জাতিস্মর, গোরস্থানের সাবধান, আমাজন অভিযান, চাঁদের পাহাড় এর মত একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন অভিনেতা।

তবে দীর্ঘ বেশ কয়েক বছর হল অভিনেতাকে বড় পর্দায় আর দেখা যাচ্ছে না আগের মত। নেগেটিভ চরিত্রের পাশাপাশি পজেটিভ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতেছিলেন অভিনেতা। তবে ইদানিংকালে আর অভিনয় করেন না। আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন একসময়। যাদেরকে পরপর সিনেমা সিরিয়ালে দেখা যেত তাদেরকে আর দেখা যায় না বর্তমানে।

বিভিন্ন সময় বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা সাক্ষাৎকারে অভিযোগ জানিয়েছেন যে তাদের আর কেউ কাজ দেয় না, কাজের ডাক পান না সেই জন্যই কাজের অভাবে বাড়িতে বসে থাকতে হয়। তেমনটাই কি ঘটেছে জনপ্রিয় অভিনেতা তমাল রায় চৌধুরীর সাথে? কাজের অভাবেই কি বাড়িতে বসে গিয়েছেন অভিনেতা?

সম্প্রতি কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে করে ধরা দিয়েছেন তিনি। সেখানেই জানিয়েছেন বর্তমানে তাকে সিনেমাতে না পাওয়ার প্রধান কারণ। সাক্ষাৎকার অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কবে থেকে মনে করছেন আপনি অবসরপ্রাপ্ত হয়ে গিয়েছেন? এটা কি আপনি নিজে অনুভব করছেন নাকি আপনাকে অনুভব করাচ্ছে? এই প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, ‘না তেমন কিছু নয় আসলে প্রথমত শরীরটার জন্য। শরীর আর দিচ্ছিল না। বুকে পেস মেকার বসলো আর আমার নিজেরও একটা সময়ের পর মনে হচ্ছিল এবার আর ভালো লাগছে না।

আরও পড়ুনঃ ‘খুব তাড়াতাড়ি ফিরছি, নতুন চরিত্রের জন্য নিজেকে তৈরি করা শুরু করে দিয়েছি…শীঘ্রই আমাকে দেখতে পাবেন আপনারা’- অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ধারাবাহিকে প্রিয় পর্ণা! আগামীকাল নিয়ে মুখ খুললেন অভিনেত্রী পল্লবী শর্মা!

সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়, অভিনেতার কাছে কি কাজের অফার কম আসছে? সেই উত্তরের অভিনেতা জানান, ‘কম তো অবশ্যই আসছে। যদিওবা আসে তখন অনেকেই অনেক সময় বলে বহরমপুর, বীরভূম এসব জায়গায় দূরে দূরে যেতে আমার দ্বারা সেটা আর সম্ভব হয় না।’ তবে মূলত বার্ধক্যজনিত সমস্যার কারণেই অভিনয় জগত থেকে দূরে রয়েছেন অভিনেতা। আপনাদের সকলের অভিনেতার অভিনয় কেমন লাগলো? কতটা মিস করেন আপনারা বড় পর্দায় জনপ্রিয় অভিনেতা তমাল রায় চৌধুরীকে?

Back to top button