ব্রাইট মাইন্ডস-এর চ্যাম্পিয়ন হলো রায়ান! শিরিনের ষ’ড়যন্ত্রে রায়ানের চোখে ছোট হয়ে গেলো পারুল!

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিকে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুল ঠিক করে কম্পিটিশনে তাকে জিততেই হবে এটা তার মান সম্মানের প্রশ্ন। জেতার পর সেই সেই ৫ লক্ষ টাকা সে রায়ানের হাতে তুলে দেবে। আর পারুলের কথা আড়াল থেকে শুনে নেয় শিরিন। সে একেবারেই সহ্য করতে পারে না যে পারুল রায়ানকে ভালোবেসে ফেলেছে। তাই পারুলের উপর বদলানোর জন্য উঠে পড়ে লাগে। এদিকে রায়ান একেবারে প্রস্তুত হয়ে এসেছে পারুলকে হারানোর জন্য।

কিন্তু ওদিকে শিরিন নিজের শয়তানি শুরু করে দিয়েছেন। পারুলকে হারানোর জন্য আর রায়ান পারুলের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য শিরিন ওই কম্পিটিশন রুমে গিয়ে পারুলের পেপার এর নিচে একটি কার্বন পেপার রেখে দেয় এবং পারুলের পেনের বদলে সেখানে ম্যাজিক ইঙ্কের পেন রেখে দেয়। প্রফেসরকে মিথ্যে কথা বলে শিরিন নিজের ব্যাগ খোঁজার নামে এসেছিল ওই রুমে কিন্তু আসলে তো তার উদ্দেশ্য অন্য। ঠিক নিজের কাজ করে ওই রুম থেকে মিথ্যে কথা বলে বেরিয়ে যায় শিরিন। এরপর রায়ান পারুল আসে তাদের পরবর্তী গানের প্রস্তুতি নিতে।
এদিকে পারুলদের গান লেখা হয়ে যাবার পরেও শিরিন তার বন্ধুর সাথে যখন ওই ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল তখন পারুলের সন্দেহ হয়। পারুলের মনে হয় শিরিন যেন তার উপরে নজর রাখছে। এমনিতেই শিরিনের শয়তানি পারুল বেশ ভালই বুঝতে পারে। তারপরে শিরিনের চোখের চাহনিও তার ঠিক লাগেনা। এরপর আবার শুরু হয় কম্পিটিশন এবং এটাই ফাইনাল এবং শেষ রাউন্ড। এই রাউন্ডের পরেই বেছে নেওয়া হবে ইউনিভার্সিটির চ্যাম্পিয়ন কে।
আরও পড়ুনঃ ধোপে টিকলো না কোন প্ল্যান! যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছোট রাণী! জিতে গেল ফুলকি!
কম্পিটিশনের প্রথম গান গাওয়ার পরে পারুল যেই মুহুর্তে নিজের দ্বিতীয় গান শুরু করে তারপর থেকেই তার ওই গানের কাগজ থেকে হঠাৎ করে লেখা গুলো উবে যেতে থাকে। পারুল হঠাৎ থেমে গেল কেন সেটা কেউ বুঝতে পারে না। দর্শক আসনে বসে থাকে দাদু ঠাম্মি সকলেই পারুলকে গান গাইতে বলে। পারুলের বন্ধুরা পারুলকে গান গাইতে বলে। কিন্তু পারুল কিছুতেই গান গাইতে পারেনা। ম্যাজিক ইঙ্ক এর প্রভাব শুরু হয়ে গেছে। পারুলের কাগজ থেকে লেখাগুলো আস্তে আস্তে উবে যেতে থাকে। রায়ানও বুঝতে পারেন না পারুল কেন থেমে গেল। পারুল অনেক করে চেষ্টা করে নিজের মতো করে গান গাওয়ার কিন্তু তার কিছুতেই মনে আসে না লাইনগুলি। সময় শেষে রায়ানকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু পারুল হঠাৎ করেই বলে ওঠে তার সাথে অন্যায় হচ্ছে, এভাবে বিচার করা যায় না। ওইদিকে কম্পিটিশনের শেষে শিরিন রায়ানকে জানায় পারুল ইচ্ছে করে রায়ানকে জেতানোর জন্য নিজে হেরে গেছে। এরপর ওই কার্বন কপির তলায় রাখা পেজটি রায়ানকে দেখায় শিরিন। কিন্তু পারুল বুঝতেই পারেনা এসব কি করে হলো, পারুল প্রতিজ্ঞা করে সে প্রমাণ করে দেবে ব্রাইড মাইন্ডস-এর আসল চ্যাম্পিয়ন পারুল। দেখা যাক কি হয় আগামী পর্বে।

