২৪ ঘন্টার মধ্যেই বাজিমাত! শিরিনের মুখোশ খুলে ব্রাইট মাইন্ডসের আসল চ্যাম্পিয়ন হল ন্যাড়া গোয়ালের পারুল!

নবাগত অভিনেত্রী ঈশানি চ্যাটার্জি (Ishani Chatterjee) এবং জনপ্রিয় অভিনেতা উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এর জুটিতে বর্তমানে জমজমাট হয়ে উঠেছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিক। দর্শকদের জন্য এই ধারাবাহিকে প্রতিদিনই থাকে নতুন নতুন টুইস্ট। আর দর্শক এই ধারাবাহিক বেশ মজার সাথে উপভোগ করেন। রায়ান পারুলের খুনসুঁটি মাখা সম্পর্ক, পারুলের শিরিনকে পদে পদে জব্দ করা দেখতে দর্শক বেশ পছন্দ করে। আর বিশেষ করে ধারাবাহিকে পারুলের চরিত্রটি দর্শকদের অত্যন্ত পছন্দের।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কম্পিটিশনের প্রথম গান গাওয়ার পরে পারুল যেই মুহুর্তে নিজের দ্বিতীয় গান শুরু করে তারপর থেকেই তার ওই গানের কাগজ থেকে হঠাৎ করে লেখা গুলো উবে যেতে থাকে। শিরিনের ম্যাজিক ইঙ্ক এর প্রভাব শুরু হয়ে গেছে। পারুলের কাগজ থেকে লেখাগুলো আস্তে আস্তে উবে যেতে থাকে। সময় শেষে রায়ানকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু পারুল হঠাৎ করেই বলে ওঠে তার সাথে অন্যায় হচ্ছে, এভাবে বিচার করা যায় না।

এরপর বিচারকেরা পারুলের বক্তব্য শুনতে চায়। পারুল জানায় সে ঠিকমতো গান গাইছিল হঠাৎ করে তার কাগজ থেকে লেখাগুলো মুছে যেতে শুরু করে। প্রথমে তো কেউ বুঝতেই পারছিল না পারুল কি বলছে। কিন্তু বিচারক তো নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এবার আর কিছু করার নেই। এদিকে দর্শক আসনে বসে দাদু গোপাল সকলে অবাক পারুলের কথা শুনে। কিন্তু পারুল তো কাউকেই বিশ্বাস করাতে পারছে না। তাই শেষ মুহূর্তে হার মেনে নেয়। পারুল তারপর দাদু গোপাল সবাইকে বলতে থাকে এ সমস্ত শিরিনের ষড়যন্ত্র। পারুল তখনই সন্দেহ করেছিল শিরিনের হাবভাব দেখে।
ওইদিকে কম্পিটিশন শেষে শিরিন রায়ানকে জানায় পারুল ইচ্ছে করে রায়ানকে জেতানোর জন্য নিজে হেরে গেছে। এরপর ওই কার্বন কপির তলায় রাখা পেজটি রায়ানকে দেখায় শিরিন। পারুল সে কথা জানতে পেরে ছুটে যায় রায়ানকে কাছে। জানায় সে এসবের কিছুই জানে না। এসব কিছুই করেনি সে। কিন্তু শিরিন তো রায়ানের মনে সন্দেহের বীজ তৈরি করে দিয়েছে। তাই রায়ান কোনভাবে পারুলকে বিশ্বাস করতে পারেনা। কিন্তু পারুল বুঝতেই পারেনা এসব কি করে হলো। রায়ান রেগে বাড়িতে চলে যায়। ওইদিকে যাওয়ার আগে পারুল শিরিনকে চ্যালেঞ্জ করে সে প্রমাণ করে দেবে ব্রাইড মাইন্ডস-এর আসল চ্যাম্পিয়ন সে।
আরও পড়ুনঃ রাজনীতির ময়দানে ফুলকি! ছোট রাণীর পরে এবারে এমএলএ পদে রাজমহলের রাজকুমারী!
পারুল বাড়িতে গিয়েও রায়ানকে বারবার বোঝাতে থাকে তার কোন দোষ নেই সে এসব কিছুই করেনি। রায়ানকে জেতানোর জন্য সে কেনই বা নিজে হেরে যাবে? এখানে পারুল নিজে লড়াই করে এতদূর পর্যন্ত এসেছে। কিন্তু রায়ানকে কোনভাবে বিশ্বাস করাতে পারে না। এদিকে রায়ানের মা বুঝতে পারে পারুল সত্যি কথা বলছে। তার সন্দেহ হয় শিরিনই হয়তো রায়ান পারুলের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করেছে। এরপরে সবার আড়ালে গিয়ে রায়ানের মা শিরিনের সাথে কথা বলে। শিরিন তখন বলে সেই পারুল এবং রায়ানের মাঝে দূরত্ব তৈরি করার জন্য এসব করেছে। শিরিন সেইসময় হাঁটতে বেরিয়েছিল। ঠিক তখনই কতগুলো গুন্ডা এসে শিরিনের চোখ মুখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায়। তখনই দেখা যায় সামনে বসে পারুল। আসলে পুরোটাই পারুলের প্ল্যান। শিরিনকে ভয় দেখিয়ে তার মুখ থেকে সব সত্যি কথা বার করবে এবার সে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

