শোলাঙ্কির ভক্তদের জন্য বিরাট সুখবর! খুব শীঘ্রই প্রধান চ্যানেলের হাত ধরে ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী শোলাঙ্কি!

টলিউডের (Tollywood) বর্তমান অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন শোলাঙ্কি রায় (Solanki Roy)। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অভিনেত্রী অভিনয় জগতের সঙ্গে যুক্ত। টেলিভিশনের ছোট পর্দা দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন। তবে নিজের সাবলীল অভিনয়ের মাধ্যমে খুব সহজেই বড় পর্দায় অভিনয়ের সুযোগ পেয়েছেন শোলাঙ্কি (Solanki Roy)। এছাড়াও ওয়েব সিরিজ জগতেও তার জনপ্রিয়তা রয়েছে।
প্রথমবার স্টার জলসার ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন। প্রথম ধারাবাহিকে অভিনয় করেই পেয়েছিলেন বিপুল জনপ্রিয়তা। এরপরে স্টার জলসার ফাগুন বউ ধারাবাহিকের ছোট্ট একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়াও সাত ভাই চম্পা, প্রথমা কাদম্বিনী, গাঁটছড়ার মতো ধারাবাহিকে অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। বড় পর্দায় শহরের উষ্ণতম দিনে, বাবা বেবী ও মত জনপ্রিয় ছবিতে কাজ করেছে। ওয়েব সিরিজ জগতে মন্টু পাইলট, বোকা বাক্স ইত্যাদি রয়েছে শোলাঙ্কির ঝুলিতে।
তবে দীর্ঘদিন ধরে অভিনেত্রীকে টেলিভিশনের ছোট পর্দায় ভীষণভাবে মিস করছেন দর্শক। দর্শক চাইছেন শোলাঙ্কি যেন আবার ছোট পর্দায় ফিরে আসে। তাই এবার শোলাঙ্কির ভক্তদের জন্যই রইল দারুণ একটি সুখবর। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে ফের আরো একবার ছোটপর্দায় ফিরতে চলেছেন সকলের প্রিয় অভিনেত্রী। কোন ধারাবাহিকে কোন চ্যানেলে দেখা যাবে অভিনেত্রীকে চলুন জেনে নেওয়া যাক।
বর্তমানে কলকাতার পাশাপাশি মুম্বাইতেও নিজের অনেকটা সময় কাটান শোলাঙ্কি। তবে কি সেখানেও কোন কাজের কথাবার্তা চলছে অভিনেত্রীর? সেই নিয়ে আগ্রহী দর্শকেরা। অভিনেত্রী জানিয়েছেন হিন্দি টেলিভিশনের পর্দায় তার কাছে বেশ কিছু মেগার অফার এসেছিল কিন্তু তিনি এই অফার গ্রহণ করেননি। তার মূল লক্ষ্যই ছিল ছবি অথবা সিরিজ। খাঁকি টু-এর জন্য অভিনেত্রীর কাছে অফার এসেছিল। কিন্তু নানান কারণে সেটা করে ওঠা হয়নি। যদিও তাই নিয়ে অভিনেত্রীর কোন আক্ষেপ নেই।
আরও পড়ুনঃ ‘আমি কারোর ধর্মীয় রুচিতে বাধা দিতে পারি না’, ‘বাবা মায়ের সামনেই তাহলে সে’ক্স করো!’ নিজের মতামত নিয়ে মুখ খুললেন সুদীপা চ্যাটার্জী!
এবারে মুম্বাই থেকে ফিরে বাংলার বেশকিছু ছবি এবং সিরিজের কাজ সেরেছেন শোলাঙ্কি, সামনেই তার নতুন ছবি মুক্তির পথে রয়েছে। তবে এর মাঝে গুঞ্জন অভিনেত্রী নাকি ফের ফিরছেন ছোটপর্দায়। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ভিডিও বৌমাতে দেখা যাবে শোলাঙ্কিকে। তবে প্রতিদিনের পর্বে দেখা যাবে না। ধারাবাহিকের একটি বিশেষ পর্বে তাঁর দেখা মিলবে। ধারাবাহিকের আগামী পর্বে লাহিড়ি বাড়িতে নতুন মানুষের আগমন হতে চলেছে। তাই গোটা পরিবার মিলে করছে ইলিশ উৎসব। সেখানেই বিশেষ অতিথি হিসাবে দেখা যাবে শোলাঙ্কিকে। সম্ভবত ৩১ জুলাই ওই বিশেষ পর্বের সম্প্রচার হবে।

