একাধিকবার আত্মহত্যার কথা ভেবেছিলেন স্টার জলসার এই অভিনেত্রী! কেন এমন সিদ্ধান্ত নিয়ে ছিলেন তিনি? কী হয়েছিল তার সাথে?

রূপালী পর্দার সঙ্গে যুক্ত থাকা অভিনেতা-অভিনেত্রীদের জীবন সম্পর্কে সাধারণ মানুষের একটা ধারণা রয়েছে। যেমন তাদের জীবন অত্যন্ত বর্ণ ময় কিন্তু পেশাগত দিক থেকে বা ব্যক্তিগত দিক থেকে এমন অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যারা সুখী হতে পারেননি। যার ফলে বেছে নিয়েছিলেন অন্য পথ। আজ তেমনি একজন অভিনেত্রীর কথা এখানে বলা হয়েছে।

প্রসঙ্গত স্টার জলসার শুরু হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘মেয়েবেলা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং অভিনেতা অর্পণ ঘোষালকে। তবে এছাড়াও এই ধারাবাহিকের বেশ গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনয় করছেন অভিনেত্রী রূপা গাঙ্গুলী। যিনি বহুদিন পরে এ আবার একবার টিভির পর্দায় ফিরেছেন। তবে তাকে ছোট পর্দার দর্শক আজও মহাভারতের দ্রৌপদী হিসেবে চেনেন। এই পৌরাণিক চরিত্রে অভিনয় করে অভিনেত্রী খ্যাতির শীর্ষে উঠেছিলেন।

অভিনয়ের পর রাজনীতিতেও তিনি বেশ ভালই এগিয়েছেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তার নানা ওঠা পড়া লেগেই ছিল। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কখনও খোলাখুলি আলোচনা করতে চাননি। তিনি তার জীবন সম্পর্কে কিছু কথা গোপনই রাখতে চেয়েছেন সব সময়। সফল কেরিয়ার থাকা সত্ত্বেরও তাঁর বিবাহিত জীবন সুখের হয়নি। ১৯৯২ সালে মেকানিকাল ইঞ্জিনিয়র ধ্রুব মুখোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়।

Bengali television

রূপা গঙ্গোপাধ্যায়ের কথায়, সাংসারিক জীবনে এতটুকু ত্রুটি রাখেননি তিনি। বাড়িতে ঝাড়ু দেওয়া, বাসন মাজা, রান্না, সব কাজ নিজের হাতে করেছেন, কোনও দ্বিধা না করে। তবে স্বামী ধ্রুব মুখোপাধ্যায়ের সঙ্গে সাংসারিক অশান্তির সময় তাঁকে তাঁর স্বামী টাকা দেওয়াও বন্ধ করেছিলেন বলে সাক্ষাৎকারে জানিয়েছিলেন রূপা। সাক্ষাৎকারে রূপা গঙ্গোপাধ্যায় বলেছিলেন, তিনি গ্ল্যামার ওয়ার্ল্ডের মানুষ, আর এটাই তাঁর স্বামী ধ্রুব হয়ত মেনে নিতে পারছিলেন না। এমন বহুবার হয়েছে তিনি তাঁর স্বামীকে ডিভোর্স পেপার দিয়েছেন, আবার নিজেই সেটা ছিঁড়ে ফেলে ক্ষমা চেয়েছেন।

Bengali television

এত চেষ্টার পরও বিয়েটা বাঁচাতে পারেননি বলেই জানিয়েছিলেন অভিনেত্রী। পরবর্তীকালে তাঁর থেকে ১৩ বছরের ছোট এক গায়কের সঙ্গে মুম্বইয়ে ওশিওয়ারাতে একসঙ্গে থাকা শুরু করেন। পরে সেই সম্পর্কও ভেঙে যায় রূপা গঙ্গোপাধ্যায়ের। একাধিক অসফল সম্পর্কে হতাশ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। সেকারণে একবার নয়, প্রায় তিনবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। তাঁর ১৪ বছরের সংসার ভেঙে যায়। বিবাহিত জীবন সফল হয়নি। এদিকে কেরিয়ারও থেকেও সরে এসেছিলেন। সেকারণে রূপা গঙ্গোপাধ্যায় আ’ত্ম’হ’ত্যা’র চেষ্টা করেছিলেন বলে জানা যায়।

Back to top button