“গুড টাচ-ব্যাড টাচ শেখালে যৌ’ন হেন’স্থাই বাড়ে!” বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ মমতা শঙ্করের! শিক্ষাই কি শিশুদের শৈশব নষ্ট করছে? এমন শিক্ষার বিরুদ্ধে মমতা শঙ্কর!

যৌন হেনস্তা (Sexual harassment), এই ঘটনা এখন আর বয়স দেখে হয় না। ৮-৮০ যেকোনো বয়সের নারীরাই এখন এই যৌন হেনস্থার অংশ। বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রতিদিন দেশের বিভিন্ন কোনায় শিশুরা যৌন হেনস্থার শিকার হচ্ছে। এদিকে শুধুমাত্র নাবালিকা বা মহিলারা নয় নাবালক এবং পুরুষেরাও এই যৌন হেনস্থার শিকার হন মাঝে মধ্যে।
তাই এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হোক বা বাড়িতে সব জায়গায় শিশুদের গুড টাচ এবং ব্যাড টাচ এর শিক্ষা দেওয়া হয়। সকল শিশুদেরই এই বিষয়ে সচেতন করে তোলা হচ্ছে। ভালবাসার ছোঁয়া আর পিশাচের ছোঁয়ার মধ্যে যে পার্থক্য আছে সেটা সকলেই বোঝানো হচ্ছে। ছোট থেকেই বাড়িতে মা বাবার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে এখন এসবের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।
এদিকে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে আর জনপ্রিয় অভিনেত্রী তথা নৃত্যুশিল্পী মমতা শঙ্কর নিজের বক্তব্য রাখবেন না সেটা তো হতেই পারে না। সব বিষয়েই তার বিতর্কমূলক বক্তব্য তাকে রাখতেই হবে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানান, ‘গুড টাচ-ব্যাড টাচ’ আসলে পাশ্চাত্য থেকে আগত শিক্ষা, যা আমাদের সংস্কৃতিকে বিকৃত করছে।
অভিনেত্রীর মতে, বর্তমান সময়ের এই ধরনের শিক্ষার ফলে শিশুরা ছোট থেকেই না বুঝে যেকোনও ছোঁয়াকে খারাপ হিসেবে ভাবতে শিখছে। এতে শিশুদের মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে বলে আশঙ্কা করছেন অভিনেত্রী। এখানেই থেমে থাকেননি তিনি, তারমতে ছোট থেকেই যদি শিশুদের এইসব “ভালো ছোঁয়া বনাম খারাপ ছোঁয়া” বিষয়গুলিতে টেনে আনা হয় তাহলে অনিচ্ছাকৃতভাবে তাঁদের মনোযোগ টেনে আনা হচ্ছে সেই ‘খারাপ’-এর দিকেই ।যার প্রভাব ভবিষ্যতে গভীরভাবে পড়তে পারে। তার এই বক্তব্য সামনে আসতেই ফের সোশ্যাল মিডিয়ায় জুড়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক।
আরও পড়ুনঃ ‘প্রায় এক বছর ধরে আমার হাতে কোন কাজ নেই’- ক্ষীরের পুতুল ধারাবাহিকে শেষ অভিনয়! কাজের অভাবে প্রায় হারিয়ে যেতে বসেছেন অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া!
নেটিজেনদের একাংশ মমতা শঙ্করের বক্তব্যকে মেনে নিলেও। একটা বৃহৎ অংশ তার মতামতের সাথে সহমত হয়নি। তারা সকলেই মনে করেন, বর্তমান পরিস্থিতিতে শিশুদের এই শিক্ষা দেওয়া ভীষণ প্রয়োজনীয়। শিশুদের নিরাপত্তা আর শৈশবের স্বাভাবিকতা এই দুইয়ের ভারসাম্য খুঁজে পাওয়াটাই এখন সময়ের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অনেকেই মনে করছেন তার এই বক্তব্য একেবারে ফেলে দেওয়ার মতন নয়।

