রায়ানকে পিছনে ফেলে এগিয়ে গেলো পারুল! ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল রায়ান! কে হতে চলেছে চ্যাম্পিয়ন?

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিকে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুল লক্ষ্য করে শিরিনের পিছনে থাকা দুটি ফ্যানকে। পারুলও বুঝতে পেরে যায় শিরিনের চালাকি। আর সেখানেই ফিজিক্স কাজে লাগিয়ে পারুল শিরিনকে জব্দ করার উপায় পেয়ে যায়। তাই প্ল্যান মতন এবারে শিরিনকে পাল্টা জবাব দিতে থাকে। আর শিরিনকে নিজের বুদ্ধি দিয়ে হারিয়ে দেয় দ্বিতীয় রাউন্ডে। কিন্তু পারুল হঠাৎ কিভাবে ভালো খেলতে শুরু করলো শিরিন তো কিছুতেই বুঝতে পারে না।

এদিকে পারুলের খেলা দেখে সকলেই খুব খুশি। পারুল কিভাবে ঘুরে দাঁড়ালো বলতে থাকে সবাইকে। মৈনাক, পিসি সবাই পারুলের বুদ্ধি দেখে অবাক হয়ে যায়। ওইদিকে শিরিনের বাবাও পারুলের প্রশংসা করতে থাকেন। কিন্তু শিরিন পারুলের কথা শুনে ফেলে দূর থেকেই। ধরে ফেলে কিভাবে পারুল শিরিনকে হারালো দ্বিতীয় রাউন্ডে।
এরপর আবার শেষ রাউন্ডের জন্য শুরু হয় খেলা। তবে খেলা শুরুর আগেই শিরিন ফ্যান দুটো তার পিছন থেকে সরিয়ে দিতে বলে। আর পারুলকে সাবধান করে দেয়, কারণ পারুলের প্ল্যান ধরে ফেলেছে শিরিন। পারুলও শিরিনের চ্যালেঞ্জ একসেপ্ট করে। তারপর শুরু হয় খেলা। প্রথমে ভালো খেললেও শিরিন আবার নিজের চালাকি শুরু করে। মাঝপথে হঠাৎই পা হড়কে পড়ে যায় পারুল। একেই তার পায়ের অবস্থা ভালো না তারপর পড়ে গিয়ে আরও চোট পায় সে।
আরও পড়ুনঃ কোর্টে কেস উঠতেই জামিন পেয়ে গেল ছোট রাণী! জাঁদরেল উকিল এনে ফুলকিকে মাত দিল আশাভরী চৌধুরী!
পারুল পড়ে গেছে দেখে তো শিরিন তার বন্ধুরা সেটা নিয়ে হাসাহাসি করতে থাকে। রায়ান এসে তাদের থামায়। সামান্য মানবিকতা ভুলে গেছে তারা। শিরিনের বাবাও রায়ানকে সাপোর্ট করে। ওইদিকে প্রফেসরেরা এসে পারুল খেলতে পারবে কিনা খোঁজ নেয়। কিন্তু এতদূর এসে পারুল ফিরে যাবে না কিছুতেই। পারুল আবারো শিরিনের চালাকি ধরে ফেলে। আর নেমে পড়ে লড়াইয়ের ময়দানে। তারপর শিরিনের পদ্ধতিতেই তাকে কাবু করে। ফাইনালে পৌঁছে যায় পারুল। শিরিনের বাবাও তো পারুলের খেলা দেখে মুগ্ধ হয়ে যায়। কিন্তু শিরিন কিছুতেই এসব মেনে নিতে পারে না। শিরিনের বাবাও পারুলকে শুভেচ্ছা জানায়। তারপর পরের প্রতিযোগিতায় মুখোমুখি রায়ান পারুল। রায়ানকে এক ইঞ্চিও জমিও ছাড়বে না পারুল, জানিয়ে দেয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

