রঙ্গমঞ্চে অভিনয় মেনে নিতে পারেননি বাবা! অভিনয় করার জন্য বাবার হাতে মার পর্যন্ত খেতে হয়েছে অভিনেত্রী ঋতা দত্ত চক্রবর্তীকে!

বাংলা টেলিভিশনের পর্দায় (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেত্রী ঋতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty)। কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে (Bengali Serial) আমরা অভিনেত্রীকে দেখেছি। বিভিন্ন সময়ে ইতিবাচক নেতিবাচক সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন। থিয়েটারের হাত ধরে অভিনয় যাত্রা শুরু অভিনেত্রীর। বর্তমানে চুটিয়ে ধারাবাহিক জগতে কাজ করছেন।

কিন্তু অভিনেত্রী যে সময় অভিনয়ের কাজ শুরু করেছিলেন তখন বাড়িতে ছেলেমেয়েদের অভিনয় করার চল খুব একটা ছিল না। বিশেষ করে বাড়ির মেয়েরা যে থিয়েটার, নাটক করবে এসব ভাবাই যেন ছিল বিরাট একটা পাপ। অভিনেত্রীর বাবা তো একেবারেই পছন্দ করতেন না সেসব। সেই কারণে অনেক বড় কান্ড ঘটেছিল অভিনেত্রীর সাথে। অভিনেত্রী অভিনয় নিয়ে এতটা ব্যস্ত থাকবেন কোনোদিন সে কথা নিজেও ভাবেননি অভিনেত্রী। টালিগঞ্জে কাজ করবেন, সিরিয়াল করবেন সেসব ভাবনার মধ্যেই ছিল না। তবে থিয়েটারটা বরাবরই ভালবেসে করেছেন।

তারপরেই তো অভিনয় জগতে কাজ করার সুযোগ আসে। তৃপ্তি মিত্রের কাছে অভিনয়ের হাতেখড়ি হয়েছিল অভিনেত্রী। তারপর টেলিভিশনের পর্দায় ইন্দর সেনের পরিচালনায় জননী ধারাবাহিকের মাধ্যমিক প্রথম ধারাবাহিক জগতে পা রাখেন। তারপরে ঘুরে তাকাতে হয়নি। একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন।

কিন্তু জানেন এই অভিনয় করার জন্য একসময় অভিনেত্রীকে বাবার থেকে মার পর্যন্ত খেতে হয়েছিল। বাড়ির মেয়েরা বাড়ির বাইরে গিয়ে রঙ্গমঞ্চে নাটক করবে সে কথা কেউই মানতে পারতেন না। কিন্তু তাদের মধ্যে থেকেও যারা অভিনয়কে ভালোবেসে থেকে গিয়েছেন তারা সত্যি পরবর্তী দিন বড় বড় শিল্পী হয়ে উঠতে পেরেছেন।

আরও পড়ুনঃ বাড়িতে আসার সময় অভিনয়ের খোলসটা বাইরেই ছেড়ে আসতেন! উত্তম কুমারের অজানা গল্প ভাগ করে নিলেন মহানায়কের দুই পুত্রবধূ!

সম্প্রতি একটি পডকাস্ট শো তে এসে অভিনেত্রী জানিয়েছিলেন, ‘একদিন বাড়িতে বসে লন্ঠনের আলোয় পড়াশোনা করছি। হঠাৎ করে বাবা আসলেন হাতে থাকা টর্চ দিয়ে আমার আঙ্গুলের মধ্যে সজোরে মারলেন। ভীষণ ব্যথা লেগেছিল। কিন্তু বাবাকে উল্টে প্রশ্ন করতে পারিনি যে কেন মারল, কারণ সেই সাহসটা তখন ছিল না। বাবা মাকে ঘুরিয়ে কেউ প্রশ্ন করত না কখনো। কিন্তু আমি তো বুঝতে পারছি না কেন আমাকে মারলেন হঠাৎ করে। আমি কোন অন্যায়ও করিনি। তখন নিজেই রাগে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন রঙ্গ মঞ্চে নাটক করা হচ্ছে, তখন আমি বুঝলাম রাগের কারণটা কি।’ এই সমস্ত বাধা-বিপত্তি পেরিয়ে সে সময় অভিনয় জগতে টিকে ছিলেন। অভিনেত্রী আজ কয়েক দশক হয়ে গেল অভিনয়ে জগতে কাজ করছেন।

Back to top button