শেষ মুহূর্তে প্রমাণ নিয়ে আদালতে হাজির রোহিত! সাক্ষ্যকে দেখে হতভম্ব ছোট রাণী, উঠে এলো ২৪ বছর আগের ভয়ংকর সত্যি! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

ধারাবাহিক (Bengali Serial) বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বাড়ির মা, কাকিমা, জেঠিমারা বিকেল বেলায় নিজেদের সমস্ত কাজ সেরে রেখে টেলিভিশনের (Bengali Television) সামনে বসে পড়ে নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য। ধারাবাহিকগুলি তাদের বিনোদনের প্রতি অংশ হয়ে ওঠে। তাই জন্য ধারাবাহিক হলো বিনোদন জগতের একটি পিলার।

আর সেই ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার ফুলকি। গত দু’বছরের বেশি সময় ধরে চলছে টেলিভিশনের পর্দায়। কিন্তু এখনো ধারাবাহিকের জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। টিআরপি তালিকায় ফাটাফাটি ফলাফল করে প্রতি সপ্তাহে। সবসময় প্রথম তিনে থাকে ফুলকির নাম। প্রতিদিন থাকে ফুলকির টানটান উত্তেজনা পর্ব।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali Television, New Promo, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, নতুন প্রোমো

 

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে ছোট রাণীর বিরুদ্ধে মাঠে নেমেছে ফুলকি। একে একে ছোট রাণীর সমস্ত অন্যায় ফাঁস করছে সে। ২৪ বছর আগে যে ছোট রাণী ফুলকিকে সরিয়ে দিয়েছিল, তিনি যে সনাতনকে খুন করেছিলেন সেই কথা জেনে গেছে ফুলকি। সব জানার পর ফুলকি নিজেই পুলিশের হাতে তুলে দেয় ছোট রাণীকে। কিন্তু ছোট রাণীও ফুলকিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।

কিন্তু সনাতনের ডায়েরি ছাড়া ফুলকির কাছে আর সেরকম কোনো প্রমাণ নেই। এদিকে বড় রাজারও স্মৃতি মুছে গিয়েছে। তার স্মৃতি থাকলে তিনি বড় প্রমাণ হতে পারতেন। ফুলকি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব বাবার স্মৃতি ফিরে আসে। এরই মধ্যে ধারাবাহিকের দুর্ধর্ষ প্রোমো ভিডিও সামনে এসেছে। যা দেখে ধারাবাহিকের আগামী পর্ব দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শক।

আরও পড়ুনঃ নিজের অজান্তেই ছেলেকে বিপদে ফেলে দিল মা! কোর্টে বিচারকের সামনেই চন্দ্রের দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বেফাঁস কমলিনীর শাশুড়ি!

প্রোমো ভিডিওতে দেখানো হচ্ছে ছোট রাণীর কেস আদালতে উঠেছে। দুই পক্ষের উকিল লড়াই করছে। কিন্তু ছোট রাণীর ঠিক করা জাঁদরেল উকিলের কাছে হার মানে ধানু। বিচারক জানিয়ে দেয় ফুলকিরা যেহেতু কোন যথাযথ প্রমাণ পেশ করতে পারেনি তাই ছোট রাণীকে বেকসুর খালাস দেওয়া হবে। ঠিক সেইসময় কোর্টে সবচেয়ে বড় সাক্ষ্য প্রমাণ নিয়ে হাজির হয় রোহিত। বড় রাজাকে নিয়ে সঠিক সময়ে এসে উপস্থিত হয় রোহিত, আর জানায় বড় রাজার সব স্মৃতি ফিরে এসেছে। তারপরই কাঠগড়ায় দাঁড়িয়ে বড় রাজা জানান ২৪ বছর আগে সনাতন জানিয়েছিল, বড় রাজার সন্তানকে ছোট রাণী মেরে ফেলতে চেয়েছিল। এবারে শুরু আসল খেলা। এই প্রোমো দেখেই দর্শক উত্তেজিত হয়ে পড়েছেন।

Back to top button