বিরাট দুঃসংবাদ! প্রয়াত জনপ্রিয় অভিনেতা তথা পরিচালক নীলাদ্রি লাহিড়ী! কান্নায় ভেঙে পড়লেন কন্যা সম্পূর্ণা লাহিড়ী!

একটা দুঃসংবাদ যেতে না যেতেই আরো একটা দুঃসংবাদ এসে হাজির। ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) যেন শোকের ছায়া নেমে এসেছে। বিগত কয়েকদিনে বেশ কিছু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর মৃত্যু সংবাদ জানা গিয়েছে। সম্প্রতি আরো এক জনপ্রিয় অভিনেতার মৃত্যু সংবাদে কেঁপে উঠল গোটা টলি পাড়া।

হঠাৎ করেই জনপ্রিয় অভিনেতার মৃত্যুর সংবাদে কেঁপে উঠেছে সকলে। এভাবে অকালে অভিনেতাকে হারাবেন কেউই কল্পনা করতে পারেনি। মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেতা তথা পরিচালক নীলাদ্রি লাহিড়ীর। টেলিভিশন জগতে অত্যন্ত পরিচিত একজন অভিনেতা ছিলেন নীলাদ্রি। পাশাপাশি পরিচালনার কাজেও বেশ দক্ষ ছিলেন।

বাংলা টেলিভিশন জগতে মিঠাই, কোন গোপনে মন ভেসেছে, জগদ্ধাত্রী সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেতাকে। চরিত্রগুলো ছোট হলেও অভিনেতার দক্ষ অভিনয় সেই চরিত্র গুরুত্বপূর্ণ করে তুলেছে অল্প সময়ের জন্য হলেও। তবে হঠাৎ করেই অভিনেতার মৃত্যুর খবর সকলকেই স্তম্ভিত করে দিয়েছে। হঠাৎ কি হল যার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়লে অভিনেতা?

জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন অভিনেতা। কয়েকদিন আগে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। হঠাৎ করেই তার হার্ট অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হার্টের অপারেশনের পর তার বুকে স্টেইন বসানো হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না।

আরও পড়ুনঃ বাড়ি ফেরার পথেই বিরাট অঘটন! ফটোগ্রাফি সেরে বাড়ি ফিরতে গিয়েই বড় বিপদের মুখে নতুন কমলিনী!

অভিনেতার মৃত্যুতে ভেঙে পড়েছে তার গোটা পরিবার। তার মেয়ে সম্পূর্ণা লাহিড়ীও টেলিভিশন জগতে পরিচিত অভিনেত্রী। কিছুদিন আগে তিনি নিজেই বাবার অসুস্থতার খবর জানিয়েছিলেন। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা টলিউড ইন্ডাস্ট্রিতে। আমরা প্রত্যেকেই অভিনেতার আত্মার শান্তি কামনা করি।

Back to top button