হাতের নাগালে আসল অপরাধী! খুনি’কে ধরতে কথায় রওনা দিল রোহিত ফুলকি?

টিআরপি তালিকায় (TRP List) প্রথম পাঁচে থাকা জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরে চলা এই মেগা ধারাবাহিক (Bengali Serial) দর্শকদের অত্যন্ত পছন্দের। ধারাবাহিকে নায়ক নায়িকার পাশাপাশি অন্যান্য চরিত্রগুলিও দর্শকের কাছে বেশ গুরুত্বপূর্ণ। তাইতো ধারাবাহিকের জনপ্রিয়তা প্রথম দিন থেকে আজ পর্যন্ত একই রয়েছে।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়, রাজমহল এলাকায় এক নামী ব্যবসায়ী তার বেআইনি কারখানা খুলতে চায়। তাই ফুলকি বারবার ওই ব্যবসায়ীকে সাবধান করে যায়। যাতে সেখানে কোন কারখানা না হয়, নাহলে ফুলকির এক ঘুষিতে সব শেষ। এই বলে ওই ব্যবসায়ীকে সাবধান করে বেরিয়ে যায় ফুলকি। কিন্তু ফুলকি বেরিয়ে আসার পরই ওই ব্যবসায়ীর মৃতদেহ তার অফিস থেকে উদ্ধার হয়। আর তার বডির পাশে ফুলকির হাতের কাচের চুড়ির টুকরো পাওয়া যায়।

Zee Bangla Phulki Today's Episode 1 August

নামি ব্যবসায়ী খুন হওয়ার জন্য সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ ফোর্স চলে যায়। অংশু সেখানে গিয়ে তদন্ত করতে থাকে। প্রাইম সাসপেক্ট হিসেবে সবার প্রথমে ফুলকিকেই সন্দেহ করা হয়। কারণ ফুলকি সবার শেষ ওই ব্যবসায়ীর ঘর থেকে বেরিয়েছে, তারপরই তাই মৃতদেহ পাওয়া গেছে। তাই সকলেই ফুলকির উপর ক্ষোভে ফেটে পড়ে। বিশেষ করে ছোট রাণীর দলের লোক তো উঠে পড়ে লেগেছে ফুলকিকে নিচে নামানোর জন্য।

অন্যদিকে অংশু ফোন করে সঙ্গে সঙ্গে রোহিতকে জানায় ফুলকির উপরে খুনের দায় চাপানোর চেষ্টা চলছে। রোহিত এসবের কিছুই জানতো না। ফুলকি কখন ওই ব্যবসায়ীর সাথে দেখা করতে গেছে কখন এসব করেছে, রোহিতকে কিছুই জানায়নি। রোহিতের ফুলকির উপর তার প্রচন্ড রাগ হয়। অংশু বলে ফরেনসিক রিপোর্ট আসার আগে অব্দি ফুলকিকে অ্যারেস্ট করা থেকে আটকাতে পারে। তাই অংশ এসে নিজে কথা বলবে ফুলকির সাথে।

অন্যদিকে রাজবাড়ির বাইরে ইতিমধ্যেই লোকজন ফুলকির নামে স্লোগান দিতে শুরু করেছে। ফুলকিকে শাস্তি দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে, মিডিয়ার লোকজনও জেনে গিয়েছে। ফুলকি যে এত বড় একটা কান্ড করে বসেছে তার জন্য অনুতাপ করছে ছোট রাজা, রোহিত সকলে। এরই মধ্যে অংশু এসে ফুলকি এবং রোহিতের সাথে আলাদা কথা বলতে চায়।

ফুলকি অংশুকে জানায় পরপর সেখানে কি হয়েছিল বলতে। ফুলকি বেরিয়ে আসার সময় ওই ব্যবসায়ী একেবারে সুস্থ ছিল কিন্তু প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই ব্যবসায়ীর বুকে জোরে ঘুষির আঘাত মেরে তাকে খুন করা হয়েছে। আর সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ফুলকি বেরিয়ে যাবার পরেই এই ঘটনা ঘটেছে। সুতরাং প্রাইম সাসপেক্ট হিসেবে ফুলকির নামে উঠে আসছে। যতক্ষণ না ল্যাব থেকে রিপোর্ট আসছে ততক্ষণ পর্যন্ত ফুলকির অ্যারেস্ট আটকানো যাবে। কিন্তু ফরেন্সিক টেস্ট এ যদি ফুলকির নাম উঠে আসে তাহলে ফুলকিকে অ্যারেস্ট করতে হবে। ফুলকি অংশুকে বারবার বলে যদি কোন রকম ভাবে ওই ল্যাবের রিপোর্ট আগে তারা পায় তাহলে ফুলকি সেই পরিচিত ডাক্তারের কাছ থেকে মৃত্যুর ব্যাপারে কিছু জানতে পারবে।

আরও পড়ুনঃ ‘প্রতিটা গলির মোড়ে আমার একটা করে বয়ফ্রেন্ড…আমাকে কোন চিন্তাই করতে হয় না!’ বিয়ের পরেও একাধিক বয়ফ্রেন্ড! প্রকাশ্যে সেই কথা জাহির করলেন অভিনেত্রী চৈতি ঘোষাল!

ওদিকে রোহিত এবং ফুলকি দুজনেই তাদের পরিচিত সেই ডাক্তারের কাছে পৌঁছে যায়। আর অংশু টেস্টের রিপোর্ট আনতে গেছে, সেখানে প্রাথমিক তদন্তে ফুলকির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। তাই ফুলকিকে সন্দেহ করা হচ্ছে। সেই আড়ালে ছবি তুলে রোহিতকে পাঠিয়ে দেয় অংশু। রোহিত সেই ছবি ডাক্তারবাবুকে দেখায়। ডাক্তারবাবু রিপোর্ট দেখে বলেন এখানে কোন ব্যক্তি হাতে ভারী কোন ধাতব বস্তু পরে জোরে ঘুষি মেরেছে ওই ব্যবসায়ীর বুকে। আর সেই থেকে মৃত্যু হয়েছে তার। রোহিত ঠিকই বুঝতে পারে এই খুন কে করেছে। কারণ এই বিশেষ ঘুষি একজনই চালাতে পারতো। আর রোহিত থাকে ভালোমতো চেনে। ফুলকিকে নিয়ে সঙ্গে সঙ্গে অপরাধীকে ধরার উদ্দেশ্যে রওনা দেয়। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button