‘প্রতিটা গলির মোড়ে আমার একটা করে বয়ফ্রেন্ড…আমাকে কোন চিন্তাই করতে হয় না!’ বিয়ের পরেও একাধিক বয়ফ্রেন্ড! প্রকাশ্যে সেই কথা জাহির করলেন অভিনেত্রী চৈতি ঘোষাল!

অভিনেত্রী চৈতি ঘোষাল (Chaiti Ghoshal), টেলিভিশন (Bengali Television) এবং সিনেমা (Bengali Film) জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী। কয়েক দশক ধরে অভিনয় জগতে রাজত্ব করছেন। একসময় চুটিয়ে কাজ করেছেন টেলিভিশনের পর্দায়, বড় পর্দায়। তবে ইদানিংকালে থিয়েটার (Theater) নিয়েই ব্যস্ত থাকেন অভিনেত্রী। নাট্য মঞ্চে অভিনেত্রীর উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। দীর্ঘ কয়েক বছর হয়ে গেল টেলিভিশন বড় পর্দায় দেখা যায় না চৈতিকে। নিজের নাটক জীবন নিয়ে ব্যস্ত রয়েছে চৈতি।

বয়স ৫০ পেরিয়েছে, কিন্তু জীবনটা এখনো রঙিন হয়ে আছে চৈতির। অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের কথা শুনলে অবাক হয়ে যান নেটিজেনরা। অভিনেত্রী স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলতে ভালোবাসে। তাই জন্য নিজের জীবন সম্পর্কে অকপটে সত্যি কথা ফাঁস করে দেন, স্বীকার করে নেন জীবনের সত্যিগুলি। তেমনই বেশ কিছুদিন আগে নিজের মুখেই অভিনেত্রী জানিয়েছেন তার নিজের পাড়াতেই চার-পাঁচটা বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ ঠিকই শুনেছেন এমন কথাই দাবি করেছেন চৈতি।

দীর্ঘ পঁচিশ বছর হয়ে গেল বৈবাহিক জীবন কাটাচ্ছেন। পাশাপাশি চার পাঁচটা বয়ফ্রেন্ডও আছে অভিনেত্রীর। এমনটাই দাবি করেছেন চৈতি। কিন্তু এই বয়সে এসেও স্বামী থাকা সত্ত্বেও বয়ফ্রেন্ড আছে অভিনেত্রীর সেটাও আবার এত জোর গলায় স্বীকার করছেন। এই কথা অভিনেত্রীর মুখে শুনে অবাক হয়ে গিয়েছে নেটিজেনরা। কিভাবে অভিনেত্রী এমন কথা বলতে পারলেন সকলের সামনে, আর এই বয়সে এসেও বয়ফ্রেন্ড নিয়ে চলছেন তা সত্যি অবিশ্বাস্য।

সাথে অভিনেত্রী জানান তার ছোট থেকে ইচ্ছে ছিল পালিয়ে গিয়ে বিয়ে করার। এই বিষয়টা অভিনেত্রীর ভীষণ ভালো লাগতো। খুব অল্প বয়সে বিয়ের পিঁড়িতে বসেছিলেন চৈতি। বরের কাছে অকপটে স্বীকার করেন বয়ফ্রেন্ডের কথা। অভিনেত্রী স্বামীও নাকি সবটাই জানেন। অভিনেত্রীর মুখে এই সমস্ত কথা শুনে তো রীতিমত চোখ কপালে উঠেছে নেটিজেনদের। যদিও এই পুরোটা সত্যি নয়।

আরও পড়ুনঃ অল্প বয়সে পালিয়ে গিয়ে বিয়ে! চার মাসের মাথাতেই বিচ্ছেদ! দ্বিতীয় বিয়ের মাসেই অন্তঃসত্ত্বা! মেয়ের চিন্তায় চোখে জল বাবা মার! ছন্নছাড়া জীবন নিয়ে অকপটে সানন্দা বসাক!

সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে নিজের ছোটবেলার বিভিন্ন গল্প ভাগ করে নেন চৈতি। চৈতি সকলের সামনে জানান, ‘আমি লেখার লেখা অব্দি হেঁটে আসতাম একটা বিশাল বড় পুজোর মতো এবং পাড়া থেকে বেরোলেই প্রত্যেক মরে আমার একটা করে বয়ফ্রেন্ড থাকত। আমি দেখতাম চারিপাশ থেকে আমার বয়ফ্রেন্ডরা বেরিয়ে আসছে, আর আমি বয়ফ্রেন্ড দ্বারা পরিবৃত্ত। আমাকে কোন চিন্তাই করতে হয়নি। পুজোর ভিড়ের ঠেলাঠেলি আমাকে অনুভবে করতেই দিত না।’ সাথে অভিনেত্রী এটাও জানান পালিয়ে গিয়ে বিয়ে করার খুব শখ ছিল তার। তারপরে অভিনেত্রী জীবনে আসে তার বর্তমান জীবনসঙ্গী, যার সাথে বিয়ের এতগুলো বছর অভিনেত্রী কাটিয়েছেন। বর্তমানে তার সাথেই এখন সুখে সংসার করছেন চৈতি। সেই সঙ্গে নিজের অভিনয় যাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছেন।

Back to top button