চেনা মানুষদের ভিড় সরিয়ে কমলিনীকে নিয়ে বহুদূর পাড়ি দিল স্বতন্ত্র! একটি সুন্দর সন্ধ্যার সাক্ষী থাকলো নতুন কমলিনী!

জমে উঠেছে চিরসখা (Chirosokha) ধারাবাহিক। নতুন এবং কমলিনীর নাম না জানা সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল এই ধারাবাহিকের গল্প। ধারাবাহিককে শুরু দিন থেকে আজ পর্যন্ত প্রতিটি এপিসোড দারুণ উপভোগ করেছেন দর্শক। লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক মানেই সেখানে সবসময় নতুনত্বের ছোঁয়া থাকবে। এই ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। চিরসখা ধারাবাহিক আর পাঁচটা ধারাবাহিকের থেকে একেবারেই আলাদা। গতানুগতিক গল্প ছেড়ে সমাজের একটা অন্য দিক তুলে ধরেছেন লেখিকা। চলুন তাহলে জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কমলিনী তার শাশুড়িকে জানিয়ে দেয় আগে তার শাশুড়ির জন্য যতটা মায়া-দয়া, মমতা ছিল এখন আর কিছুই নেই। তিনি যখন শুধু তার ছেলের কথাই ভাবছে একবারও কমলিনীর ভাবছে না তখন কমলিনীরও কোন দায় নেই তার কথা ভাবার। সাথে কমলিনী এটাও জানিয়ে দেয় যে এভাবেই চলতে থাকলে কমলিনী কোর্টে আর একটা মামলা করবে তার উপরে মানসিক নির্যাতনের। তাই সকলে যেন সাবধানে থাকে। এই বলে বাড়ি থেকে বেরিয়ে যায় কমলিনী।

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে, বাড়ি থেকে বেরিয়ে নতুন এর সঙ্গে ফটো তোলার উদ্দেশ্যে রওনা দেয় কমলিনী। কমলিনীকে নিয়ে শহরের কোলাহলের বাইরে একটি সুন্দর জায়গার উদ্দেশ্যে রওনা দেয় নতুন। যাতায়াতের পথে একে অপরের সাথে মনের সমস্ত কথা ভাগ করে নেয় দুজনে। এই প্রথম দুজনে একান্তে সময় কাটানোর সুযোগ পেয়েছে। এর আগে কখনোই তাদের আলাদা করে কোথাও যাওয়ার সুযোগ হয়নি।
তাই একে অপরের সাথে কাটানো একান্ত মুহূর্তের সময়টা ভীষণভাবে উপভোগ করছেন দুজনেই। তাদের মনের মধ্যে একে অপরের জন্য রয়েছে অগাধ সম্মান এবং ভালোবাসা। সেখানে কোন কালিমা নেই। কেউ কখনো কাঁদা ছোঁড়াছুঁড়ি করতে পারবে না তাদের সম্পর্কে নিয়ে। কিন্তু সমাজ বরাবরই তাদের সম্পর্ককে অন্য চোখে দেখেছে। তাই এই সমাজের কথা ভেবেই কমলিনী বারবার পিছিয়ে এসেছে।
আরও পড়ুনঃ স্বামীর টাকা স্ক্যাম! পুলিশের ভয় দেখাতেই কেঁদে ফেললেন অভিনেত্রী সঞ্চারী মন্ডল! অকপটে স্বীকার করে নিলেন আসল সত্যি!
গাড়ি চালাতে চালাতে ফটোগ্রাফির জায়গায় গিয়ে পৌঁছায় দুজনে। সুন্দর স্নিগ্ধ গ্রামে কমলিনীকে নিয়ে উপস্থিত হয়েছে নতুন। শহরের কোলাহল থেকে অনেক দূরে শান্ত শিষ্ট পরিবেশ। এখানে কমলিনী প্রাণ ভরে ছবি তুলতে পারবে। এই গ্রামেই থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন নতুন। ছবি তুলে খাওয়া দাওয়া করে বিকেল বিকেল রওনা দেবে তারা তাই তাড়াতাড়ি তার ছবি তুলে নিতে বলে নতুন।
নতুনের কথায় গ্রামের বিভিন্ন দিক নিজের ক্যামেরায় বন্দি করে নেয় কমলিনী। সাথে একান্তে নিজেদের মুহূর্ত উপভোগ করতে থাকে। কমলিনীকে মনের নানান কথা জানায় নতুন। যেগুলো এর আগে কখনোই জানাতে পারেনি কমলিনী। দুজনের এই স্নিগ্ধ মুহূর্ত বার বার দর্শকদের আকর্ষণ করবেই তাহলে দেখা যাক আগামী পর্বে কি হয় ধারাবাহিকে।

