সমাজ মাধ্যমে প্রকাশ্যে হঠাৎ চু’মু! তবে কি বিচ্ছেদের দূরত্ব মিটিয়ে এর কাছাকাছি সব্যসাচী সুস্মিতা!

কিছুদিন আগেই জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সুস্মিতা রায় (Sushmita Roy) এবং তার স্বামী জনপ্রিয় সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty) বিচ্ছেদের খবর আমরা জানতে পেরেছি। সুস্মিতার জন্মদিনের ঠিক আগেই তাদের বিচ্ছেদ হয়। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে আমরা সুস্মিতাকে অভিনয় করতে দেখেছি, অন্যদিকে অভিনেত্রী স্বামী সব্যসাচী চক্রবর্তী ও দীর্ঘ কয়েক বছর ধরে সাংবাদিক জগতের সঙ্গে যুক্ত। সুস্মিতার জন্মদিনের দিনের দিন তাদের বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল।
আগে ধারাবাহিক জগতে সুস্মিতাকে প্রায়শই বিভিন্ন ধারাবাহিকে দেখা যেত। তবে বর্তমানে ধারাবাহিক জগতে খুব একটা বেশি দেখা যায় না অভিনেত্রীকে। এখন ছোটপর্দা থেকে দূরে নিয়ে গিয়ে নিজস্ব ব্যবসায় মন দিয়েছেন অভিনেত্রী। এছাড়া অভিনেত্রীর নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে ব্লগ ভিডিও শেয়ার করেন তিনি। গত ১ জুলাই সুস্মিতার জন্মদিনের দিন তাঁর স্বামী সব্যসাচী সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়ে আসল কথাটা লিখেই ফেলেন। সব্যসাচী লেখেন, ‘জন্মদিনে, আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভাল থাকিস। নতুন অধ্যায় ভাল হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দু তরফে মিলল না, মন খারাপ দু তরফেই। সেটা কাটিয়েই এগিয়ে যাওয়া হোক।’
তারপরই তারা জানান এই সিদ্ধান্ত দুই তরফের থেকেই নেওয়া হয়েছে। সব্যসাচীর এই পোস্ট শেয়ার করে সুস্মিতা লেখেন, ‘এটা দুজনের সিদ্ধান্ত। আমরা দুজনকে সম্মান করি। দয়া করে আমাদের সিদ্ধান্তকে সম্মান করতে অনুরোধ করছি। এটাই জন্মদিনে আপনাদের কাছে আমার চাওয়া। আশীর্বাদ করুন পরবর্তী অধ্যায়ে আমরা আমাদের মতো করে যেন ভাল থাকতে পারি।’
কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তাদের একটি ভিডিও। যে ভিডিওতে দুজনকেই সমস্ত ভুল বোঝাবুঝি কাটিয়ে একে অপরের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে দেখা গেছে। এমনকি সুস্মিতা সব্যসাচীর গালে এঁকে দিচ্ছে ভালোবাসার চু’মু। আর এই ভিডিও সমাজ মাধ্যমে সামনে আসার পরই দর্শকদের একাংশ প্রশ্ন করেছেন তবে কি সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গিয়ে আবারো নিজেদের সম্পর্কে ফিরে এলেন তারা? এই ভিডিও দেখে প্রত্যেকেই ভীষণ খুশি হয়েছেন। প্রত্যেকেই চান সব্যসাচী এবং সুস্মিতা যেন এরকম ভাবে একসাথে সবসময় থাকে।
আরও পড়ুনঃ চন্দ্রর ষ’ড়যন্ত্রে পুলিশ হেফাজতে স্বতন্ত্র! নতুনের অপমান সহ্য করতে না পেরে বড়সড় অঘটন ঘটিয়ে বসলো কমলিনী!
কিন্তু দুঃখজনক ঘটনা এই ভিডিওটি বেশ কয়েক মাস আগের। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সব্যসাচীকে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে কিছু উপহার গিফট করেন সুস্মিতা এবং সেই সাথে সব্যসাচীরকে ভালোবাসা জানান। এটি তখনকারই ভিডিও। সুস্মিতা ব্লগ ভিডিওর মাধ্যমে এই মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। সেই ভিডিও আবার নতুন করে ভাইরাল হচ্ছে।

