কোর্টে কেস উঠতেই জামিন পেয়ে গেল ছোট রাণী! জাঁদরেল উকিল এনে ফুলকিকে মাত দিল আশাভরী চৌধুরী!

বাংলা বিনোদন জগতের ধারাবাহিকগুলি (Bengali Serial) বেশ গুরুত্বপূর্ণ। আর এই বিনোদন জগতে একাধিক বাংলা চ্যানেল রয়েছে টেলিভিশনের পর্দায় (Bengali Television)। সেই চ্যানেলগুলোতে আমরা বিভিন্ন ধরনের ধারাবাহিক দেখতে পাই। বর্তমানে তো অসংখ্য ধারাবাহিক দেখানো হয় বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকে। তবে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Pulki)। এই ধারাবাহিকের প্রতিটি পর্বেই থাকে নতুন নতুন চমক। চলুন তাহলে জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়, পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় ছোট রাণী। কিন্তু ফুলকির নজর থেকে বাঁচতে পারে না। গুপ্ত সুড়ঙ্গে ছোট রাণীকে ধরে ফেলে ফুলকি। তারপর দুজনের মধ্যে শুরু হয় লড়াই। তরোয়ালের আঘাতে ফুলকিকে অনেক জায়গায় ক্ষতবিক্ষত করে দেয় ছোট রাণী। কিন্তু তাও মাথা নত করে না ফুলকি। ফুলকির ঘুষির সামনে টিকে দাঁড়াতে পারেন না ছোট রাণী। ফুলকির ঘুষিতে কুপোকাত হয়ে পড়েন। এত বছর ধরে করে আসা ছোট রাণীর সমস্ত অন্যায়ের হিসেব নিংড়ে নেয় ফুলকি। একের পর এক ঘুষিতে ছোট রাণীকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়। তারপর নিজেই ছোট রাণীকে টানতে টানতে নিয়ে আসে সকলে সামনে। নিজেই ছোট রাণীকে পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশ ছোট রাণীকে সাথে করে নিয়ে যেতে আসে কিন্তু ছোট রানী পুলিশের সাথে যেতে চান না। পুলিশ তাকে সহযোগিতা করতে বলে আর ফুলকিও বলে তার সমস্ত জারিজুরি ফাঁস হয়ে গেছে, এখন পুলিশের সাথে যাওয়া ছাড়া আর কোন উপায় নেই। ছোট রাণী নিজেকে বাঁচানোর জন্য ছোট রাজা বড় রাণীর কাছে আবার নাটক করতে থাকে। কিন্তু বড় রাণী এবারে তার নাটকে ভোলে না। উল্টে তাকে সপাটে থাপ্পড় মারে সকলের সামনে। তারপর তো পুলিশ ছোট রাণীকে রাজমহল থেকে টানতে টানতে নিয়ে আসে।
এদিকে বাইরে সাধারণ জনগণ ছোট রাণীকে এতটাই ভালোবাসা যে তাকে কিছুতেই পুলিশের সাথে যেতে দিতে চায় না। নিজের ইমেজ এমন ভাবে সকলের সামনে সাজিয়ে রেখেছে যে সকলেই ছোটরাণীকে ভগবান হিসেবে মানে। তারপর ছোট রাজকুমার কতগুলো গুন্ডা নিয়ে এসে পুলিশের উপর হামলা চালায়। ওই গুন্ডারা ইট পাথর ছুঁড়তে থাকে। কিন্তু অংশুমান সকলকে ভয় দেখিয়ে পিছনে সরে যেতে বলে। তারপর ছোট রাজকুমারকে ডান্ডা দিয়ে পিটিয়ে তাকেও থানায় নিয়ে যায়। ফুলকি ছোট রাণীকে চোখে আঙুল দিয়ে তার হার দেখিয়ে দেয়। কিন্তু ছোট রাণীও ফুলকিকে বলে যায় খেলা এখনো বাকি আছে।
আরও পড়ুনঃ “মা আইসিইউ-তে মৃত্যুর মুখে, ছেলে বাড়িতে… বাবার উপস্থিতিতে অন্য নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ছে!” — কান্নায় ভেঙে পড়ে, স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রিয়া গঙ্গোপাধ্যায়ের!
এরপর তো ছোট রাণী আর ছোট রাজকুমারকে থানায় নিয়ে যাওয়া হয়। ছোট রাজকুমারকে জিজ্ঞাসাবাদ করতে থাকে পুলিশ। আর ছোট রাণীকে জেলের ভিতর আটক করা হয়। তারপরই ছোট রাজা, ফুলকি, রোহিত সবাই আসে থানায়। ছোট রাজা দেখা করতে এলে ছোট রাণী উল্টে গলাবাজি করতে থাকে, এখনো মিথ্যে বলে যান। এদিকে পরের দিন ছোট রাণীকে নিয়ম মতন কোর্টে চালান করা হয়। শহরের সবচেয়ে নামকরা জাঁদরেল উকিল ছোট রাণীর হয়ে কেস হাতে নেয় আর উল্টোদিকে ধানু। ধানু তো ওই উকিলকে দেখেই ঘাবড়ে যায়। কিন্তু ফুলকি তাকে সাহস জোগায়। দেখা যাক কি হয় আগামী পর্বে।

