আদালতে দাঁড়িয়ে চন্দ্রর উকিলকে উচিত জবাব দিলো কমলিনী! নিজের জালে নিজেই জড়িয়ে পড়লেন উকিলবাবু, কেস ঘুরে গেল অন্যদিকে! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব

জমে উঠেছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক চিরসখা (Chirosokha)বাংলার মেগা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে এটি অন্যতম জনপ্রিয় দর্শকমহলে। তাইতো প্রতি সপ্তাহে প্রত্যেককে অবাক করে টিআরপি তালিকায় ভালো ফলাফল করছে। আর যেহেতু লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক তাই দর্শকদের এই ধারাবাহিক যে পছন্দ হবে তা খুবই স্বাভাবিক। চলুন জেনে নেওয়া যাক ধারাবাহিকের আজকের পর্বে কি হতে চলেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, মিঠি, কমলিনীর ননদ সকলে নতুনের কাছে ক্ষমা চাইছে বারবার। নতুন কে যতবার তারা ডাকছে ততবার চন্দ্র, বর্ষা সবাই মিলে এমন অপমান করছে যে তাদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কিন্তু নতুন জানায় সে কিছু মনে করে না এসবে, কারণ এটা এখন কমলিনীর বাড়ি। কে কি বলল সেটা তার যায় আসে না। কমলিনীও নতুন এর কাছে ক্ষমা চেয়ে তাকে বাড়ি থেকে চলে যেতে বলে বাধ্য হয়ে। নতুনও বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে কমলিনীর শাশুড়ি কমলিনীকে অপমান করতে ছাড়ে না। কিন্তু কমলিনী এখন প্রতিবাদী হয়ে উঠেছে। সেও আর মুখ বুজে অপমান সহ্য করে না।

Chirosokha, Star jalsha, Bengali Serial, Bengali Television, New episode, Chirosokha Today's 2 August Episode, Aparajita Ghosh Das, Sudip Mukherjee, চিরসখা, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, নতুন এপিসোড, চিরসখা ২ অগাষ্ট পর্ব, অপরাজিতা ঘোষ দাস, সুদীপ মুখার্জী

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, পরের দিন কোর্টে উপস্থিত হয়েছে সকলে। চন্দ্রের পক্ষের উকিল বিচারকের সামনে তার কিছু বক্তব্য পেশ করতে চায়। তারপরেই কাঠগোড়ায় ডেকে নেয় স্বতন্ত্রকে। স্বতন্ত্রকে ডেকে অযাচিত কিছু প্রশ্ন করা হয়। তিনি কি করেন, তার পেশা কি এইসব। নতুন সবকিছুর উত্তরই একেবারে সঠিক ভাবে দেয়। তারপরেই তাকে প্রশ্ন করা হয় তিনি গতকাল রাতে কোথায় ছিলেন। তবে এই উত্তর নতুন নিজে দেওয়ার আগেই উকিল বাবু নিজের মতো করে বলতে থাকেন। নতুন নাকি গতকাল রাতে কমলিনীর সাথে ফুর্তি করতে গিয়েছিল।

তারা নাকি গ্রামে ঘুরতে যাওয়ার নাম করে একটি রিসোর্ট গিয়ে নিজেদের মতো করে সময় কাটিয়েছে। এই সমস্ত নানার অভিযোগ করতে থাকে চন্দ্রর উকিল। নতুন তখন প্রতিবাদ করে ওঠে। কোর্টের মাঝে দাঁড়িয়ে তার কোন অধিকার নেই এই সমস্ত ভাষা ব্যবহার করে তাকে অপমান করার। আর দ্বিতীয়ত কমলিনী নিজের ইচ্ছে নতুনের সঙ্গে একটি বিশেষ কাজে গিয়েছিল। কিন্তু ওই উকিল এত সহজে নতুনকে মুক্তি দেয় না। নিজের নোংরা কথার মার প্যাঁচে নতুন এবং কমলিনীর সম্পর্কটা বিচারকের সামনে অন্যভাবে পেশ করতে চায়। এর পরেই কমলিনীর উঠে দাঁড়িয়ে বিচারকে কিছু জানানোর অনুরোধ করে।

বিচারক অনুমতি দিলে কমলিনী কাঠগড়ায় এসে বলে, নতুন একজন খুবই সম্মানীয় ব্যক্তি। এত বছর ধরে তার স্বামীর অনুপস্থিতিতে নতুন তাদের গোটা পরিবারকে সামলেছে। কমলিনী কোন বাচ্চা নয়, তার বয়স ৫৫ হয়েছে তাই এই বয়সে এসে কোথায় কার সাথে কখন কিভাবে যাবে সেই জবাবদিহি সে কাউকে করতে বাধ্য নয়। সংবিধানে এমন কোন কথাই লেখা নেই যেখানে একজন প্রাপ্ত বয়স্ক মহিলা নিজের ইচ্ছে কোথাও যেতে পারবেনা। আর অন্যদিকে কাল রাতে আরশি নগরে তারা থেকে যেতে বাধ্য হয়েছিল কারণ ঝড় বৃষ্টির কারণে সেখানকার ব্রিজ বন্ধ হয়ে গিয়েছিল। তাই তাদের যাতায়াত করার সুযোগ ছিল না। সেখানে তার স্বামী চন্দ্র পুলিশের কাছে মিসিং ডায়েরি করিয়ে তাকে হেনস্থা করে। কিন্তু তাও নতুনকে কাঠগোড়ায় ডেকে অপমানিত হতে হয়।

আরও পড়ুনঃ প্রায় দুই বছর পর জি বাংলার হাত ধরে টেলিভিশনের পর্দায় ইন্দ্রানী পাল! আসছে ‘বেদেনী জ্যোৎস্নার অমর প্রেম’!

বিচারক সব দিকটা বুঝে চন্দ্রর উকিলকে অযাচিত প্রশ্ন করে সময় নষ্ট করতে না বলে। যার ফলে উকিলের আর কিছু করার থাকে না। তাই তিনিও নতুনকে ছেড়ে দিতে বাধ্য হন। এরপর কমলিনীর উকিল কুরচি অর্থাৎ কমলিনীর ননদকে কাঠগড়ায় ডেকে নেওয়ার অনুরোধ করে। কুরচি জানিয়ে দেয় এবারে কাঠগোড়ায় উঠে সে একে একে সকলের মুখোশ খুলবে দেখা যাক রায় কার পক্ষে যায়।

Back to top button